ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯২ ৩/১ পৃষ্ঠা ১০-১৫
  • অনন্ত জীবনের জন্য যারা যথার্থ ভাবে ইচ্ছুক তাদের অন্বেষণ করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অনন্ত জীবনের জন্য যারা যথার্থ ভাবে ইচ্ছুক তাদের অন্বেষণ করা
  • ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বিশ্বাসীরা “হৃদয়ে বিশুদ্ধ”
  • চিন্তা-উৎপন্নকারী ভূমিকা
  • ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে ব্যবহার করা
  • প্রবর্তনা করার স্থান আছে
  • যুক্তিমত ও প্রমাণ প্রয়োগকারী হোন
  • উপদেশমূলক দৃষ্টান্ত ব্যবহার করুন
  • প্রবর্তনা দিয়ে উপসংহার করুন
  • “সঠিক প্রবণতাসম্পন্ন” ব্যক্তিদের সাহায্য করুন
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • মহান শিক্ষককে অনুকরণ করুন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • জনসাধারণ্যে ও গৃহে গৃহে শিক্ষা দাও
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ‘ঈশ্বরের বাক্য যথার্থরূপে ব্যবহার করুন’
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯২ ৩/১ পৃষ্ঠা ১০-১৫

অনন্ত জীবনের জন্য যারা যথার্থ ভাবে ইচ্ছুক তাদের অন্বেষণ করা

“যত লোক অনন্ত জীবনের জন্য যথার্থ ভাবে ইচ্ছুক হইয়াছিল, তাহারা বিশ্বাস করিল।”—প্রেরিত ১৩:৪৮, NW.

১. মানুষের হৃদয় সম্বন্ধে, যিহোবার কি ক্ষমতা আছে?

যিহোবা ঈশ্বর তিনি হৃদয় পড়তে পারেন। ইহা পরিষ্কার বোঝা যায় যখন ভাববাদী শমূয়েল যান যিশয়ের পুত্রকে ইস্রায়েলের উপর রাজা মনোনীত করতে। যখন শমূয়েল ইলীয়াবকে দেখলেন, শমূয়েল “মনে মনে কহিলেন: ‘অবশ্যই যিহোবার সম্মুখে অভিষিক্ত ব্যক্তি।’ কিন্তু যিহোবা শমূয়েলকে বলেন: ‘তুমি উহার মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি দিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু যিহোবা অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন।’” সেইকারণে, শমূয়েলকে পরিচালিত করা হয় দায়ূদকে মনোনীত করতে ‘যিনি ঈশ্বরের মনের মত লোক ছিলেন।’—১ শমূয়েল ১৩:১৩, ১৪; ১৬:৪-১৩, NW.

২. মানুষের আক্ষরিক হৃদয়ে কিসের মূল রয়েছে, এই সম্বন্ধে আমরা শাস্ত্রে কি পড়ি?

২ একজন ব্যক্তির একধরনের মনোভাব প্রবল হতে পারে। তার হয়ত কোন এক বিশেষ প্রবণতা আছে যার মূল রয়েছে তার রূপক হৃদয়ে। (মথি ১২:৩৪, ৩৫; ১৫:১৮-২০) সেইজন্য, আমরা পড়ি এক ব্যক্তির সম্বন্ধে “তাহার অন্তঃকরণ যুদ্ধময়।” (গীতসংহিতা ৫৫:২১) আমাদের বলা হয়েছে যে “ক্রোধী ব্যক্তি বিস্তর অধর্ম্ম করে।” আরও আমরা পড়ি: “যাহার অনেক বন্ধু, তাহার সর্বনাশ হয়; কিন্তু ভ্রাতা অপেক্ষাও অধিক প্রেমাসক্ত এক বন্ধু আছেন।” (হিতোপদেশ ১৮:২৪; ২৯:২২) আনন্দের সাথে, আজ অনেকে প্রাচীণকালের পিসিদিয়ার আন্তখিয়ার সেই পরজাতীয়দের মত। যখন তারা যিহোবা তাদের মুক্তির জন্য যে ব্যবস্থা করেছেন তাহা শুনল, “তাহারা আহ্লাদিত হইল ও যিহোবার বাক্যের গৌরব করিতে লাগিল, আর যত লোক অনন্ত জীবনের জন্য যথার্থ ভাবে ইচ্ছুক হইয়াছিল, তাহারা বিশ্বাস করিল।”—প্রেরিত ১৩:৪৪-৪৮, NW.

বিশ্বাসীরা “হৃদয়ে বিশুদ্ধ”

৩, ৪. (ক) হৃদয়ে বিশুদ্ধ কারা? (খ) যারা হৃদয়ে বিশুদ্ধ তারা কি করে ঈশ্বরকে দেখে?

৩ আন্তখিয়ার বিশ্বাসীরা বাপ্তাইজিত খ্রীষ্টান হন, তাদের মধ্যে যারা বিশ্বস্ত তারা নিজেদের প্রতি যীশুর কথাগুলি ব্যবহার করতে পারতেন: “ধন্য যাহারা হৃদয়ে বিশুদ্ধ, কারণ তাহারা ঈশ্বরকে দেখিবে।” (মথি ৫:৮) কিন্তু তারা কারা যারা “হৃদয়ে বিশুদ্ধ”? এবং তারা কি করে “ঈশ্বরকে দেখিবে”?

৪ হৃদয়ে বিশুদ্ধ ব্যক্তিরা ভিতরে পরিষ্কার। তাদের রয়েছে বিশুদ্ধতা উপলব্ধিতে, স্নেহে, আকাঙ্কায়, এবং উদ্দেশ্যে। (১ তীমথিয় ১:৫) তারা ঈশ্বরকে এইভাবে দেখে যে তারা লক্ষ্য করতে পারে তিনি কি ভাবে তাঁর প্রতি আনুগত্যরক্ষাকারীদের হয়ে কার্য্য-সম্পাদন করছেন। (তুলনা করুন যাত্রাপুস্তক ৩৩:২০; ইয়োব ১৯:২৬; ৪২:৫) এখানে যে গ্রীক শব্দ ব্যবহার করা হয়েছে “দেখ” তার অর্থ এও হতে পারে “মনের চোখে দেখা, উপলব্ধি করা, জানা।” যেহেতু যীশু সিদ্ধতায় ঈশ্বরের ব্যক্তিত্ত্ব প্রদর্শণ করেন, সেই ব্যক্তিত্ত্বের উপর অন্তর্দৃষ্টি কেবল তারাই উপভোগ করতে পারে যারা “হৃদয়ে বিশুদ্ধ,” যারা খ্রীষ্ট ও তার পাপ থেকে মুক্তির যে বলিদান তার উপর বিশ্বাস অনুশীলন করে, তারা তাদের পাপ থেকে ক্ষমা পায়, এবং ঈশ্বরকে গ্রহণযোগ্য যে উপাসনা তা দিতে সমর্থ হয়। (যোহন ১৪:৭-৯; ইফিষীয় ১:৭) যারা মনোনীত, তাদের জন্য ঈশ্বরকে দেখার যে চরমতা তা তারা লাভ করে যখন স্বর্গে পুনরুত্থিত হয়, যেখানে তারা বাস্তবে ঈশ্বর ও খ্রীষ্টকে দেখে। (২ করিন্থীয় ১:২১, ২২; ১ যোহন ৩:২) কিন্তু সত্য উপাসনা ও সঠিক জ্ঞানের মাধ্যমে তারা সকলেই ঈশ্বরকে দেখতে পায় যারা হৃদয়ে বিশুদ্ধ। (গীতসংহিতা ২৪:৩, ৪; ১ যোহন ৩:৬; ৩ যোহন ১১) তাদের জন্য সঠিক আশা আছে অনন্ত জীবনের হয় স্বর্গে না হয় পৃথিবীতে।—লূক ২৩:৪৩; ১ করিন্থীয় ১৫:৫০-৫৭; ১ পিতর ১:৩-৫.

৫. একমাত্র কি করে একজন বিশ্বাসী এবং যীশু খ্রীষ্টের সত্য অনুকরণকারী হতে পারে?

৫ যারা যথার্থ ভাবে অনন্ত জীবনের জন্য ইচ্ছুক নয় তারা বিশ্বাসী হবে না। তাদের জন্য বিশ্বাস অনুশীলন করা সম্ভব নয়। (২ থিষলনীকীয় ৩:২) উপরন্তু, কেউ যীশু খ্রীষ্টের সত্য শিষ্য হতে পারে না যদি সে এমন ব্যক্তি না হয় যাকে শিক্ষা দেওয়া যায় এবং যিহোবা, যিনি হৃদয় দেখেন, তিনি এইরূপ ব্যক্তিকে আকর্ষণ করেন। (যোহন ৬:৪১-৪৭) অবশ্য ঘরে ঘরে প্রচার কাজের সময়, যিহোবার সাক্ষীরা কাউকে আগে থেকে বিচার করে না। তারা হৃদয় পড়তে পারেনা সেই কারণে ফল ঈশ্বরের প্রেমময় হাতে ছেড়ে দেয়।

৬. (ক) ঘরে ঘরে প্রচার কার্য্যে ব্যক্তিগতভাবে লোকদের সাথে যোগাযোগ সম্বন্ধে কি বলা হয়েছে? (খ) যাতে যিহোবার সাক্ষীরা যারা অনন্ত জীবনের জন্য যথার্থরূপে ইচ্ছুক তাদের খুঁজে পেতে পারে তাদের সাহায্য করার জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে?

৬ একজন পন্ডিত যথার্থ ভাবেই বলেছেন যে: “[পৌল] সত্য শিক্ষা দিয়েছিলেন জনসাধারণে ও ঘরে ঘরে। কেবল পুলপিঠ থেকে নয়, কিন্তু যাদের সাথে ব্যক্তিগত সংস্পর্শে আসেন তাদের কাছে খ্রীষ্টকে প্রচার করেন। বেশীরভাগ সময় দেখা যায় যে ব্যক্তিগত রূপে যোগাযোগ করা বেশী প্রভাব ফেলে অন্য যে কোন উপায় ব্যবহারের থেকে লোকের কাছে পৌছানোর ব্যাপারে।” (আগাস্ট ভ্যান রাইন) এই প্রকাশনগুলি যেমন থিয়োক্রেটিক মিনিস্ট্রি স্কুল গাইড বুক, রিজনিং ফ্রম দ্যা স্ক্রীপচারস, এবং আমাদের রাজ্যের পরিচর্য্যা যিহোবার সাক্ষীদের সাহায্য করে বক্তৃতা দিতে এবং তাদের ব্যক্তিগত যে লোকদের সাথে ক্ষেত্রে সংযোগ ঘটে তার থেকে ভালভাবে উপকৃত হতে। পরিচর্য্যা সভায় যে নমুনা পেশ করা হয়, এবং ঐশিক বিদ্যালয়ে যে উপদেশ দেওয়া হয় তাহাও খুব সাহায্যকারী। যারা এই বিদ্যালয়ে যোগ দেন তারা উত্তম শিক্ষা পান কথা বলার এই গুণাবলীগুলির উপরে যেমন ভাল ভূমিকা, সঠিক ভাবে শাস্ত্রিয় পদ ব্যবহার করা, যুক্তিসঙ্গত রূপে বিষয় গড়ে তোলা, এমন বিষয়গুলি খাড়া করা যা একজনকে বিশ্বাস করতে সাহায্য করবে, উদাহরণ ব্যবহার করা, কার্য্যকারী সমাপ্তি। আসুন আমরা দেখি কি ভাবে বাইবেল এই ব্যাপারে যুক্তি খাড়া করে যা ঈশ্বরের লোকদের আরও ফলোৎপাদক করতে পারে যখন তারা তাদের খোঁজ করে যারা যথার্থভাবে অনন্ত জীবনের জন্য ইচ্ছুক।

চিন্তা-উৎপন্নকারী ভূমিকা

৭. যীশু খ্রীষ্টের পার্বত্য উপদেশের প্রারম্ভের কথাগুলি আমাদের ভূমিকা সম্বন্ধে কি শিক্ষা দেয়?

৭ যীশুর নমুনা থেকে, যারা ঘরে-ঘরে প্রচার কাজ করার জন্য প্রস্তুত হচ্ছে তারা শিখতে পারে ভূমিকা সম্বন্ধে যা আগ্রহ উৎপন্ন করতে পারে। পর্বতে তার বক্তৃতা শুরু করার পর, তিনি নয়বার সেই কথা “সুখী” ব্যবহার করেন। উদাহরণস্বরূপ, তিনি বলেন: “সুখী যাহারা আত্মিক বিষয় সচেতন, কারণ স্বর্গ রাজ্য তাহাদের জন্য। . . . সুখী তাহারা যাহারা মৃদুশীল, কারণ তাহারা পৃথিবীর অধিকারী হইবে।” (মথি ৫:৩-১২, NW) বাক্যগুলি সরাসরি এবং পরিস্কারভাবে বলা হয়েছে। আর সেই ভূমিকা অবশ্যই আগ্রহ জাগরণ করে এবং তার সব শ্রোতাকে জড়িত করে, কারণ কে না সুখী হতে চায়?

৮. ঘরে ঘরে প্রচার কার্য্যে, কি করে আমরা আলোচনার যে বিষয়বস্তু তা পরিচয় করাতে পারি?

৮ যে কোন আলোচনার বিষয় যা আমরা ঘরে-ঘরে পরিচর্য্যায় ব্যবহার করি তা যেন উপস্থাপনা করা হয় স্পষ্ট, ও মনোহরভাবে। কিন্তু কেউ যেন এমন ভূমিকা ব্যবহার না করে যা লোককে তাক লাগিয়ে দেবে, যেমন, “আমি আপনার জন্য বহির বিশ্ব থেকে এক সংবাদ নিয়ে এসেছি।” ইহা সত্য যে সুসমাচারের স্বর্গীয় উৎস আছে, কিন্তু এইরূপ এক ভূমিকা হয়ত গৃহকর্ত্তাকে চিন্তায় ফেলতে পারে যে সাক্ষীর এই কথাগুলি তার গম্ভীরভাবে নেওয়া উচিৎ অথবা যত তাড়াতাড়ি সম্ভব তা প্রতাখ্যান করা উচিৎ।

ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে ব্যবহার করা

৯. (ক) শাস্ত্রের পদগুলি আমরা কিভাবে পরিচয় করাব, পড়ব, ও প্রয়োগ করব ক্ষেত্রের পরিচর্য্যায়? (খ) কি উদাহরণ দেখায় যে যীশু প্রশ্ন ব্যবহার করেছিলেন?

৯ যেমন মণ্ডলীতে বক্তৃতা দেবার সময় করা হয়, ঠিক তদ্রুপ প্রচার কার্য্যে বাইবেলের পদ সঠিকভাবে উপস্থাপনা করা উচিৎ, সঠিক জায়গায় জোর দিয়ে পড়তে হবে, সঠিক ব্যবহার করতে হবে, পরিষ্কার ভাবে। এমন প্রশ্ন যা গৃহকর্ত্তাকে চিন্তা করতে সাহায্য করবে কোন শাস্ত্রিয় বিষয়ে তাহাও সাহায্যকারী। আবার, যীশুর যে পদ্ধতি তা খুব শিক্ষাপূর্ণ। এক উপলক্ষে একজন ব্যক্তি যিনি মোশির আইনে খুব দক্ষ ছিলেন তাকে জিজ্ঞাসা করেন: “হে গুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব?” উত্তরে যীশু তাকে জিজ্ঞাসা করেন: “ব্যবস্থায় কি লেখা আছে? কিরূপ পাঠ কর?” কোন সন্দেহ নেই যে, যীশু জানতেন ইহা এমন এক প্রশ্ন ছিল যা এই ব্যক্তি উত্তর দিতে পারবে। সে সঠিকভাবেই সাড়া দেয়, এই বলে: “‘তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি, তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর যিহোবাকে প্রেম করিবে’, এবং ‘তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।’” ইহা যীশুকে পরিচালিত করে প্রসংশা করতে, ও তা পরিচালিত করে আরও আলোচনায়।—লূক ১০:২৫-৩৭, NW.

১০. আলোচনার বিষয়বস্তু সম্বন্ধে একজনের কি স্মরণে রাখা প্রয়োজন, এবং যখন গৃহকর্ত্তাকে কোন প্রশ্ন করা হয় তখন কি এড়িয়ে চলা উচিত?

১০ যারা ঘরে ঘরে প্রচারের কাজ করছেন তাদের উচিৎ যে আলোচনার বিষয়বস্তুর উপর যেন তারা জোর দেন এবং যে বাইবেলের পদগুলি তারা পড়ছেন তা পরিষ্কার করেন ও সেই পদ পড়েন যা বিষয়বস্তুর সঙ্গে খাপ খায়। যেহেতু সাক্ষী গৃতকর্ত্তার হৃদয়ে পৌছাতে চাইছেন, তার উচিৎ সেই ধরনের প্রশ্ন না করা যা গৃহকর্ত্তাকে হতবুদ্ধি করবে। ঈশ্বরের বাক্য ব্যবহারে ‘আমাদের কথা যেন সর্বদা লবণের আস্বাদযুক্ত হয়।’—কলসীয় ৪:৬.

১১. যখন আমরা শাস্ত্র ব্যবহার করি ভুল ধারণা ঠিক করার জন্য, তখন যীশুর কোন উদাহরণ আমাদের কাছে আছে শয়তান যে প্রলোভন দেখিয়েছিল সেই সম্বন্ধে?

১১ বিশেষ করে যখন আমরা পুনঃসাক্ষাত যাই আমাদের হয়ত লোকের ভুল চিন্তাধারাকে ঠিক করতে হতে পারে শাস্ত্র ব্যবহার করে ও দেখিয়ে যে তা কি বলে এবং তার অর্থ কি। যীশু যখন শয়তানকে হটিয়ে দেন তিনি এইরূপই কিছু করেছিলেন, যে বলে: “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে নীচে ঝাপ দিয়া পড় [ফোকর বিশিষ্ট প্রাচীর ছিল মন্দিরের তার উপর থেকে, যেন আত্মহত্যার চেষ্টা]; কেননা লেখা আছে, ‘তিনি আপন দূতগণকে তোমার বিষয় আজ্ঞা দিবেন, আর তাঁহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে।’” গীতসংহিতা ৯১:১১, ১২, যা শয়তান উদ্ধৃত করে, তা জীবনকে বিপদে ফেলাকে সমর্থন করে না, যাহা ঈশ্বরের দান। ইহা উপলব্ধি করে যে তার জীবনের ঝুঁকি নিয়ে যিহোবাকে পরীক্ষা করা ভুল, যীশু শয়তানকে বলেন: “আবার লেখা আছে, ‘তুমি আপন ঈশ্বর যিহোবার পরীক্ষা করিও না।’” (মথি ৪:৫-৭, NW) অবশ্যই, শয়তান সত্যের অনুসন্ধানকারী নয়। কিন্তু যখন চিন্তাশীল ব্যক্তিরা ভুল চিন্তাধারা ব্যক্ত করে তখন তা তাদের যে আত্মিক প্রগতি তাকে বাধা দেবে, ঈশ্বরের পরিচারকের খুব কৌশলের সাথে দেখানো উচিৎ যে শাস্ত্র কি বলে ও অর্থ করে। ইহা হল “সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার” করার অংশস্বরূপ—যাহা হল ঐশিক বিদ্যালয়ে একটি মূল শিক্ষা।—২ তীমথিয় ২:১৫.

প্রবর্তনা করার স্থান আছে

১২, ১৩. কেন পরিচর্য্যা কার্য্যে আমাদের প্রবর্তনা ব্যবহার করা সঠিক?

১২ প্রবর্তনার এক সঠিক স্থান আছে খ্রীষ্টীয় পরিচর্য্যায়। যেমন উদাহরণস্বরূপ, পৌল তার সহকার্য্যকারী তীমথিয়কে অনুরোধ করেন যাতে সে যে বিষয় শিখেছে ও “যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছে” তাহাতে চলতে থাকে। (২ তীমথিয় ৩:১৪) করিন্থে পৌল, “প্রতি বিশ্রামবারে তিনি সমাজ-গৃহে কথা প্রসঙ্গ করিতেন, এবং যিহুদী ও গ্রীকদিগকে বিশ্বাস করিতে প্রবৃত্তি দিতেন।” (প্রেরিত ১৮:১-৪) ইফিষীয়তে, তিনি কার্য্যকারীভাবে ‘বক্তৃতা দেন ও প্রবর্তনা ব্যবহার করেন বিশেষ করে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে।’ (প্রেরিত ১৯:৮) আর যখন তিনি গৃহ বন্দি অবস্থায় থাকেন রোমে, প্রেরিত লোকেদের ডেকে পাঠান তার কাছে এবং তাদের কাছে সাক্ষ্য দেন, “প্রবর্তনা ব্যবহার করেন,” আর অনেকে বিশ্বাস করেন।—প্রেরিত ২৮:২৩, ২৪, NW.

১৩ একজন সাক্ষী যতই প্রবর্তনা ব্যবহারকারী হবার চেষ্টা করুক না কেন, কেবল যারা যথার্থভাবে ইচ্ছুক অনন্ত জীবনের জন্য তারাই বিশ্বাসী হবে। যে আলোচনার স্বপক্ষে বিশ্বাসপ্রদানকারী যুক্তি আছে, এবং কৌশলতার সাথে যদি তাহা উপস্থাপনা করা হয়, তা হয়ত তাদের বিশ্বাস করতে প্ররোচিত করবে। কিন্তু আর কি সাহায্যকারী হতে পারে তাদের প্ররোচিত করার ক্ষেত্রে?

যুক্তিমত ও প্রমাণ প্রয়োগকারী হোন

১৪. (ক) যুক্তিসংগত এবং সামঞ্জস্যপূর্ণ আলোচনা কি জড়িত করে? (খ) প্রমাণ প্রয়োগ আলোচনার জন্য কি দরকার?

১৪ কথা বলার একটি যে গুণাবলীর উপর জোর দেওয়া হয় আমাদের ঐশিক বিদ্যালয়ে তা হল যুক্তিমত ও সামঞ্জস্যপূর্ণ ভাবে বক্তৃতা গড়ে তোলা। এর অর্থ হল সব মুখ্য বিষয় ও তার সাথে যুক্ত বিষয়গুলি ঠিকভাবে সাজানো। যার সাথে প্রয়োজন হল ভাল ভিত্তি স্থাপন করা এবং প্রমাণ প্রয়োগকারী যুক্তি খাড়া করা। এর সাথে যুক্ত হচ্ছে শ্রোতাদের সাহায্য করা বিচারপূর্বক পরীক্ষা করতে তাদের চিন্তার সাথে সমতা বজায় রেখে, বিষয়গুলিকে সঠিকভাবে গড়ে তোলা, এবং কার্য্যকারীরূপে প্রয়োগ করা। এই বিষয়, শাস্ত্র আমাদের আবার নিদের্শাবলী দিয়ে থাকে।

১৫. (ক) কি করে পৌল দৃষ্টি আকর্ষণ করেন ও এক সমচিন্তা স্থাপন করেন যখন তিনি মারস্‌ হিলে কথা বলেন? (খ) পৌল যে ভাষন দেন তাতে আমরা কি করে যুক্তিসংগত ও সামঞ্জস্যপূর্ণ বক্তৃতার প্রমাণ পাই?

১৫ প্রেরিত পৌল মারর্স হিলে প্রাচীণ এথেন্সে যে বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন তার বক্তৃতায় এই গুণাবলীগুলি লক্ষ্যনীয়। (প্রেরিত ১৭:২২-৩১) তার যে ভূমিকা তা দৃষ্টি আকর্ষণ করে ও এক সমচিন্তা খাড়া করে, কারণ তিনি বলেন: “হে আথীনীয় লোকেরা, দেখিতেছি যে, তোমরা অন্যদের থেকে সর্ববিষয় বড়ই দেবতাভক্ত।” তাদের জন্য, কোন সন্দেহ নেই যে ইহা বড়ই বাহবার কারণ ছিল। “অপরিচিত দেবের উদ্দেশ্যে,” তাদের বেদির কথা বলার পর, পৌল তার আলোচনা চালিয়ে যান, যুক্তিমত ও সামঞ্জস্যপূর্ণভাবে তা গড়ে তুলে। তিনি তাদের দৃষ্টি আকর্ষণ করেন যে এই ঈশ্বর যাকে তারা জানত না তিনি “ঈশ্বর যিনি জগৎ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তু নির্ম্মাণ করিয়াছেন।” আথিনা ও অন্য গ্রীক দেবতাদের মত তিনি, ‘কোন হস্ত নির্ম্মিত মন্দিরে বাস করেন না, কোন কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যদের দ্বারা সেবিত হন না।’ এরপর প্রেরিত দেখান যে ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন এবং তাকে পাবার জন্য আমাদের অন্ধের মত ছেড়ে দেননি। পৌল এরপর যুক্তি দেখান যে আমাদের সৃষ্টিকর্ত্তা, যিনি আমাদের প্রতিমা পূজার অজ্ঞতায় যে সময় অতিবাহিত হয়েছে তা উপেক্ষা করেন, ‘কিন্তু এখন সর্বস্থানে সকল মনুষ্যকে মনপরিবর্ত্তন করতে বলছেন।’ আর যুক্তিসংগতভাবে তা পরিচালিত করে সেই বিষয়ের দিকে ‘যে ঈশ্বর ধার্ম্মিকতায় নিরূপিত একজন ব্যক্তি দ্বারা জগৎসংসারের বিচার করিবেন যাহাকে তিনি মৃতদের মধ্য হইতে উত্থাপিত করিয়াছেন।’ যেহেতু পৌল “যীশুর পুনরুত্থান বিষয়ক সুসমাচার প্রচার করিতেন,” সেই আথিনিয়রা জানত যে এই বিচারকর্ত্তা যীশু খ্রীষ্ট।—প্রেরিত ১৭:১৮.

১৬. মারস্‌ হিলে পৌলের বক্তৃতা ও ঐশিক বিদ্যালয়ে শিক্ষা একজনের উপর কি প্রভাব ফেলতে পারে?

১৬ সত্য, যে পৌল মারস হিলে ঘরে ঘরে প্রচার করছিলেন না। কিন্তু তার বক্তৃতা থেকে এবং ঐশিক বিদ্যালয়ে যে ট্রেনিং দেওয়া হয়, যিহোবার সাক্ষীরা অনেক কিছু শিখতে পারে যা তাদের ক্ষেত্রের সেবাকে উন্নত করতে পারে। হ্যাঁ, এই সবই তাদের আরও কার্য্যকারী পরিচারকে পরিণত করে, যেমন পৌলের সেই প্রবর্তনা এবং যুক্তিসংগত আলোচনা কিছু আথিনিয়কে বিশ্বাসী হতে পরিচালিত করে।—প্রেরিত ১৭:৩২-৩৪.

