ঐশিক পরিচর্য্যা বিদ্যালয় পুনরালোচনা
মে ৬ থেকে আগস্ট ১৯, ১৯৯৬ সপ্তাহগুলির মধ্যে ঐশিক পরিচর্য্যা বিদ্যালয়ে যে বিষয় বিবেচনা করা হয়েছে তার ওপর ভিত্তি করে বই বন্ধ রেখে পুনরালোচনা। যে সময় ধার্য করা হয়েছে তার মধ্যে যে কটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব তা একটি আলাদা কাগজে লিখুন।
[নোট: পুনরালোচনার সময়, উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র বাইবেল ব্যবহার করতে পারেন। প্রশ্নের পরে যে নির্দেশ দেওয়া আছে তা আপনার ব্যক্তিগত অনুসন্ধান করার জন্য। প্রহরীদুর্গ এর প্রতি নির্দেশগুলির প্রত্যেকটিতে পৃষ্ঠা এবং অনুচ্ছেদ সংখ্যা নাও দেওয়া থাকতে পারে।]
নিম্নলিখিত উক্তিগুলি সঠিক বা ভুল উত্তর দিন:
১. যীশুর একটি মাত্র বলিদান মোশির নিয়মে উৎসর্গীকৃত সকল বলিদানকে পরিশোধ করে। [uw পৃ. ৩৩ অনু. ৮(৪)]
২. ‘মাগোগের গোগ’ হল এই জগতের সরকারগুলির প্রতি এক প্রতীক উক্তি। (যিহি. ৩৮:২) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯১ ৮/১৫ পৃ. ২৭ অনু. ২ দেখুন।]
৩. ঠিক যেমন অহলা ছিল অহলীবার বড় দিদি যেমন যিহিষ্কেল ২৩ অধ্যায়ে বর্ণিত হয়েছে, তেমনি একইভাবে রোমান ক্যাথলিকবাদ হল প্রোটেস্টান্টবাদের বড় দিদি এবং উভয় সংগঠনই জগতের রাজনৈতিক ও বাণিজ্যিক ক্ষমতাগুলির সাথে আধ্যাত্মিক ব্যভিচার করার দ্বারা নিজেদের কলুষিত করেছে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৯ ৪/১ পৃ. ৩০ দেখুন।]
৪. সাধু হতে গেলে একজনকে অবশ্যই মরতে হবে। [rs পৃ. ৩৫৩ অনু. ১]
৫. প্রকাশিত বাক্য ২০:১০ পদে যেমন বর্ণনা করা হয়েছে শয়তানকে “অগ্নি ও গন্ধকের হ্রদে” নিক্ষিপ্ত করা হয়েছে, তার অর্থ কী তা প্রকাশিত বাক্য ২১:৮ পদ পরিষ্কার করে দেয় যা দেখায় যে বাইবেল স্বয়ং নিজেকে ব্যাখ্যা করে। [rs পৃ. ৩৬৫ অনু. ৪]
৬. যাকোব ৪:১৭ পদ এবং যিহিষ্কেল ৩৩:৭-৯ পদ মিলযুক্ত, ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান যা আমাদের তাঁর কাছে জবাবদিহি করে, এটি সেই জ্ঞানকে দেখায়। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯৩ ৪/১ পৃ. ৭ অনু. ১ দেখুন।]
৭. রাজা নবূখদ্নিৎসর তার কাছে এটি বর্ণনা করার পর দানিয়েল প্রতিমার স্বপ্নের অর্থ ব্যাখ্যা করার দ্বারা নিজেকে একজন সত্য ভাববাদী বলে প্রমাণ করেছিলেন। [সাপ্তাহিক বাইবেল পাঠ; দানিয়েল ২:৭-৯, ২৬ পদ দেখুন।]
৮. যিহিষ্কেল ৪৭:১ পদে বর্ণিত দর্শনীয় মন্দির থেকে যে জল বয়ে চলেছে তা চিত্রিত করে বাপ্তিস্মের ধৌত করার ক্ষমতাকে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৮ ৯/১৫ পৃ. ২৭ অনু. ২০ দেখুন।]
৯. এমন কোন ব্যক্তির সাথে যোগ দিতে অস্বীকার করতে কখনও ভয় পাবেন না যে আপনাকে “কিছু মজা” করার জন্য উৎসাহ দেয়, এমনকি যদি সেই আমন্ত্রণ খ্রীষ্টান বলে দাবি করে এরূপ কোন ব্যক্তির কাছ থেকে আসে। (২ পিতর ২:১৮, ১৯) [uw পৃ. ৪৩ অনু. ১১]
১০. ঈশ্বর দিয়াবলকে সৃষ্টি করেছিলেন। [rs পৃ. ৩৬৩ অনু. ২]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন:
১১. ইস্হাককে উৎসর্গ করার জন্য অব্রাহামের চেষ্টা আমাদের কী উপলব্ধি করতে সাহায্য করা উচিত? (আদি. ২২:১-১৮) [uw পৃ. ৩২ অনু. ৮(১)]
১২. কেন এটি বলা যেতে পারে যে আদম ও হবাকে যিহোবা যে কার্যভার দিয়েছিলেন তা ছিল একটি আইন? (আদি. ১:২৮; ২:১৫) [uw পৃ. ৩৮ অনু. ২]
১৩. কোন্ দিক দিয়ে যিহোবার অভিষিক্ত সাক্ষীরা এবং তাদের সহযোগীরা অবশ্যই যিহিষ্কেলের মত হবে? (যিহি. ১১:২৫) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৮ ৯/১৫ পৃ. ১৬ অনু. ৩ দেখুন।]
১৪. সর্পের বংশের অন্তর্ভুক্ত কারা? [uw পৃ. ৩০ অনু. ৩]
১৫. যিহোবাকে মিথ্যা অপবাদ দেওয়া ছাড়াও ঈশ্বর তাঁর সৃষ্ট প্রাণীদের কাছ থেকে কী প্রত্যাহার করে নিয়েছিলেন বলে শয়তান দাবি করেছিল? (আদি. ৩:১-৫) [uw পৃ. ৪৬ অনু. ১]
১৬. যিহোবা, এই ঐশিক নামটির অর্থ কী? [kl পৃ. ২৫ অনু. ৭]
১৭. কোন্ দুটি উপায়ে বলা যেতে পারে যে আদম ও হবা “যে দিন” সদসদ্-জ্ঞান দায়ক বৃক্ষের ফল খেয়েছিল সেই দিনই মারা গিয়েছিল? (আদি. ২:১৭) [uw পৃ. ৫৬ অনু. ৫]
১৮. কিভাবে ২ থিষলনীকীয় ১:৯ এবং প্রকাশিত বাক্য ২১:৮ পদ স্পষ্টভাবে দেখায় যে সার্বজনীন পরিত্রাণ হল একটি মিথ্যা শিক্ষা? [rs পৃ. ৩৫৮ অনু. ১-৩]
১৯. কোন্ ভাববাদী পৃথিবীকে ‘সীমাচক্র’ হিসাবে নির্দেশ করেছিলেন এবং শাস্ত্রে কোথায় এটি লেখা আছে? [kl পৃ. ১৭ অনু. ১৪]
২০. দিয়াবল যে অস্তিত্বে রয়েছে তা প্রমাণের প্রধান উৎস কী, কার সন্দেহাতীত প্রত্যক্ষদর্শী প্রমাণ আমাদের কাছে রয়েছে আর কিভাবে জগতে মন্দতার পরিমাণ শয়তানের অস্তিত্ব সম্বন্ধে আমাদের দৃঢ় নিশ্চিত করে? [rs পৃ. ৩৬১ অনু. ৩, ৪]
প্রয়োজনীয় শব্দ বা শব্দসমষ্টির দ্বারা নিম্নোক্ত বাক্যগুলি সম্পূর্ণ করুন:
২১. যিহিষ্কেল ২১:২৬ পদের পরিপূর্ণতায়_________________“উচ্চ” রাজ্য ____________________ ধ্বংস হওয়ার দ্বারা ‘খর্ব হয়েছিল’ এবং ঈশ্বরের রূপক ____________________ দ্বারা বিনা হস্তক্ষেপে তাদের পৃথিবীকে নিয়ন্ত্রণের অনুমতি দিয়ে “খর্ব” ____________________ রাজ্যগুলিকে “উচ্চ” করা হয়েছিল। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৮ ৯/১৫ পৃ. ১৯ অনু. ১৬ দেখুন।]
২২. ____________________ পুস্তকের কিছুটা অংশ আসলে পূর্বে লেখা ____________________ যা শতাব্দীর পর শতাব্দী ধরে মহান রাজবংশগুলির মধ্যে ক্ষমতা সম্বন্ধীয় সংগ্রামের উপর আলোকপাত করে। [si পৃ. ১৩৮ অনু. ১]
২৩. যিহিষ্কেল ৩৪:২৩ পদে “আমার দাস দায়ূদ” অভিব্যক্তিটি ____________________ মৃত্যুর বহু দিন পরে লেখা হয়েছিল; এটি একটি ভাববাণীমূলক মন্তব্য এবং ____________________ প্রতি নির্দেশ করে। [si পৃ. ১৩৭ অনু. ৩১]
২৪. যেখানে যিহিষ্কেল ১৮:৪ পদ ঈশ্বরের কাছে ____________________ জবাবদিহিকে নির্দেশ করে সেখানে যাত্রাপুস্তক ৩৪:৭ পদ, যখন তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল এবং তাদের বন্দীত্বে নিয়ে যাওয়া হয়েছিল তখন ____________________ হিসাবে ইস্রায়েলদের প্রতি কী ঘটবে তা নির্দেশ করে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৮ ২/১ পৃ. ৬ দেখুন।]
২৫. যখন বাইবেল পড়েন, তখন আপনি যা পড়ছেন কিভাবে তার ____________________ প্রয়োগ করতে পারেন এবং কিভাবে হয়ত আপনি যা পড়েছেন ____________________ সাহায্য করতে ব্যবহার করতে পারেন সেই বিষয়ে নিজেকে জিজ্ঞাসা করা উত্তম। [uw পৃ. ২৬ অনু. ১২(৪) এবং পৃ. ২৮ অনু. ১২(৫)]
নিম্নলিখিত উক্তিগুলি থেকে সঠিক উত্তর বেছে নিন:
২৬. একজন খ্রীষ্টানের জীবনে চিন্তার প্রধান বিষয় হল (মণ্ডলীতে সুযোগসুবিধাগুলি থাকা; হর্মাগিদোনে রক্ষা পাওয়া; যিহোবার সাথে উত্তম সম্পর্ক থাকা)। [uw পৃ. ৪২ অনু. ৯]
২৭. প্রায়ই জীবনে (যে লোকেরা আমাদের আঘাত করতে সঙ্কল্পবদ্ধ তাদের থেকে; সময় এবং অদৃষ্টপূর্ব পরিস্থিতির জন্য; আমাদের পাপপূর্ণ অভিলাষগুলি এবং কুসংসর্গের) দরুন উত্থিত যে সমস্যাগুলির সম্মুখীন হয়ত আমরা হয়ে থাকি তা বহু লোকেই মানতে অস্বীকার করে। (১ করি. ১৫:৩৩; যাকোব ১:১৪, ১৫) [uw পৃ. ৪৪ অনু. ১৩]
২৮. আমাদের (জ্ঞান; শিক্ষা দেওয়ার ক্ষমতা; আচরণ) দেখায় সর্বোচ্চ বিচার্য বিষয়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, যা ঈশ্বরের প্রতি আমাদের আনুগত্যকে জড়িত করে। [uw পৃ. ৫২ অনু. ১২]
২৯. প্রথম ‘দয়ারপাত্র’ হয়েছিল (পরজাতিয়েরা; যিহূদীরা; ছিন্নত্বক শমরীয়েরা), পরে এসেছিল (পরজাতিয়েরা; যিহূদীরা; ছিন্নত্বক শমরীয়েরা) এবং পরিশেষে এসেছিল (পরজাতিয়েরা; যিহূদীরা; ছিন্নত্বক শমরীয়েরা)। (রোমীয় ৯:২৩, ২৪) [uw পৃ. ৫৮ অনু. ৮, ১০]
৩০. যে বন্য পশুটি শয়তানের কাছ থেকে তার ক্ষমতা পায় তা হল (অ্যাংলো-আমেরিকান বিশ্বশক্তি; রাষ্ট্রসংঘ; পৃথিবীব্যাপী রাজনৈতিক শাসন ব্যবস্থা)। (প্রকা. ১৩:১, ২) [rs পৃ. ৩৬৪ অনু. ২–পৃ. ৩৬৫ অনু. ২]
নিম্নলিখিত শাস্ত্রতালিকার সঙ্গে বাক্যগুলি মেলান:
গীত. ৭৮:৪০, ৪১; যিশা. ৫৫:১০, ১১; যিহি. ১৮:২৫; দানি. ১:৮, ১১-১৩; প্রেরিত ৮:৩২-৩৮
৩১. সত্যের প্রতি এবং বাইবেলের ভাবিষ্যদ্বাণীগুলির পরিপূর্ণতায় যীশু খ্রীষ্ট যা করেছেন, তার প্রতি উপলব্ধিবোধ সহৃদয় ব্যক্তিদের বাপ্তিস্ম নিতে পরিচালিত করে। [uw পৃ. ৩২ অনু. ৭]
৩২. তারা যে তাদের ঈশ্বর শিক্ষিত সংবেদকে লঙ্ঘন করবে না তা সম্মানের সাথে কর্তৃপক্ষ এবং সহছাত্রদের কাছে জানাতে অল্পবয়স্ক খ্রীষ্টানদের ইতস্তত করা উচিত নয়। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯২ ১১/১ পৃ. ১৪ অনু. ১৭ দেখুন।]
৩৩. মানবজাতি ও পৃথিবীর জন্য ঈশ্বরের আদি উদ্দেশ্য সম্পাদিত হবে। [kl পৃ. ৯ অনু. ১০]
৩৪. সত্য খ্রীষ্টানেরা যিহোবার পথে থাকতে তাদের চিন্তাধারাকে পরিবর্তন করতে সর্বদা অবশ্যই প্রস্তুত থাকবে আর আমাদের কখনও মনে করা উচিত নয় যে বৈধ শাস্ত্রীয় উপদেশ আমাদের প্রতি প্রযোজ্য নয় ও তা কখনও উপেক্ষা করা উচিত নয়। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯০ ১১/১ পৃ. ৩১ দেখুন।]
৩৫. ঈশ্বরের অনুভূতি আছে আর আমরা যে বিষয়গুলি বেছে নিই তা তাঁকে প্রভাবিত করে। [kl পৃ. ১৪ অনু. ৮]