ঈশ্বরের বাক্যের ক্ষমতা আছে
১ লক্ষ লক্ষ মানুষের জীবনকে বাইবেল গভীরভাবে প্রভাবিত করেছে। এটি কী বলে, তা মানুষ যা সম্পাদন করতে পারে তার থেকে আরও বেশি প্রেরণাদায়ক। (ইব্রীয় ৪:১২) এটি আমাদের জন্য কী করেছে সে বিষয়ে দেখুন। সত্যই, এর মূল্য অন্য যে কোন পুস্তকের থেকে অনেক বেশি।
২ যিহোবার সাক্ষীরা হল বাইবেলের মুখ্য ছাত্র এবং সমর্থক। টেলিভিশন দেখা এবং অন্যান্য সবরকম চিত্তবিনোদন লাভের প্রচেষ্টার উর্দ্ধে স্থান দিয়ে, বাইবেল অধ্যয়নকে আমাদের নিয়মিত ঐশিক তালিকার এক অত্যাবশ্যক অংশ হিসাবে দেখা উচিত।
৩ এটিকে একটি নিয়মিত অভ্যাস করুন: নিয়মিত বাইবেল অধ্যয়ন যে শক্তিশালী প্রভাব আনতে পারে, যিহোবার লোকেরা তা উপলব্ধি করে। “ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল নিয়মিত পড়ুন” বহু বছর যাবৎ ব্রুকলিনে আমাদের সমিতির ফ্যাক্টরীর একটি বিল্ডিং এর উপর এক দীর্ঘ সঙ্কেত, পথচারীকে এই আবেদন জানাচ্ছে। বেথেল পরিবারের নতুন সদস্যদের, তাদের বেথেল পরিচর্যার প্রথম বছরের মধ্যে সম্পূর্ণ বাইবেলটি পড়ে নিতে বলা হয়।
৪ আপনার ব্যস্ত তালিকা সত্ত্বেও, আপনি কি ঐশিক পরিচর্যা বিদ্যালয় তালিকায় নির্ধারিত সাপ্তাহিক বাইবেল পাঠ করা বজায় রাখছেন? যদি আপনি তা করা অসুবিধাজনক বলে মনে করেন, তাহলে নভেম্বরে বাইবেল পাঠের জন্য আপনার তালিকার পরিবর্তন করুন না কেন? সম্পূর্ণ মাসটির জন্য বাইবেল পাঠ হল গীতসংহিতা ৬৩-৭৭, যা সপ্তাহে প্রায় তিন বা চার পৃষ্ঠা পড়ার আবেদন করে। কেউ কেউ প্রতিদিন অল্প করে পড়া বেছে নেন, সম্ভবত তা খুব সকালে অথবা রাত্রে শুতে যাওয়ার আগে। যে ভাবেই তা করুন, গুরুত্বপূর্ণ বিষয় হল যে নিয়মিতভাবে ঈশ্বরের বাক্য অধ্যয়নের দ্বারা আপনি পূর্ণ উপকারগুলি লাভ করুন।
৫ নভেম্বরে বাইবেল অর্পণ করুন: অনেক লোক বাইবেলকে সম্মান করে এবং যখন আমরা বাইবেল থেকে যা পড়ি, তা শুনতে ইচ্ছুক হয়। নভেম্বরে আমরা বেশির ভাগ নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন অফ দ্যা হোলি স্ক্রীপচারস্ এবং বাইবেল—ঈশ্বরের অথবা মানুষের বাক্য? অর্পণ করব। সহৃদয় ব্যক্তিদের ঈশ্বরের বাক্যের মূল্য দেখাতে এটি এক চমৎকার সুযোগ। সেটি করায় উদ্যমী হোন।
৬ নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন এর উল্লেখযোগ্য বিষয়গুলির উপর কিছু চিন্তাশীল মন্তব্য প্রস্তুত করুন যা এটি নিতে লোকেদের আগ্রহকে উদ্দীপিত করবে। এর ব্যবহারিক মূল্যকে তুলে ধরুন এবং তার সাথে বাইবেল—ঈশ্বরের অথবা মানুষের বাক্য? বইটির অর্পণ যুক্ত করুন। বাইবেল অধ্যয়নে এটির মূল্য দেখিয়ে আপনি হয়ত ৯২-পৃষ্ঠার বাইবেল শব্দের বর্ণনানুক্রমিক উপস্থাপন অথবা “পরিশিষ্ট” অথবা “বাইবেলের বইগুলির তালিকা” তুলে ধরতে পারেন। উল্লেখ করুন যে নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন হল আধুনিক ইংরাজি ভাষায় লিখিত, যা বুঝতে সহজ করে। উল্লেখ করুন যে নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন ৭,২১০ বার ঐশিক নাম যিহোবা ব্যবহার করে।
৭ যেখানে গৃহকর্তা ইংরাজি জানে না অথবা যেখানে নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন অর্পণ প্রত্যাখ্যান করা হয়, সেখানে আপনি হয়ত একটি ব্রোশার অথবা ১৯২-পৃষ্ঠার একটি বই অর্পণ করতে পারেন। কিন্তু বিষয়টি তুলে ধরতে ভুলবেন না যে সুসমাচার এবং সাহিত্যে প্রদত্ত নির্দেশ হল ব্যবহারিক, কারণ সেগুলি ঈশ্বরের বাক্য থেকে নেওয়া।
৮ হ্যাঁ, বাইবেল হল ঈশ্বরের বাক্য। যদি আমরা এটি পড়ি, বিশ্বাস করি এবং এর উপদেশগুলি আমাদের জীবনে প্রয়োগ করি, আমরা প্রচুর উপকার লাভ করব। আমাদের নির্দেশ ও আশা দান করতে এটি লেখা হয়েছিল। (রোমীয় ১৫:৪) এটিকে আমাদের প্রতিদিন পড়ে দেখা এবং তা অন্যদের শিক্ষা দিতে ব্যবহার করতে প্রস্তুত থাকা অত্যাবশ্যক।