পরিবার—এক মানবিক চাহিদা!
এটি নিশ্চিত যে পরিবারগুলি যখন সমৃদ্ধিলাভ করে কেবল তখনই মানবসমাজে সমৃদ্ধি আসে। ইতিহাস দেখায় যে পারিবারিক ব্যবস্থা ক্ষয়প্রাপ্ত হওয়া মাত্রই, সম্প্রদায় ও জাতিগুলির শক্তি দুর্বল হয়ে পড়ে। প্রাচীন গ্রীসে নৈতিক অধঃপতন যখন পরিবারগুলিকে ধ্বংস করে দিয়েছিল, এর সভ্যতা বিভক্ত হয়ে পড়েছিল ও রোমীয়দের বিজয়ের জন্য এটিকে দুর্বল করে দিয়েছিল। রোমীয় সাম্রাজ্য শক্তিশালী ছিল যতদিন পর্যন্ত পরিবারগুলি শক্তিশালী ছিল। কিন্তু শতাব্দী অতিবাহিত হওয়ার সাথে সাথে পারিবারিক জীবন দুর্বল হয়ে পড়েছিল আর সাম্রাজ্যের শক্তি হ্রাস পেয়েছিল। “পরিবার ও পারিবারিক জীবনের নিরাপত্তা ও উন্নয়ন হল সভ্যতার প্রধান বিষয় এবং সমস্ত অধ্যবসায়ের চূড়ান্ত লক্ষ্য,” হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি চার্লস ডব্লিউ. এলিয়ট মন্তব্য করেছিলেন।
হ্যাঁ, পরিবার হল এক মানবিক চাহিদা। সমাজের স্থিরতা এবং সন্তান ও আগামী প্রজন্মের মঙ্গলের উপর এর এক প্রত্যক্ষ প্রভাব রয়েছে। নিঃসন্দেহে, প্রচুর সংখ্যক একক মায়েরা সন্তানদের উত্তমভাবে প্রতিপালনের জন্য কঠোর পরিশ্রম করে থাকেন আর তাদের পরিশ্রমের জন্য প্রশংসা পাওয়া উচিত। কিন্তু, সমীক্ষা দেখায় যে যদি তারা পিতামাতা উভয়েই বিদ্যমান এমন এক পরিবারে বাস করে, তাহলে সন্তানেরা সাধারণত আরও ভাল থাকে।
২,১০০ জন কিশোরকিশোরীদের উপর অস্ট্রেলিয়ার একটি সমীক্ষা লক্ষ্য করেছিল যে “বিভক্ত পরিবারগুলির কিশোরকিশোরীদের সাধারণত অধিকতর স্বাস্থ্য সমস্যাগুলি ছিল, সম্ভবত অধিকতর আবেগগত সমস্যাগুলির লক্ষণ দেখা গিয়েছিল এবং ঐক্যবদ্ধ পরিবারগুলির শিশুদের চেয়ে তারা যৌনগতভাবে আরও অধিক সক্রিয় ছিল।” যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান প্রতিষ্ঠানগুলি কৃত একটি সমীক্ষা প্রকাশ করেছিল যে বিভক্ত গৃহের সন্তানদের “শতকরা প্রায় ২০-৩০ ভাগ দুর্ঘটনায় পতিত, শতকরা প্রায় ৪০-৭৫ ভাগ বিদ্যালয়ে একই শ্রেণীতে পুনরাবৃত্তি করেছিল এবং প্রায় শতকরা ৭০ ভাগ বিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিল।” আর একজন কূটনীতি বিশ্লেষক বিবৃতি দেন যে “পারম্পরিক গৃহে প্রতিপালিত সন্তানদের চেয়ে সম্ভবত একক অভিভাবক পরিবারের সন্তানেরাই অনেক বেশি অপরাধে জড়িত হয়।”
