ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০২ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ৮ই এপ্রিল থেকে যে-সপ্তা শুরু
  • ১৫ই এপ্রিল থেকে যে-সপ্তা শুরু
  • ২২শে এপ্রিল থেকে যে-সপ্তা শুরু
  • ২৯শে এপ্রিল থেকে যে-সপ্তা শুরু
  • ৬ই মে থেকে যে-সপ্তা শুরু
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০২ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

৮ই এপ্রিল থেকে যে-সপ্তা শুরু

গান ৩৯

১৩ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ২২শে এপ্রিলের সপ্তায় পরিচর্যা সভার আলোচনার জন্য প্রস্তুতি নিতে প্রত্যেককে যুবক-যুবতীদের জিজ্ঞাস্য​—⁠কীভাবে আমি প্রকৃত বন্ধু পেতে পারি? (ইংরেজি) নামের ভিডিওটা দেখতে উৎসাহ দিন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে এপ্রিল-জুন সচেতন থাক! এবং ১৫ই এপ্রিল প্রহরীদুর্গ অর্পণ করতে হয়, সেই বিষয়ে আলাদা করে দুটো নমুনা দেখান। “আমার নিজের ধর্ম রয়েছে” বলে যারা আলোচনা থামিয়ে দেয় তাদের সঙ্গে কথা বলার ভিন্ন উপায় প্রত্যেকটা নমুনায় দেখান।​—⁠যুক্তি (ইংরেজি) বইয়ের ১৮-১৯ পৃষ্ঠা দেখুন।

১২ মি: স্থানীয় প্রয়োজন।

২০ মি: “সকলের প্রতি সৎকর্ম্ম কর।”a প্রশ্নোত্তর আলোচনার পর, এক অথবা দুজন প্রকাশকের সাক্ষাৎকার নিন যারা বলবেন যে, কীভাবে তারা আরও বেশি করে পরিচর্যায় অংশ নিচ্ছেন।

গান ১৫৭ এবং শেষ প্রার্থনা।

১৫ই এপ্রিল থেকে যে-সপ্তা শুরু

গান ১০১

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

১৫ মি: অগ্রগামীরা অন্যদের সাহায্য করে চলেছেন। মণ্ডলীর একজন বুক স্টাডি অধ্যক্ষ, একজন অগ্রগামী এবং একজন প্রকাশকের সঙ্গে পরিচর্যা অধ্যক্ষ আলোচনা করবেন। ১৯৯৮ সালের সেপ্টেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠায় যেমন বলা হয়েছে, পরিচর্যা অধ্যক্ষ অগ্রগামীরা অন্যদের সাহায্য করেন কার্যক্রমটাকে আরেকবার আলোচনা করেন। এরপর তিনি দলের প্রত্যেকের সঙ্গে এই কার্যক্রমে তার ভূমিকা কী, সেই বিষয় নিয়ে এবং কীভাবে এটা এর উদ্দেশ্য সাধন করছে তা আলোচনা করেন। এটাকে সফল করার জন্য কী করা হয়েছে? পরিচর্যা অধ্যক্ষ সমস্ত প্রকাশকদের বলেন যে তারা যদি পরিচর্যায় সাহায্য পেতে চান, তা হলে তারা যেন তাকে তা জানান। অতীতে যাদের সাহায্য করা হয়েছে পরিচর্যার অন্য ক্ষেত্রেগুলোতে আবারও আরও সাহায্য পেতে তাদের অন্তর্ভুক্ত করা যেতে পারে।

২০ মি: “পূর্ণ-সময়ের পরিচর্যার আনন্দ।”b যুবক-যুবতীদের তাদের ছুটির মাসগুলোতে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য আবেদন করতে উৎসাহ দিন।

গান ১৯৯ এবং শেষ প্রার্থনা।

২২শে এপ্রিল থেকে যে-সপ্তা শুরু

গান ৯০

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে এপ্রিল-জুন সচেতন থাক! অর্পণ করতে হয় সেটা একজন বোনকে এবং কীভাবে ১লা মে প্রহরীদুর্গ অর্পণ করতে হয় সেটা একজন পরিচারক দাসকে দেখাতে বলুন। প্রতিটা নমুনার পর, গৃহকর্তার আগ্রহ জাগাতে শুরুতে যে-একটা অথবা দুটো কথা ব্যবহার করা হয়েছিল, তা আবারও বলুন।

