ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/৯৬ পৃষ্ঠা ২
  • প্রশ্ন বাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্ন বাক্স
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রশ্ন বাক্স
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশ্বরকে গৌরব প্রদান করুন, মানুষকে নয়
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “উদ্যোগী রাজ্য ঘোষণাকারীরা” আনন্দের সঙ্গে সমবেত হয়
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অপরের প্রতি বিবেচনা দেখান—প্রথম ভাগ
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/৯৬ পৃষ্ঠা ২

প্রশ্ন বাক্স

◼ যখন নির্ধারিত জনসাধারণের বক্তা সভার জন্য সময়মত পৌঁছাতে পারেন না তখন কী করা উচিত?

কখনও কখনও, এড়ান যায় না এমন পরিস্থিতি কোন ভাইকে তার তালিকাভুক্ত বক্তৃতা দেওয়ার জন্য সময়মত পৌঁছাতে বাধা দেবে। যদি বিশ্বাস করার এমন কোন কারণ থাকে যে অল্প সময়ের মধ্যেই তিনি পৌঁছাবেন, তাহলে প্রাচীন হয়ত প্রহরীদুর্গ পাঠকে আগে করার সিদ্ধান্ত নিতে পারেন; জনসাধারণের সভা পরে অনুষ্ঠিত করা যেতে পারে। কিন্তু যদি এটি স্পষ্ট হয়ে ওঠে যে বক্তা পৌঁছাতে পারবেন না তাহলে কী? সম্ভবত স্থানীয় কোন বক্তা তার প্রস্তুত করা যে কোন একটি বক্তৃতা দিতে পারেন।

সতর্কতামূলক পূর্ব পরিকল্পনা করা সাধারণতঃ এই সমস্যাকে প্রতিরোধ করে। জনসাধারণের বক্তৃতার ব্যবস্থাপকের অন্তত এক সপ্তাহ আগে তার কার্যভার সম্পর্কে তাকে মনে করিয়ে দেওয়ার জন্য প্রত্যেক বক্তার সাথে যোগাযোগ করা উচিত। অনুস্মারকের অন্তর্ভুক্ত হওয়া উচিত সভার সময়, কিংডম হলের ঠিকানা আর যদি সম্ভব হয়, ফোন নম্বর ও সেই সাথে কিভাবে হলকে খুঁজে বার করবে তার পরিষ্কার পথনির্দেশনা। বক্তা অবশ্যই মনোযোগপূর্বক এগুলির বিস্তারিত টীকা নেবেন। তার উচিত গুরুত্বের সাথে এই কার্যভারকে নেওয়া, তার ব্যক্তিগত বিষয়গুলির ক্ষেত্রে প্রয়োজনীয় যে কোন রদবদল করা, যাতে করে তিনি তার এই দায়িত্ব পরিপূর্ণ করতে পারেন। যদি এড়ান যায় না এমন কিছু উপস্থিত হয় যা তাকে তা করতে বাধা দেবে, তাহলে তার উচিত তৎক্ষণাৎ জনসাধারণের বক্তৃতার ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করা যাতে করে বিকল্প কোন একজনের ব্যবস্থা করা যেতে পারে। শেষ মুহূর্তে বাতিল করাকে এড়ানোর জন্য সবরকম প্রচেষ্টা করা উচিত। যদি বক্তার বিলম্ব হয় এবং আসতে কিছু মিনিট দেরি হতে পারে, তাহলে তিনি কিংডম হলে ফোন করার ব্যবস্থা করতে পারেন যাতে করে ভাইয়েরা জানতে পারবেন কিভাবে তা পরিচালনা করা যেতে পারে।

জনসাধারণের বক্তৃতার কার্যভারের জন্য উপলব্ধিবোধ, উত্তম পূর্ব পরিকল্পনা এবং অনুস্মারকগুলি আর মনোযোগপূর্বক তত্ত্বাবধান নিশ্চিত করতে পারে যে মণ্ডলী প্রতি সপ্তাহে উপকারমূলক জনসাধারণের বক্তৃতা উপভোগ করতে সমর্থ হবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার