ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০২ পৃষ্ঠা ৩
  • ‘সকলের প্রতি সৎকর্ম্ম কর’

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘সকলের প্রতি সৎকর্ম্ম কর’
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সদাচরণের পক্ষে উদ্যোগী হোন!
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে প্রচার কর’
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • এপ্রিল—“পরিশ্রম ও প্রাণপণ” করার সময়
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘সৎক্রিয়ারূপ ধনে ধনবান্‌ হোন’
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০২ পৃষ্ঠা ৩

‘সকলের প্রতি সৎকর্ম্ম কর’

১ ‘ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে প্রচার কর’ এবং ‘সৎক্রিয়ারূপ ধনে ধনবান্‌ হোন’ বিষয়বস্তুগুলো ২০০২ সালের আমাদের রাজ্যের পরিচর্যা-র ফেব্রুয়ারি ও মার্চ মাসের ইনসার্টগুলোতে ব্যবহৃত হয়েছিল। (কল. ১:২৫; ১ তীম. ৬:১৮) এই সংখ্যাগুলোতে আগ্রহী ব্যক্তিদের স্মরণার্থক সভায় যোগদান করতে, নিষ্ক্রিয় ব্যক্তিদের আবার মণ্ডলীতে আসতে এবং আমাদের ছেলেমেয়ে ও যোগ্য বাইবেল ছাত্রদের সুসমাচার প্রচার শুরু করতে সাহায্য করার জন্য বাড়তি প্রচেষ্টা করতে আমাদের উৎসাহ দেওয়া হয়েছিল। কোন সন্দেহ নেই যে, আমাদের সেই কঠোর প্রচেষ্টা কিছু ভাল ফল এনেছিল। এখন, “আইস, আমরা যেমন সুযোগ পাই, তেমনি সকলের প্রতি, . . . সৎকর্ম্ম [করে চলি]।”​—⁠গালা. ৬:⁠১০.

২ তাদের আবার আসতে আমন্ত্রণ জানান: ভারতের শাখা এলাকায়, ত্রিশ হাজারেরও বেশি লোক যারা গত বছর স্মরণার্থক সভায় যোগদান করেছিলেন, তারা সুসমাচারের প্রকাশক নন। যেহেতু তাদের উপস্থিতি কিছুটা আগ্রহের ইঙ্গিত দেয়, তাই যারা “অনন্ত জীবনের জন্য নিরূপিত” তারা যেন ‘বিশ্বাসী’ হতে পারেন সেইজন্য তাদের মধ্যে আগ্রহ জাগাতে আমাদের কী করতে হবে? (প্রেরিত ১৩:৪৮) যত শীঘ্রি সম্ভব মণ্ডলীর সভাগুলোতে ফিরে আসতে তাদের উৎসাহ দিন।

৩ একজন আগ্রহী ব্যক্তিকে যিশাইয়ের ভবিষ্যদ্বাণী সম্বন্ধে এক আগ্রহজনক আলোচনা উপভোগ করার জন্য মণ্ডলীর বুকস্টাডিতে আসতে আমন্ত্রণ জানান না কেন? আপনি যদি ব্যক্তির একজন আত্মীয় অথবা পরিচিত কেউ হন আর আগামী দিনে ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে আপনার বক্তৃতা থাকে, তা হলে আপনি সেই ব্যক্তিকে আপনার বক্তৃতা শুনতে আসার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। আগামী সপ্তাগুলোতে যে-জনসাধারণের ভাষণগুলো দেওয়া হবে তার শিরোনামগুলো তাকে জানিয়ে দিন। (নোটিশ বোর্ডে নতুন তালিকা লাগিয়ে রাখা উচিত।) ব্যক্তির মধ্যে যিহোবাকে উপাসনা করার এক ইচ্ছা জাগিয়ে তোলার জন্য সুযোগ খুঁজুন। অবশ্য, ইতিমধ্যেই তিনি যদি মণ্ডলীর কারও সঙ্গে বাইবেল অধ্যয়ন করে না থাকেন, তা হলে আপনি তাকে অধ্যয়ন করার প্রস্তাব দিতে পারেন।

৪ নিষ্ক্রিয় ব্যক্তিকে উৎসাহ দিয়ে চলুন: বেশ কিছু সংখ্যক ব্যক্তি যারা স্মরণার্থক সভায় যোগদান করেছিলেন তারা ইতিমধ্যে নিজেদেরকে যিহোবার কাছে উৎসর্গ করেছেন। কিন্তু, পরে এক সময়, তারা সক্রিয়ভাবে সুসমাচার প্রচার করা বন্ধ করে দিয়েছিলেন। তবুও, পৌল আমাদের “বিশেষতঃ যাহারা বিশ্বাস-বাটীর পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম্ম” করতে উৎসাহ দিয়েছিলেন। (গালা. ৬:১০) তাই, নিষ্ক্রিয় ব্যক্তিদের কথা আগে চিন্তা করতে হবে।