গৃহই আশ্রয়স্থল
পারিবারিক ব্যবস্থা সকলকে এক সুখী, গঠনমূলক ও মনোরম গৃহ প্রদান করে। “সুখ ও মঙ্গলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কর্মজীবন, বিষয়, শখ কিংবা বন্ধুবান্ধব নয় কিন্তু পরিবার,” এক সুইডিশ কর্তৃপক্ষ দাবি করেন।
বাইবেল দেখায় যে পৃথিবীর প্রতিটি পরিবার, পরিবারগুলির মহান স্রষ্টা যিহোবা ঈশ্বরের কাছ থেকে নাম পেয়েছে যার মাধ্যমে তিনি পারিবারিক ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। (আদিপুস্তক ১:২৭, ২৮; ২:২৩, ২৪; ইফিষীয় ৩:১৪, ১৫) কিন্তু, অনুপ্রাণিত শাস্ত্রে প্রেরিত পৌল পরিবারের উপর এক হিংস্র আক্রমণ সম্বন্ধে ভাববাণী করেছিলেন, যার ফলস্বরূপ খ্রীষ্টীয় মণ্ডলীর বাইরে নৈতিকতা এবং মানব সমাজের পতন হবে। তিনি বলেছিলেন যে ‘শেষ কাল’ অসাধুতা, “স্নেহরহিত” এবং পিতামাতার অবাধ্যতা, দ্বারা চিহ্নিত হবে, এমনকি “ভক্তির অবয়বধারী”-দের মধ্যেও। তিনি খ্রীষ্টানদের এইধরনের ব্যক্তিদের কাছ থেকে সরে আসতে পরামর্শ দিয়েছিলেন। যীশু ভাববাণী করেছিলেন যে ঈশ্বরের সত্যের প্রতি বিরোধিতা পরিবারগুলিকে বিভক্ত করবে।—২ তীমথিয় ৩:১-৫; মথি ১০:৩২-৩৭.
কিন্তু, ঈশ্বর আমাদের সহায়তা ব্যতিরেকে ছেড়ে দেননি। তাঁর বাক্যে পারিবারিক সম্পর্কের বিষয়ে অনেক নির্দেশনা প্রদান করা হয়েছে। এটি আমাদের জানায় যে কিভাবে আমরা পরিবারকে সফল এবং গৃহকে এক আনন্দময় স্থান করে তুলতে পারি যেখানে পরিবারের প্রতিটি সদস্যের একে অপরের প্রতি এক দায়িত্ব রয়েছে।a—ইফিষীয় ৫:৩৩; ৬:১-৪.
আজকের দিনে এইধরনের এক সুখী সম্পর্ক অর্জন করা কি সম্ভব যখন পরিবার এক চরম হুমকির সম্মুখীন? হ্যাঁ, অবশ্যই! এই শুষ্ক মরুভূমিতুল্য জগতে আপনার পরিবারকে এক উপভোগ্য, সতেজ মরূদ্যান করে তুলতে আপনি সফল হতে পারেন। কিন্তু এটি পারিবারিক বৃত্তের প্রত্যেকের কাছ থেকে কিছু দাবি করে। নিচে কিছু প্রস্তাব দেওয়া হল।
আপনার পরিবারকে রক্ষা পেতে সাহায্য করা
