যারা আগ্রহ দেখায় প্রেমের সাথে তাদের সাহায্য করুন
১ যিহোবার দূতের দ্বারা পরিচালিত হয়ে শিষ্য ফিলিপ, এক ইথিয়পীয়ান যিনি ঈশ্বরের বাক্যের প্রতি আন্তরিক আগ্রহ দেখিয়েছিলেন, প্রেমের সাথে তিনি যা পড়ছিলেন তা তাকে বুঝাতে সাহায্য করেছিলেন। (প্রেরিত ৮:২৬-৩৯) যারা আগ্রহ দেখায়, তাদেরকে সাহায্য করতে আমরা কি বিশেষ প্রচেষ্টা করি? আমাদের উচিত, কারণ শিষ্যকরণ করা আমাদের ঐশিক আদেশের অন্তর্ভুক্ত কাজ। (মথি ২৮:১৯, ২০) তাদের সাহায্য করতে আমরা কী করতে পারি?
২ প্রত্যেক সপ্তাহে পুনর্সাক্ষাতের জন্য সময় নির্ধারণ করুন। যাদের মধ্যে আগ্রহ দেখা গিয়েছিল, তাদের কাছে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন এবং আপনার প্রথম সাক্ষাতের শাস্ত্রীয় আলোচনাটি পুনরারম্ভ করার চেষ্টা করুন। একটি বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য মনের মধ্যে রাখুন। যদি গৃহকর্তা গ্রাহকভুক্তি করতে ইতস্তত করেন, তাহলে প্রহরীদুর্গ ও আওয়েক! এর সাম্প্রতিক সংখ্যাগুলি অর্পণ করতে নিয়মিতভাবে ফিরে যান।
৩ যদি আপনি প্রথম সাক্ষাতে বাইবেলের মূল্যের উপর আলোচনা করে থাকেন, আপনি হয়ত “যুক্তি” বইয়ের পৃষ্ঠা ৬৬ থেকে একটি প্রস্তাব ব্যবহার করে পুনরায় কথোপকথন শুরু করতে এবং এইরকম কিছু বলতে পারেন:
▪“কিছু ব্যক্তি মনে করেন আমাদের আধুনিক জগতে বাইবেলের উপদেশ ব্যবহারিক নয়। এই বিষয়ে আপনি কি মনে করেন? [উত্তরের অপেক্ষা করুন।] যে বই সুখী পারিবারিক জীবন গড়ে তুলতে উপকারী উপদেশ দেয়, সেটি ব্যবহারিক সেই বিষয়ে আপনি কি একমত নন? [উত্তরের অপেক্ষা করুন।] পরিবার সম্পর্কীয় তত্ত্ব ও রীতিগুলির পরিবর্তন হয়েছে এবং তার ফল যা আমরা আজকে দেখি তা ভাল নয়। কিন্তু যে পরিবারগুলি বাইবেল যা বলে তা প্রয়োগ করে সেই পরিবারগুলি মূলত দৃঢ় এবং সুখী।” কলসীয় ৩:১৮-২১ পদ পড়ুন। “আপনি কেন বাইবেলকে বিশ্বাস করতে পারেন,” ট্র্যাক্টটি অর্পণ করুন ও আমাদের বিনামূল্যে বাইবেল অধ্যয়ন কার্যক্রমের বিষয় ব্যাখ্যা করুন।
৪ মৃতদের অবস্থা সম্বন্ধে আপনি এইভাবে আলোচনা শুরু করতে পারেন:
▪“মৃতদের অবস্থা সম্বন্ধে অনেক আলোচনা করা হয়েছে। যখন আমরা মারা যাই, তখন আমাদের কী হয় বলে আপনার মনে হয়? [উত্তরের অপেক্ষা করুন।] বেশির ভাগ ধর্ম শিক্ষা দেয় যে আমরা অন্য রূপে চিরকাল জীবিত থাকি। এই সম্বন্ধে বাইবেল যা বলে তা জেনে অনেকেই আশ্চর্য হয়েছেন। [উপদেশক ৯:৫ পদ পড়ুন।] যদিও মৃতদের কোন অস্তিত্ব নেই, তাদের ভুলে যাওয়া হয়নি। ঈশ্বর তাঁর রাজ্যের অধীনে তাদের জীবনে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করেছেন।” অক্টোবর ১৫, ১৯৯৪, প্রহরীদুর্গ অথবা অনন্তকাল বইয়ের পৃষ্ঠা ১৬২ খুলুন এবং শাস্ত্রপদ ও চিত্রগুলি আলোচনা করুন। বাইবেল অধ্যয়ন শুরু করার দৃষ্টিভঙ্গি রেখে আর একটি পুনর্সাক্ষাতের ব্যবস্থা করুন।
৫ আপনি যদি যুদ্ধ সম্বন্ধে খ্রীষ্টানের দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা দিতে চান, তাহলে আপনি হয়ত এইরকম কিছু বলতে পারেন:
▪“কিছু ব্যক্তি মনে করে যে একমাত্র যুদ্ধই হল বিবাদ মীমাংসার একমাত্র উপায়। এই বিষয়ে আপনি কী মনে করেন? [উত্তরের অপেক্ষা করুন।] বাইবেল দেখায় যে ঈশ্বর চান মানুষ একত্রে শান্তিতে বাস করুক। [রোমীয় ১২:১৭, ১৮ পদ পড়ুন।] ঈশ্বরের রাজ্যের অধীনে তা পৃথিবীব্যাপী এক বাস্তব বিষয় হবে।” ঈশ্বর কি প্রকৃতই আমাদের যত্ন নেন? ব্রোশারটির পৃষ্ঠা ২৫-৬ দেখান? বাইবেল ভবিষ্যতের জন্য কী আশা দেয় তা ব্যাখ্যা করতে পুনরায় আসার প্রস্তাব করুন।
৬ কেউ বুঝিয়ে না দিলে তার পক্ষে যে বোঝা অসম্ভব, ইথিয়পীয়ান তা স্বীকার করেছিলেন। (প্রেরিত ৮:৩১) ফিলিপ প্রেমের সাথে প্রয়োজনীয় সাহায্য যুগিয়েছিলেন। একই ভাবে অন্যদের সাহায্য করার দ্বারা আমরা তাদের প্রতি আমাদের প্রকৃত প্রেম দেখাতে পারি।