প্রত্যেকটি উপলক্ষে গ্রাহকভুক্তি অর্পণ করুন
১ প্রহরীদুর্গ এবং সচেতন থাক! (ইংরাজি) পত্রিকাকে উপলব্ধি করার আমাদের উত্তম কারণ রয়েছে। অন্যান্য কোন্ পত্রিকাগুলি আছে যেগুলি এইরকম আন্তর্জাতিক হৃদয় স্পর্শ করে? এই মাসে এই পত্রিকাগুলিকে গ্রাহকভুক্তি করা আমাদের পরিচর্যার মূল বৈশিষ্ট্য হবে আর অক্টোবরের সংখ্যাগুলি কী শক্তিশালী তথ্যই না অন্তর্ভুক্ত করে! আমরা অধিকাংশ পত্রিকা এবং গ্রাহকভুক্তিগুলি সাধারণত গৃহ থেকে গৃহের কাজে অর্পণ করে থাকি; কিন্তু, অন্যান্য উপযুক্ত উপলক্ষেও সেগুলি অর্পণ করতে আমরা প্রস্তুত থাকব।
২ যখন অক্টোবর ১, প্রহরীদুর্গ অর্পণ করছেন, তখন “যুদ্ধবিহীন এক জগৎ—কখন?” প্রবন্ধটিতে এই বলে আগ্রহ জাগিয়ে তুলতে পারেন:
◼ “অনেকে চিন্তা করে মানুষের সবরকম প্রচেষ্টা সত্ত্বেও কেন আপাতদৃষ্টিতে একটি শান্তিপূর্ণ জগৎ লাভ করা অসম্ভব? অক্টোবর ১, প্রহরীদুর্গ এর পৃষ্ঠা ৪-এ এই মন্তব্যগুলি সম্বন্ধে আপনি কী মনে করেন? [পৃষ্ঠাটির নিচে বাক্সের মধ্যে কিছু মন্তব্য পড়ুন এবং উত্তরের জন্য অপেক্ষা করুন।] অবশ্যই, এর অর্থ নয় যে শান্তি কখনও আসবে না। এখানে যিশাইয় ৯:৬, ৭ পদে ঈশ্বরের প্রতিজ্ঞা লক্ষ্য করুন।” আপনি হয়ত আপনার বাইবেল থেকে অথবা প্রহরীদুর্গ-এ ৭ পৃষ্ঠায় উপরে দ্বিতীয় বিভাগে যেমন উদ্ধৃত করা আছে সেখান থেকে এই শাস্ত্রপদটি পড়তে পারেন। সংক্ষেপে ব্যাখ্যা করুন যে শান্তিপূর্ণ একটি জগতের জন্য একমাত্র আশা হিসাবে প্রহরীদুর্গ যিহোবার রাজ্যকে ঘোষণা করে এবং ব্যক্তিটিকে প্রবন্ধটি পড়তে উৎসাহিত করুন।
৩ সম্ভবত যখন আপনি বাইবেল আলোচনার প্রতি কম আগ্রহ আছে এইরূপ ব্যক্তিদের সাথে কথা বলছেন, আপনি অক্টোবর ২২, “সচেতন থাক!” পত্রিকাটি তুলে ধরে বলতে পারেন:
◼ “এই পত্রিকার সামনের পৃষ্ঠায় ‘জীবন কেন এত সংক্ষিপ্ত’ এই প্রশ্নটি সম্বন্ধে আপনি কী মনে করেন? [উত্তরের জন্য অপেক্ষা করুন।] এর ধারাবাহিক প্রবন্ধগুলির আধুনিক বৈজ্ঞানিকেরা ও অন্যান্যেরা বার্ধক্য সম্বন্ধে কী বলেন তার প্রতি মনোযোগ দেয় আর তারপর অনন্ত জীবনের জন্য আমাদের প্রত্যাশাগুলি সম্বন্ধে আমাদের সৃষ্টিকর্তা কী প্রতিজ্ঞা করেছেন তার উপর এটি আলোকপাত করে। আমি চাই আপনি যেন ডাকযোগে এই পত্রিকাটি নিয়মিতভাবে পান।”
৪ যখন আপনি এমন লোকেদের লক্ষ্য করেন যাদের ধর্মের প্রতি প্রবণতা রয়েছে, তখন অক্টোবর ১৫ “প্রহরীদুর্গ” থেকে একটি প্রবন্ধ তুলে ধরুন না কেন? এই উপস্থাপনা হয়ত অনুকূল সাড়া জাগিয়ে তুলতে পারে:
◼ “এই প্রশ্নটির উপর আমি আপনার মতামত জানতে চাই: একই সময়ে ঈশ্বরকে ভালবাসা এবং তাঁকে ভয় করা এটি কি সম্ভব?” উত্তরের অপেক্ষা করুন আর তারপর প্রবন্ধ “এখনই কেন সত্য ঈশ্বরকে ভয় করবেন” তার মুখ্য শাস্ত্রপদ পড়ুন। (উপ. ১২:১৩) যুক্তি বইয়ের ১৯৯ পৃষ্ঠায় নমুনাগুলির একটি ব্যবহার করুন এবং গ্রাহকভুক্তি অর্পণ করুন।
৫ গৃহ থেকে গৃহে যখন কাজ করছেন, ছোট ছোট দোকানগুলিকে ছেড়ে যাবেন না। যারা নিয়মিতভাবে ছোট ছোট দোকানগুলিতে সাক্ষাৎ করেন, তারা বর্ণনা করেন যে এই কাজ উপভোগ্য ও ফলদায়ক। যখন অক্টোবর ৮ “সচেতন থাক!” অর্পণ করছেন, তখন এইরকম একটি সহজ উপস্থাপনার চেষ্টা করতে পারেন:
◼ “আমরা জানি ব্যবসায়ী লোকেরা তাদের সমাজকে যা প্রভাবিত করে সে বিষয়ে যাতে পিছিয়ে না পড়ে তা উপলব্ধি করে। আমি নিশ্চিত এই প্রবন্ধগুলি আপনার কাছে আগ্রহের হবে।” তারপর “একক-পিতা বা মাতার পরিবারগুলি—কিভাবে তারা সফল হতে পারে?” প্রবন্ধটি থেকে একটি বিষয় সংক্ষেপে বর্ণনা করুন।
৬ যার কাছে আপনি উপস্থিত হয়েছেন সেই ব্যক্তিটি যদি সত্যই ব্যস্ত থাকে, তাহলে আপনি পত্রিকাগুলি দেখাতে ও বলতে পারেন:
◼ “আমি জানি আজকে আপনি আমাদের আশা করেননি, তাই আমি সংক্ষেপে বলব। আমি আপনাকে কিছু পড়তে সুযোগ দিতে চাই যা হল গুরুত্বপূর্ণ।” আপনার নির্বাচিত প্রবন্ধটি উল্লেখ করুন এবং পত্রিকাগুলি অর্পণ করুন।
৭ গৃহ থেকে গৃহে কাজের সঠিক তালিকা রাখুন এবং যাদের কাছে পত্রিকা অর্পণ করেছেন তাদের সকলের কাছে ফিরে যান। যদি গ্রাহকভুক্তি প্রত্যাখ্যান করা হয়, তাহলে পত্রিকাগুলির একটি করে কপি অর্পণ করতে ভুলবেন না। তারপর পুনর্সাক্ষাতে পুনরায় গ্রাহকভুক্তি অর্পণ করুন। আসুন প্রতিটি উপযুক্ত উপলক্ষে গ্রাহকভুক্তি অর্পণ করতে প্রস্তুত হই ও সজাগ থাকি।