একটি সর্বোত্তম উপায় যার মাধ্যমে একটি পরিবার ঐক্যবদ্ধ থাকতে পারে তা হল একত্রে সময় কাটানো। সমস্ত সদস্যদের স্বেচ্ছায় তাদের অবসর সময় পরিবারের সাথে কাটানো উচিত। সেটি হয়ত ত্যাগস্বীকার করাকে বোঝাতে পারে। উদাহরণস্বরূপ, কিশোরকিশোরীরা তোমাদের হয়ত কিছু প্রিয় টিভি অনুষ্ঠান, খেলাধূলা অথবা বন্ধুদের সাথে বেড়াতে যাওয়াকে ত্যাগ করতে হতে পারে। পিতারা, যারা সাধারণত প্রধান উপার্জনকারী, অবসর সময়কে কখনও শখ অথবা অন্যান্য ব্যক্তিগত আগ্রহগুলির জন্য ব্যবহার করবেন না। সপ্তাহশেষ অথবা ছুটিগুলি হয়ত কিভাবে একত্রে কাটাবেন সেই সম্বন্ধে পরিবারের সাথে পরিকল্পনা করুন। অবশ্যই, এমন কিছুর পরিকল্পনা করুন যার জন্য প্রত্যেকেই প্রতীক্ষা করে থাকবে এবং উপভোগ করবে।
কেবল তথা-কথিত গঠনমূলক সময় যেমন কিছুদিন অন্তর অন্তর নিয়মমাফিক এক আধ ঘন্টা সন্তানদের সাথে কাটানোর চেয়ে আরও বেশি কিছু সন্তানদের প্রয়োজন। তাদের প্রচুর সময় দেওয়া প্রয়োজন। সুইডিশ দৈনিক সংবাদপত্রের একজন বিভাগীয় লেখক লেখেন: “সাংবাদিক হিসাবে আমার ১৫ বছরের জীবনে আমি এক বিরাট সংখ্যক অল্পবয়সী অপরাধীদের সাক্ষাৎ পেয়েছি . . . তাদের মধ্যে সাধারণ বিষয়টি হল যে, পিতামাতাদের সাথে মনে হয় যেন তাদের কেবল এক সীমিত গঠনমূলক সময় ছিল: ‘আমার বাবামার কোন সময় ছিল না।’ ‘তারা কখনও আমার কথা শোনেননি।’ ‘আমার বাবা সবসময় ভ্রমণ করতেন।’ . . . একজন বাবা অথবা মা হিসাবে, সর্বদা আপনিই স্থির করতে পারেন যে কতটা সময় আপনি আপনার সন্তানকে দেবেন। ১৫ বছর পর আপনার নির্বাচন এক ১৫ বছর বয়সী নির্মম সন্তানের দ্বারা বিচারিত হবে।”
অর্থের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি
সমস্ত সদস্যদের অর্থের প্রতি এক সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা উচিত। পরিবারের সাধারণ খরচগুলি বহন করার জন্য তারা যা করতে পারে সেই বিষয়ে তাদের তৎপর হওয়া উচিত। অনেক মহিলাদের হয়ত চাহিদা মেটানোর জন্য একটি চাকরি করার প্রয়োজন হতে পারে কিন্তু স্ত্রীরা, যে বিপদ ও প্রলোভনগুলির মুখোমুখি আপনারা হতে পারেন সেই সম্বন্ধে আপনাদের সতর্ক হওয়া উচিত। এই জগৎ আপনাকে নিজেকে “সন্তুষ্ট” করতে এবং “আপনি যা করতে চান, তাই করতে” পরামর্শ দেয়। এটি হয়ত আপনাকে স্বাধীনচেতা হতে এবং একজন মা বা গৃহিণী হিসাবে আপনার ঈশ্বর-দত্ত ভূমিকার প্রতি অপরিতৃপ্তি নিয়ে আসার কারণ হতে পারে।—তীত ২:৪, ৫.
মায়েরা, আপনারা যদি গৃহে থাকতে পারেন ও আপনার সন্তানের একজন পথনির্দেশিকা ও বন্ধু হন তাহলে নিশ্চিতরূপে সেটি এক শক্তিশালী বন্ধন গড়ে তোলার ক্ষেত্রে প্রচুর অবদান রাখবে, যা সমস্ত বাধা উপেক্ষা করে আপনার পরিবারকে ঐক্যবদ্ধ রাখবে। একটি গৃহকে সুখী, নিরাপদ ও কার্যকারী করে তুলতে একজন নারী উল্লেখযোগ্যরূপে অবদান রাখতে পারেন। “একটি শিবির তৈরি করতে একশজন পুরুষের প্রয়োজন হয় কিন্তু একজন নারী একটি গৃহ তৈরি করতে পারেন,” উনবিংশ শতাব্দীর একজন রাজনীতিবিদ্ বলেছিলেন।
পরিবারের সকলে যদি পরিবারের মোট আয় অনুযায়ী চলার জন্য সহযোগিতা করেন, তাহলে এটি পরিবারকে অনেক সমস্যার হাত থেকে বাঁচাতে পারে। দম্পতিদের, জীবনকে সাধারণ রাখা ও আধ্যাত্মিক আগ্রহগুলিকে প্রথমে দেওয়ার জন্য একমত হওয়া উচিত। পরিবারের আয় যতখানি বহন করতে পারে তার চেয়ে অতিরিক্ত দাবি না করে সন্তানদের পরিতৃপ্ত হতে শেখা উচিত। চক্ষুর অভিলাষগুলির বিরুদ্ধে সতর্ক হোন! সামর্থ্যের বাইরে কিছু ক্রয় করার প্রলোভন, ঋণে জড়িয়ে পড়া অনেক পরিবারকে সর্বনাশের দিকে পরিচালিত করেছে। পরিবারের একতার জন্য এটি হয়ত উত্তম হতে পারে যদি পরিবারের সকলে যৌথ পরিকল্পনাগুলির জন্য যেমন—এক প্রমোদ ভ্রমণ, গৃহের জন্য কিছু উপকারী ও উপভোগ্য সরঞ্জাম ক্রয় অথবা খ্রীষ্টীয় মণ্ডলীতে দানের জন্য তাদের অর্থ দেন।
এক সুখী পারিবারিক মনোভাব বজায় রাখার ক্ষেত্রে আর একটি “অবদান” হল, সকল সদস্যদের পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণের কাজে একত্রে অংশগ্রহণ করা উচিত যেমন—বাড়ি, বাগান, গাড়ি ও অন্যান্য বিষয়গুলির যত্ন নেওয়া। পরিবারের প্রত্যেক সদস্য এমনকি ছোটদেরও কিছু কাজের জন্য দায়িত্ব দেওয়া যেতে পারে। সন্তানেরা, তোমরা সময় নষ্ট না করার জন্য চেষ্টা কর। পরিবর্তে, সাহায্যকারী ও সহযোগিতার মনোভাব গড়ে তোল; এর ফল হবে প্রকৃত বন্ধু ও সঙ্গী হয়ে ওঠা যা পারিবারিক একতা গড়ে তোলে।
বাইবেল শিক্ষার মূল্য
এক ঐক্যবদ্ধ খ্রীষ্টীয় পরিবারে নিয়মিত বাইবেল অধ্যয়নের গুরুত্বের উপরও জোর দেওয়া হয়। প্রতিদিন বাইবেলের শাস্ত্রপদগুলি আলোচনা এবং পবিত্র শাস্ত্রাবলির সাপ্তাহিক অধ্যয়ন এক ঐক্যবদ্ধ পরিবারের ভিত্তি সরবরাহ করে। বাইবেলের মৌলিক সত্য ও নীতিগুলি একত্রে এমনভাবে আলোচনা করা উচিত, যা পরিবারের সকলের হৃদয়কে উদ্দীপিত করে।
এইধরনের পারিবারিক কার্যক্রমগুলি শিক্ষামূলক এবং একই সাথে উপভোগ্য ও উৎসাহজনক হওয়া উচিত। সুইডেনের উত্তরাঞ্চলের একটি পরিবারে এক সপ্তাহে যে প্রশ্নগুলি মনে আসত সন্তানেরা সেগুলি লিখে রাখত। পরে সাপ্তাহিক বাইবেল অধ্যয়নের সময় সেই প্রশ্নগুলি আলোচনা করা হত। প্রশ্নগুলি প্রায়ই গভীর ও চিন্তা উদ্রেককারী হত এবং সন্তানদের চিন্তা করার ক্ষমতা ও বাইবেলের শিক্ষার প্রতি উপলব্ধি প্রতিফলিত করার প্রমাণস্বরূপ হত। কিছু প্রশ্নগুলি ছিল এইরকম: “যিহোবা কি সবসময়ই সমস্ত কিছুর বৃদ্ধি দান করেন, না তিনি একবারই সেগুলি করেছিলেন?” “বাইবেল কেন বলে যে ঈশ্বর ‘তাঁর প্রতিমূর্ত্তিতে’ মানুষকে নির্মাণ করেছিলেন যখন ঈশ্বর একজন মানুষ নন?” “পরমদেশে শীতকালে আদম ও হবা কি শীতে জমে যেত না যেহেতু তারা খালি পায়ে ছিল ও তাদের কোন পোশাক ছিল না?” “রাতের বেলা যখন অন্ধকার থাকার কথা তখন কেন আমাদের চাঁদের প্রয়োজন হয়?” সেই সন্তানেরা এখন বড় হয়েছে এবং পূর্ণ সময়ের পরিচারক হিসাবে ঈশ্বরের সেবা করছে।
পারিবারিক সমস্যাগুলির মোকাবিলা করার সময়, পিতামাতারা, আপনারা ইতিবাচক ও প্রফুল্ল থাকার জন্য প্রাণপণ চেষ্টা করুন। যখন গুরুত্বপূর্ণ নীতিগুলির প্রতি মনোযোগ দানের বিষয়টি আসে, বিবেচনাশীল ও নমনীয় কিন্তু সেই সাথে সংগতিপূর্ণ হোন। সন্তানদের দেখতে দিন যে ঈশ্বর ও তাঁর সঠিক নীতিগুলির প্রতি প্রেম সর্বদা আপনার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। বিদ্যালয়ের পরিবেশ প্রায়ই অত্যন্ত চাপপূর্ণ ও হতাশাজনক আর সন্তানদের এইধরনের প্রভাবের বিরোধিতা করার জন্য গৃহে প্রচুর উৎসাহের প্রয়োজন আছে।
পিতামাতারা, সিদ্ধ হওয়ার ভান করবেন না। প্রয়োজনে আপনার সন্তানদের কাছে ভুল স্বীকার করুন ও ক্ষমা চান। ছোটরা, মা ও বাবা যখন ভুল স্বীকার করেন তাদের জন্য প্রেম গড়ে তোল।—উপদেশক ৭:১৬.
হ্যাঁ, এক ঐক্যবদ্ধ পরিবার শান্তি, নিরাপত্তা ও সুখী গৃহ প্রদান করে। জার্মান কবি গুয়েথে একবার বলেছিলেন: “রাজা অথবা কৃষক যেই হোন না কেন, তিনিই হলেন সর্বাপেক্ষা সুখী ব্যক্তি যিনি তার গৃহে সুখ খুঁজে পান।” উপলব্ধিপূর্ণ পিতামাতা ও সন্তানদের জন্য গৃহের মত আর কোন জায়গা থাকতে পারে না।
এটি সত্য যে, আমরা যে জগতে বাস করি সেখানকার চাপগুলি দ্বারা পরিবার আজকে চরমভাবে হুমকির সম্মুখীন। কিন্তু যেহেতু পরিবারের নির্মাণকর্তা ঈশ্বর, তাই এটি রক্ষা পাবে। আপনি যদি সুখী পারিবারিক জীবন সম্বন্ধীয় ঈশ্বরের ধার্মিক নির্দেশনা অনুসরণ করেন তাহলে আপনার পরিবার এবং সেই সাথে আপনিও রক্ষা পাবেন।
[পাদটীকাগুলো]
a এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত ১৯২ পৃষ্ঠার পারিবারিক সুখের রহস্য (ইংরাজি) বইটি দেখুন।