৫ পরিচর্যায় আবার অংশ নেওয়ার জন্য প্রাচীন ও অন্যদের কাছ থেকে উৎসাহ পেয়ে হয়তো কেউ কেউ ইতিমধ্যেই সাড়া দিয়েছেন। আবার সক্রিয় হয়ে উঠেছেন এমন একজন প্রকাশকের সঙ্গে প্রাচীনরা যদি আপনাকে কাজ করতে বলেন, তা হলে মনে রাখুন যে যিহোবা এবং ক্ষেত্রের পরিচর্যার জন্য আপনার নিজস্ব ভালবাসা সেই ব্যক্তির মধ্যে আস্থা গড়ে তুলবে। তাকে দেখান যে কীভাবে আপনি পরিচর্যার বিভিন্ন ক্ষেত্রগুলোতে অংশ নেন যাতে তিনি পরিচর্যায় আনন্দ খুঁজে পেতে, প্রচার কাজে লেগে থাকতে এবং হয়তো যিহোবার আশীর্বাদগুলো লাভ করতে পারেন।

৬ নতুন প্রকাশকদের ভালভাবে শুরু করতে সাহায্য করুন: একজন নতুন আগ্রহী মহিলা যখন উপলব্ধি করেছিলেন যে, তিনি ঈশ্বরের সত্য সংগঠন খুঁজে পেয়েছেন, তখন সেই মুহূর্ত থেকেই তিনি পরিচর্যা শুরু করতে চেয়েছিলেন। তার কাছ থেকে কী চাওয়া হচ্ছে তা জানার পর তিনি বলেছিলেন: “আমাকে শীঘ্রিই তা করতে দিন।” আপনি যদি এমন কারও সঙ্গে বাইবেল অধ্যয়ন করে থাকেন, যিনি এখন ক্ষেত্রের পরিচর্যায় অংশ নেওয়ার জন্য অনুমতি পেয়েছেন, তা হলে তাকে “শীঘ্রিই তা করার” প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করুন আর এভাবে নতুন প্রকাশককে ভালভাবে শুরু করতে সাহায্য করুন। প্রতি সপ্তায় ক্ষেত্রের পরিচর্যার জন্য প্রস্তুত হতে এবং নিয়মিত অংশ নিতে একটা রুটিন তৈরি করার জন্য তাকে সাহায্য করুন।

৭ আপনার সন্তান যদি একজন নতুন অবাপ্তাইজিত প্রকাশক হয়, তা হলে তার বয়স ও ক্ষমতা অনুসারে উন্নতি করার জন্য তার সঙ্গে কাজ করুন। আপনার সামান্য একটু সাহায্যে, সে হয়তো আপনাকে অবাক করে দেবে যে, সে কত ভালভাবে কারও সঙ্গে আলোচনা করতে, বাইবেল থেকে পড়তে এবং সাহিত্য অর্পণ করতে পারে। ক্ষেত্রের পরিচর্যায় যখন সে কোন আগ্রহী ব্যক্তিকে খুঁজে পায়, তখন সেই আগ্রহী ব্যক্তির কাছে ফিরে গিয়ে পুনর্সাক্ষাৎ করতে তাকে শিক্ষা দিন।

৮ আপনার পরিচর্যাকে বাড়ান: স্মরণার্থক মরশুমের পরেও আপনার পরিস্থিতি কি আপনাকে সুসমাচার প্রচার কাজে আরও বেশি করে অংশ নেওয়ার সুযোগ দেয়? প্রতি সপ্তায় পরিচর্যায় সাধারণত আপনি যতখানি সময় দিয়ে থাকেন, তাতে এক অথবা দুঘন্টা কি আপনি বাড়াতে পারেন? আপনি কখন আবারও সহায়ক অগ্রগামীর কাজ করতে পারেন, তা আগে থেকে ক্যালেন্ডারে দেখে সেই সময়ের অপেক্ষায় কি আপনি আছেন? অথবা পূর্ণ-সময়ের পরিচর্যা শুরু করার জন্য আপনি কি আপনার জীবনধারায় কিছুটা রদবদল করতে পারেন? পরিচর্যায় আমরা যে-সমস্ত প্রচেষ্টা করি, তা হয়তো কাউকে সত্যকে গ্রহণ করতে সাহায্য করতে পারে! (প্রেরিত ৮:​২৬-৩৯) আসন্ন দিনগুলোর দিকে যখন আমরা তাকাই, আসুন “পরস্পরের এবং সকলের প্রতি সর্ব্বদা সদাচরণের অনুধাবন” করি।​—⁠১ থিষল. ৫:⁠১৫.

[৩ পৃষ্ঠার বাক্স]

সাহায্য করে চলুন:

◻✔ স্মরণার্থক সভায় যোগদানকারীদের

◻✔ আবার সক্রিয় হয়ে উঠেছেন এমন প্রকাশকদের

◻✔ নতুন অবাপ্তাইজিত প্রকাশকদের

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার