সমিতির পৃথিবীব্যাপী কাজের জন্য দান বৃদ্ধিকে সহায়তা করে
যিশাইয় ৫৪:২, ৩ পদে যেমন ভাববাণী করা হয়েছিল, যিহোবার বিশুদ্ধ উপাসনা ক্রমাগতভাবে সারা জগতে বৃদ্ধি পাচ্ছে। বিগত দশ বছরে, এই সমস্ত স্থানগুলিতে যেমন অ্যাংগোলা, ইকুইটোরিয়াল ঘানা, ইথিয়োপিয়া, কামেরুন, টোগোয়, মেডাগেসকার, মালাউ এবং মোজাম্বিক, রাজ্যের কাজের উপর বাধানিষেধ তুলে নেওয়া হয়েছে। এগুলি এবং অন্যান্য দেশগুলিতে যেখানে শস্যচ্ছেদনের জন্য ক্ষেত্র শ্বেতবর্ণ হয়েছে, সেখানে গিলিয়েড মিশনারীরা, মিনিস্টিরিয়াল ট্রেনিং স্কুলের গ্রাজুয়েটরা, বেথেল পরিবারের সদস্যেরা এবং অন্যান্যেরা কার্যভার গ্রহণ করেছেন।—মথি ৯:৩৭, ৩৮.
স্পষ্টতই, যিহোবার সংগঠনে সত্য উপাসকদের বৃদ্ধি শত শত নতুন কিংডম হল নির্মাণের প্রজোয়নীয়তার প্রতি ইঙ্গিত করে। এর জন্য অধিবেশন হলের এবং নতুন অথবা বিস্তৃত শাখার সুবিধার জন্য পরিকল্পনাও করার প্রয়োজন হয়ে পড়েছে, যেমন এখানে ভারতে আমরা করছি। এই প্রকল্পগুলিতে অর্থ সাহায্য করা ও সেই সাথে রাজ্যের কাজকে সারা পৃথিবীতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমিতির পৃথিবীব্যাপী কাজের উদ্দেশ্যে অধিকাংশ দান ব্যবহৃত হয়েছে।
এই দুই পৃষ্ঠায় চিত্র এবং চিত্রাঙ্কন—নির্মাণ কাজ যা এখন অগ্রগতির পথে এবং প্রকল্পগুলি যা শীঘ্রই আরম্ভ হবে—আফ্রিকার ক্ষেত্রে সমিতি কী সম্পাদন করে চলেছে সেই বিষয়ে আপনাকে কিছু ধারণা দেবে। ভারতে, প্রায় ৪০০ জন বেথেল সদস্যের জন্য পরিচালক গোষ্ঠীর পক্ষ থেকে আমরা প্রায় ৫০ একর জমি কেনার এবং সেখানে বাড়ির ও কাজের স্থান এবং সেইসাথে যেমন রান্নাঘর, খাবার ঘর, কাপড় ধোয়ার জায়গা এবং রক্ষণাবেক্ষণের কারখানা প্রভৃতির সুবিধাসহ বিল্ডিং নির্মাণের অনুমতি পেয়েছি।
এই বছর, ২রা এপ্রিলে ভারতে স্মরণার্থক সভা উদ্যাপনে ৪১,১৯৩ জন ব্যক্তি যোগদান করেছিল—যা ঐ মাসে রিপোর্ট দিয়েছে এমন প্রকাশকদের সংখ্যার আড়াই গুণেরও বেশি! আমরা প্রার্থনা করি যে এই যোগদানকারীদের অনেকেই শীঘ্রই আমাদের সাথে যিহোবার বিশুদ্ধ উপাসনায় যোগ দেবে, যার অর্থ হবে আরও বেশি মণ্ডলী ও আরও বেশি কিংডম হলের প্রয়োজন। এই ক্ষেত্রে এটি আমাদের উপর প্রভাব ফেলে যে সত্য উপাসনার কারণে বস্তুগত উপায়ে সাহায্য করার কী বিশেষ সুযোগই না আমাদের রয়েছে। একটি উপায়ে মণ্ডলীগুলি তা করে থাকে সেটি হল কিংডম হল সহায়ক ব্যবস্থাপনার জন্য আর্থিক সাহায্য পাঠিয়ে।—লূক ১৬:৯; ১ তীম. ৬:১৮.
[Pictures on page 3]
দক্ষিণ আফ্রিকায় কোয়াজুলু নাটালে, কিংডম হল ৯ দিনে গড়ে ওঠে
নাইজিরিয়ায় ইকোনমিক্যাল প্রিকাস্ট কিংডম হল
মোজাম্বিকে ১,৫০০ আসনের অধিবেশন হল ১৯৯৬ সালের শেষ দিকে শেষ হবে
মোজাম্বিক শাখার সুবিধাগুলি, ১৯৯৬ সাল শেষ হওয়ার সাথে সাথে ব্যবহারের উপযুক্ত হিসাবে প্রস্তুত হবে
সিয়ারা লিওনি শাখা, এই গ্রীষ্মে সমাপ্ত করার জন্য তালিকাভুক্ত
[৪ পৃষ্ঠার ক্যাপশন]
মরিসিয়াসে সমাপ্তিকৃত খোলা অধিবেশন হল ও সেই সাথে শাখার সুবিধাগুলি ১৯৯৭ সালের বসন্তকালে সমাপ্ত হবে
জিম্বাওয়ে শাখা নির্মাণের অধীনে
সেনিগালে নির্মাণের অধীনে খোলা অধিবেশন হল এবং নতুন শাখা
রাজধানী, নৈরবিতে নতুন কেনিয়া শাখা
মেডাগাসকার শাখা, শীঘ্রই সমাপ্ত হবে
মালাউ এর জন্য প্রস্তাবিত শাখা বিল্ডিংগুলি