১০ মি: সময়ানুবর্তী হোন! বক্তৃতা। আমাদের উপাসনা ও পরিচর্যার সঙ্গে জড়িত কাজকর্মগুলো হল গুরুত্বপূর্ণ বিষয়, এর জন্য “নিরূপিত সময়” দরকার। (উপ. ৩:⁠১, NW) ঈশতান্ত্রিক ব্যবস্থাগুলো থেকে আমরা পুরোপুরি উপকার পেতে চাই। মণ্ডলীর এবং প্রচারে যাওয়ার আগে সভাগুলো দেরি না করে নির্ধারিত সময়ে শুরু করা উচিত। যিহোবা তাঁর কাজকর্ম সম্পাদন করার ক্ষেত্রে কখনও দেরি করেন না। (হবক্‌. ২:⁠৩) আমাদের কি এই ক্ষেত্রে উন্নতি করার দরকার আছে? কখনও কখনও, এড়ানো যায় না এমন কারণের জন্য কেউ কেউ হয়তো দেরি করেন। কিন্তু সুসংগঠিত থাকলে, দেরি করা আমাদের অভ্যাস হয়ে দাঁড়াবে না, সভার শুরুর গান ও প্রার্থনার পরে অথবা যখন ক্ষেত্রের পরিচর্যার ব্যবস্থা করা হয়ে গেছে, তখন পৌঁছাব না। ভাল অভ্যাস গড়ে তোলার জন্য ব্যবহারিক উপায়গুলো সম্বন্ধে আলোচনা করুন, যা সমস্ত আধ্যাত্মিক কাজকর্মের জন্য আমাদেরকে ঠিক সময়ে উপস্থিত থাকতে সাহায্য করবে।​—⁠১৯৯০ সালের ১৫ই জুন প্রহরীদুর্গ এর ২৯ পৃষ্ঠা দেখুন।

২৫ মি: “এক উদ্দীপনামূলক সাড়া!”c প্রথম অনুচ্ছেদে, যুবক-যুবতীদের জিজ্ঞাস্য​—⁠কীভাবে আমি প্রকৃত বন্ধু পেতে পারি? ভিডিও সম্বন্ধে মণ্ডলীর সদস্যদেরকে কিছু সংক্ষিপ্ত অনুভূতি বলার সুযোগ দিন। এরপর দেরি না করে ২-৭ অনুচ্ছেদে তুলে ধরা প্রত্যেকটা প্রশ্ন নিয়ে শ্রোতাদের সঙ্গে আলোচনা করুন। জুন মাসে আমরা আমাদের সমগ্র ভ্রাতৃবর্গ (ইংরেজি) ভিডিওটা পুনরালোচনা করব।

গান ১৯১ এবং শেষ প্রার্থনা।

২৯শে এপ্রিল থেকে যে-সপ্তা শুরু

গান ১৬২

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের এপ্রিল মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।

১৫ মি: “রাজ্যের প্রচার জীবন বাঁচাতে সাহায্য করে!”d কীভাবে শাস্ত্রপদগুলোকে প্রয়োগ করা যায়, সেই বিষয়ে শ্রোতাদের মন্তব্য করতে বলুন।

২০ মি: যুক্তি (ইংরেজি) বই ব্যবহার করে গবেষণা করুন। শ্রোতাদের সঙ্গে আলোচনা। পরিচর্যায় যে-বিষয়গুলো সম্বন্ধে প্রায়ই প্রশ্ন করা হয়ে থাকে সেগুলো যুক্তি বইয়ের “প্রধান বিষয়গুলো”-র (পৃষ্ঠা ৫-৬) নিচে তালিকাবদ্ধ করা হয়নি। আমাদের বিশ্বাসের শাস্ত্রীয় সমর্থন খুঁজে বের করতে “ইনডেক্স” (পৃষ্ঠা ৪৩৯-৪৫) খুবই কার্যকারী। প্রতিটা বাঁকা অক্ষরের শব্দ ইনডেক্সে দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার জন্য শ্রোতাদের অংশ নিতে আমন্ত্রণ জানান: জাতীয় সংগীত এবং পতাকা সম্বন্ধে একজন খ্রীষ্টানের দৃষ্টিভঙ্গি কী? কেন ঈশ্বর দুর্যোগ ঘটতে দেন? বিবাহবিচ্ছেদ সম্বন্ধে বাইবেলের দৃষ্টিভঙ্গিকে আপনি কীভাবে ব্যাখ্যা করতে পারেন? কেন এবং কখন বোনেদের কখনও কখনও মাথায় কাপড় দেওয়ার দরকার আছে? মাদারস্‌ ডে এর শুরু কীভাবে হয়েছে? কীভাবে আমরা জানি যে, বাইবেলে ১,৪৪,০০০ জন হল একটা আক্ষরিক সংখ্যা? ধনী ব্যক্তি ও লাসারের দৃষ্টান্তের অর্থ কী? সকলকে পরিচর্যায় যুক্তি বই ব্যবহার করতে উৎসাহ দিন।

গান ২৮ এবং শেষ প্রার্থনা।

৬ই মে থেকে যে-সপ্তা শুরু

গান ১৪১

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। কাজে যাওয়ার পথে, ছুটি কাটাতে যাওয়ার সময় অথবা অবিশ্বাসী আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার সময় রীতিবহির্ভূত সাক্ষ্যদানের অভিজ্ঞতাগুলোর কথা শ্রোতাদের বলতে বলুন।

১০ মি: “প্রহরীদুর্গ ও সচেতন থাক! থেকে উপকার পেতে থাকুন।” শ্রোতাদের সঙ্গে আলোচনা।

২৫ মি: “আধ্যাত্মিক দিক দিয়ে শক্তিশালী পরিবার​—⁠কীভাবে?”e প্রবন্ধটা আলোচনার পর, ১৯৯৯ সালের ১৫ই ফেব্রুয়ারি প্রহরীদুর্গ এর ১০-১২ পৃষ্ঠা থেকে কিছু বাস্তবধর্মী অভিজ্ঞতার কথা বলুন।

গান ১৭ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার