পরিচর্যা সভার তালিকা
নোট: মণ্ডলীগুলোকে সামনের মাসগুলোতে আমাদের রাজ্যের পরিচর্যা-র তালিকায় কিছু অদলবদল করতে হবে কারণ ভাইবোনেরা “ঈশ্বরের বাক্যের কার্যকারীরা” জেলা সম্মেলনে যাবেন। সম্মেলনে যাওয়ার আগের সপ্তায় পরিচর্যা সভায় ১৫ মিনিট এই মাসের ইনসার্ট থেকে কিছু জরুরি পরামর্শ আলোচনা করুন। সকাল ও দুপুরে ভাইবোনদেরকে সম্মেলন শুরু হওয়ার আগে ছাপানো কার্যক্রমের ওপর একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য বলুন যাতে সম্মেলনে কোন্ বিষয়গুলো আলোচনা হতে চলেছে তা তারা জানতে পারেন। তা করলে বক্তৃতাগুলোতে ভালভাবে মন দেওয়া যাবে ও সেগুলোর ওপর ছোট্ট অথচ দরকারি নোট নেওয়া যাবে। সম্মেলনের পর দু থেকে চার সপ্তার মধ্যে পরিচর্যা সভায় ৩০ মিনিট ধরে কার্যক্রমের মূল বিষয়গুলো নিয়ে আরেকবার আলোচনা করা হবে। আলোচনা করার জন্য আগে থেকে তিনজন অভিজ্ঞ ভাইকে ঠিক করা হবে। তারা অল্পকথায় এক এক দিনের বিষয়গুলো আলোচনা করবেন। আলোচনার সময় তারা সম্মেলন থেকে আমরা যা শিখেছি তা কীভাবে আমরা আমাদের জীবনে ও প্রচারে কাজে লাগাতে পারি তা বলবেন। ছোট্ট করে একটা বা দুটো অভিজ্ঞতার কথাও বলা যেতে পারে। ভাইয়েরা যদি আগে থেকে ভাল করে তৈরি করে আসেন, তাহলে এই পাঠ সবার ভাল লাগবে ও তারা এর থেকে কিছু শিখতে পারবেন।
১১ই সেপ্টেম্বর থেকে যে সপ্তা শুরু
গান ১৩৯
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া ঘোষণাবলি।
১৫ মি: “যিহোবার আশীর্বাদই আমাদের ধনবান করে।” এক মিনিটেরও কম সময়ে অল্পকথায় ভূমিকা করে সরাসরি প্রশ্নোত্তর আলোচনা শুরু করুন।—অন্তর্দৃষ্টি (ইংরেজি) বইয়ের ২য় খণ্ডে ৮০৪ পৃষ্ঠার ৬-৭ অনুচ্ছেদ দেখুন।
২০ মি: “কথা শুরু করার জন্য ট্র্যাক্ট দিন।” যে কোন চারটে ট্র্যাক্ট নিয়ে আলোচনা করুন যেগুলো আমরা সবসময় প্রচারে ব্যবহার করি। সব ট্র্যাক্টগুলো থেকে একটা একটা করে প্রশ্ন করুন যার উত্তর ট্র্যাক্টগুলোতেই দেওয়া আছে। ভাইবোনদেরকে বলতে বলুন যে কীভাবে প্রশ্ন করে কথা শুরু করা যেতে পারে ও পরে হয়তো বাইবেল স্টাডিও শুরু করা যেতে পারে। দুটো ট্র্যাক্ট ও এই মাসে প্রচারে লোকেদেরকে যে বই দেওয়া হবে তা দিয়ে নমুনা দেখান।
গান ৫৭ এবং শেষ প্রার্থনা।
১৮ই সেপ্টেম্বর থেকে যে সপ্তা শুরু
গান ২
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।
১৫ মি: গত বছরে আমরা কতখানি কাজ করেছিলাম? পরিচর্যা অধ্যক্ষ এই বিষয়ে বক্তৃতা দেবেন। মণ্ডলীর ২০০০ সালের পরিচর্যা রিপোর্ট থেকে মূল কিছু বিষয় বলুন। ভাইবোনদের কাজের প্রশংসা করুন। কোথায় কোথায় আরও উন্নতি করার দরকার তা বলুন। আগের বছর মণ্ডলীর উপস্থিতি, বাইবেল স্টাডি এবং ভাইবোনেরা কতখানি প্রচারে বের হয়েছিলেন সে বিষয়ে বলুন। আসছে বছরে কী কী করা হবে বলে স্থির করা হয়েছে তাও বলুন।
২০ মি: “লোকেদের জীবন বিপদের মধ্যে রয়েছে!” শ্রোতাদের সঙ্গে আলোচনা। প্রবন্ধে যে শাস্ত্রপদগুলো দেওয়া আছে, সেগুলো আলোচনা করুন।
গান ৩০ এবং শেষ প্রার্থনা।
২৫শে সেপ্টেম্বর থেকে যে সপ্তা শুরু
গান ৯৩
১৫ মি: স্থানীয় ঘোষণাবলি। সবাইকে সেপ্টেম্বর মাসের রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। প্রশ্নবাক্স আলোচনা করুন।
১৫ মি: “যিহোবার পবিত্র ব্যবস্থাগুলোর জন্য আপনি কি কৃতজ্ঞ?” একজন প্রাচীন বক্তৃতা দেবেন। তিনদিনই জেলা সম্মেলনে যাওয়ার জন্য জোর দিন।
১৫ মি: “তোমাদের সকল কার্য্য প্রেমে হউক।” প্রশ্নোত্তর আলোচনা। রুম বুক করার ব্যাপারে পরামর্শগুলো ভাইবোনেরা ঠিকমতো মেনে না চলার জন্য যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলোর কয়েকটা বলুন। আপনাদের শহরে যে সমস্যাগুলো দেখা যায় বিশেষ করে সেগুলোর কথা বলুন।
গান ২০১ এবং শেষ প্রার্থনা।
২রা অক্টোবর থেকে যে সপ্তা শুরু
গান ১৬৯
৫ মি: স্থানীয় ঘোষণাবলি।
১০ মি: আমাদের পত্রিকাগুলোর মূল্য কখনও কমে যায় না। জমা হয়ে যাওয়া পুরনো প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাগুলোকে নিয়ে আপনি কী করেন? কেউ কেউ পত্রিকার বিষয়গুলো পুরনো হয়ে গেছে ভেবে পত্রিকাগুলোকে ফেলে দেন। কিন্তু ১৯৯৩ সালের সেপ্টেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩ পৃষ্ঠা যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে আমাদেরকে কিছু পুরনো পত্রিকা সঙ্গে রাখতে ও যেখানে ঠিক বলে মনে হবে সেখানে লোকেদের সেগুলো দিতে বলা হয়েছে। এমন কিছু পত্রিকা বেছে নিন যেগুলো পুরুষ, মহিলা, পেশাদার লোক, বয়স্ক ব্যক্তি ও কিশোর-কিশোরীরা পড়তে পছন্দ করবে ও তারপর সুযোগ বুঝে তাদের সেগুলো দেওয়ার জন্য তৈরি থাকুন। ঠিক ঠিক পত্রিকাগুলোকে কীভাবে বেছে নিয়ে লোকেদেরকে সেগুলো দেওয়া যায় তার একটা নমুনা দেখান। পুরনো পত্রিকাগুলোকে কীভাবে ভাইবোনেরা বেশ সহজেই লোকেদেরকে দিয়েছেন সে বিষয়ে বলতে বলুন।
১৫ মি: “ঈশ্বরের বচনকলাপ মন দিয়ে শুনুন।” প্রশ্নোত্তর আলোচনা। এই বিষয়ের ওপর জোর দিন যে সম্মেলন শুরুর আগেই কেন আমাদের সবার নিজের নিজের আসনে বসে পড়া দরকার।
১৫ মি: “আমাদের ভাল ব্যবহার ঈশ্বরের গৌরব নিয়ে আসে।” একজন প্রাচীন পরিবারের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করবেন। সম্মেলন শহরের সব জায়গায় কীভাবে নিয়ম শৃঙ্খলা, ভাল ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পোশাক-আশাক ভদ্র রাখা যায় তা নিয়ে তারা আলোচনা করবেন।
গান ২০৩ এবং শেষ প্রার্থনা।