উদ্দেশ্য নিয়ে পুনর্সাক্ষাৎ করা
১ যখন পুনর্সাক্ষাৎ করছেন, তখন আপনার এমন একটি শাস্ত্রপদ ব্যবহারের চেষ্টা করা উচিত যা আপনার পূর্বের আলোচিত বিষয়ের উপর ব্যক্তিটির জ্ঞান বৃদ্ধি করবে।
২ যদি গ্রাহকভুক্তি অর্জন করা না হয়ে থাকে, তাহলে পুনর্সাক্ষাতের সময়ে একটি লক্ষ্য হল পত্রিকা অর্পণের উপর পত্রিকা রুট চালু করা। এইধরনের একটি সহজ উপস্থাপনা কার্যকারী হতে পারে:
◼ “আমি আশা করি আপনার কাছে ছেড়ে যাওয়া প্রহরীদুর্গ এর প্রবন্ধ যেটি কেন আমরা ঈশ্বরকে ভয় করব এই বিষয়ে ব্যাখ্যা করেছিল তা উপভোগ করেছেন। আজকে আমি সচেতন থাক! পত্রিকার একটি প্রবন্ধ এনেছি যেটি জিজ্ঞাসা করে, ‘জীবন কেন এত সংক্ষিপ্ত?’ সেটি একটি উত্তম প্রশ্ন, তাই নয় কি?” “যোহন ৩:১৬ পদে যীশুর কথাগুলি যা অনন্ত জীবনের প্রতিজ্ঞা দেয়, তা বলার দ্বারা আপনি আলোচনা চালিয়ে যেতে পারেন। অনুগ্রহ করে পত্রিকাটি রাখুন এবং বাইবেলে দেওয়া নিশ্চিত আশার দ্বারা উৎসাহিত হোন।” তারপর ব্যাখ্যা করুন যে আপনি পরবর্তী সংখ্যাগুলি আনার জন্য পুনরায় ফিরে আসবেন এবং বাধ্য মানবজাতির জন্য ঈশ্বর কী প্রতিজ্ঞা করেছেন হয়ত সে বিষয়ে আরও আলোচনা করবেন। মনে রাখুন যে পত্রিকা দেওয়ার প্রতিটি সময়ে, আপনি একটি করে পুনর্সাক্ষাৎ রিপোর্ট করতে পারেন।
৩ যদি আপনি “যুদ্ধবিহীন এক জগৎ—কখন?” নামক প্রবন্ধটি অর্পণ করে থাকেন, আপনি বলতে পারেন:
◼ “যদি এই পৃথিবীতে পুরোপুরি শান্তি থাকত, তাহলে সেখানে জীবন কেমন হত? [উত্তরের জন্য অপেক্ষা করুন।] আসুন ঈশ্বর কী করবেন বলে প্রতিজ্ঞা করেছেন তা আপনাকে দেখাই।” গীতসংহিতা ৩৭:১০, ১১ পদ পড়ুন এবং ঈশ্বরের ইচ্ছা যখন পৃথিবীতে সিদ্ধ হবে তখন পরিস্থিতি কেমন হবে তা ব্যাখ্যা করুন। মথি ৬:৯, ১০ পদে যেমন লিপিবদ্ধ আছে, যীশু কিসের জন্য তাঁর শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন তা ব্যক্তিটিকে বলুন। যীশুর কথাগুলির অর্থ বুঝতে তাকে সাহায্য করুন। যদি গৃহকর্তা পূর্বে প্রহরীদুর্গ অথবা সচেতন থাক! পত্রিকার গ্রাহকভুক্তি অর্জন না করে থাকেন, তাহলে আপনি এখন তা অর্পণ করতে এবং আরও আলোচনার জন্য পুনরায় ফিরে আসার ব্যবস্থা করতে পারেন।
৪ আপনি যদি সামনের পৃষ্ঠায় ধারাবাহিকগুলি “জীবন কেন এত সংক্ষিপ্ত?” এর উপর অতিরিক্ত আলোচনা করতে পুনর্সাক্ষাৎ করেন, তাহলে আপনি এইভাবে শুরু করতে পারেন:
◼ “গতবারে আমি এসেছিলাম, আমরা মানুষের দীর্ঘায়ু সম্বন্ধে কথা বলেছিলাম। নিঃসন্দেহে সচেতন থাক! পত্রিকার প্রবন্ধগুলিতে যেমন আপনি লক্ষ্য করেছেন, বৈজ্ঞানিকেরা আমাদের ৭০ অথবা ৮০ বছরের উর্ধে বেঁচে থাকার ক্ষীণ আশা প্রদান করে। কিন্তু বাইবেল যা প্রতিজ্ঞা করে সেই সম্বন্ধে আপনি কী মনে করেন? [উত্তরের অপেক্ষা করুন।] বাইবেল দেখায় মানুষের জন্য ঈশ্বরের মনে আরও উত্তম কিছু আছে। তারপর যোহন ১৭:৩ পদ পড়ুন এবং কিভাবে জ্ঞান নেওয়া অনন্ত জীবনের পথে নিয়ে যেতে পারে তা ব্যাখ্যা করুন। এরপর আপনি হয়ত একটি বাইবেল অধ্যয়ন প্রদান করতে অথবা আরও আলোচনার জন্য ব্যবস্থা করতে সমর্থ হতে পারেন।
৫ বাইবেল অধ্যয়ন শুরু করা হল আমাদের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনি হয়ত এমন ব্যক্তির সাথে কয়েকবার সাক্ষাৎ করেছেন যিনি পত্রিকাগুলি গ্রহণ করেছেন। পরেরবার যখন সাক্ষাৎ করছেন এটি তুলে ধরুন না কেন?:
◼ “ধর্ম এবং আধুনিক জীবনে তার মূল্য সম্পর্কে লোকেদের মধ্যে খুব বেশি মতপার্থক্য রয়েছে। ঈশ্বর কেন দুষ্টতা থাকতে অনুমতি দিয়েছেন অথবা কেন আমরা বৃদ্ধ হই এবং মারা যাই সেই সম্বন্ধে পরস্পর বিরোধী বিশ্বাস রয়েছে। কেউ কেউ জানতে চায় কিভাবে প্রার্থনা করতে হয় ও কিভাবে ঈশ্বরের দ্বারা তা শ্রবণযোগ্য হয়।” আমাদের বাইবেল অধ্যয়ন প্রকাশনাগুলির একটি থেকে যেটি গৃহকর্তার আগ্রহ জাগাবে বলে আপনি মনে করেন এমন একটি বিষয় খুলুন এবং কিভাবে অধ্যয়ন পরিচালনা করা হয় তা সংক্ষেপে দেখান।
৬ যিহোবা হলেন উদ্দেশ্যের ঈশ্বর। আসুন উদ্দেশ্য নিয়ে পুনর্সাক্ষাৎ করার দ্বারা অক্টোবর মাসে তাঁকে অনুকরণ করি।