উপদেশমূলক দৃষ্টান্ত ব্যবহার করুন

১৭. পরিচর্য্যায় কি ধরনের দৃষ্টান্ত ব্যবহার করা যেতে পারে?

১৭ ঐশিক বিদ্যালয় ঈশ্বরের পরিচারকদের সাহায্য করে ভাল দৃষ্টান্ত ব্যবহার করতে ঘরে ঘরে প্রচার কাজে ও পরিচর্য্যার অন্য ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরতে সাধারণ দৃষ্টান্ত ব্যবহার করা যেতে পারে যা মানসম্পন্ন হবে। সাক্ষী যেন সেইগুলিকে পরিচিত অবস্থা থেকে নেয় ও তার প্রয়োগ পরিষ্কার ভাবে করে। যীশুর দৃষ্টান্তগুলি এই সকল চাহিদা পূরণ করেছিল।

১৮. কি করে মথি ১৩:৪৫, ৪৬ পরিচর্য্যায় উপকারী হতে পারে?

১৮ উদাহরণস্বরূপ, যীশুর এই কথাগুলি চিন্তা করুন: “স্বর্গ-রাজ্য এমন এক বণিকের তুল্য, যে উত্তম উত্তম মুক্তা অন্বেষণ করিতেছিল। সে একটি মহামূল্য মুক্তা দেখিতে পাইয়া গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া তাহা ক্রয় করিল।” (মথি ১৩:৪৫, ৪৬) মুক্তা হল খুব দামী রত্ন যা পাওয়া যায় ঝিনুক বা অন্য শম্বুকজাতীয় জীবের মধ্যে। কিন্তু কেবল কিছু মুক্তা খুব “মহামূলের।” সেই বণিকের এই অমূল্য মুক্তা বেছে নেবার যে গুরুত্ব তা উপলব্ধি করতে হয় এবং সে তার সব কিছু বিক্রি করতে রাজি হয় তা পাবার জন্য। হয়ত পুনঃসাক্ষাত এবং বাইবেল অধ্যয়নে, এই উদাহরণ ব্যবহার করা যেতে পারে দেখাবার জন্য যে, যে ব্যক্তি ঈশ্বরের রাজ্যকে সত্যই উপলব্ধি করে সে সেই বণিকের মত কাজ করবে। সে রাজ্যকে তার জীবনে প্রথম স্থান দেবে, এই বিষয় সচেতন হয়ে যে, তার জন্য যে কোন আত্মত্যাগ করা উপযুক্ত।

প্রবর্তনা দিয়ে উপসংহার করুন

১৯. ঘরে ঘরে প্রচার কার্য্যে, উপসংহার গৃহকর্ত্তাকে কি দেখিয়ে দেবে?

১৯ ঐশিক বিদ্যালয়ে, ঈশ্বরের লোকেরা আরও শেখে যে একটি বক্তৃতার বা আলোচনার উপসংহারের সরাসরিভাবে যোগ থাকা দরকার বিষয়বস্তুর সঙ্গে, তাহা যেন শ্রোতাদের উৎসাহিত করে যা করা প্রয়োজন তা করতে। গৃহে গৃহে প্রচার কার্য্যে, গৃহকর্ত্তাকে দেখান প্রয়োজন, যে তার কি পদক্ষেপ নেওয়া উচিৎ, যেমন বাইবেলের যে সাহিত্যাদি তাহা গ্রহণ করা ও পুনঃসাক্ষাতর জন্য সম্মত হওয়া।

২০. মথি ৭:২৪-২৭ পদে পরিচালিত করে এইরূপ উপসংহারের আমরা কি সুন্দর উদাহরণ পাই?

২০ যীশু তার পার্বত্য উপদেশে যে উপসংহার দেন তাহা সুন্দর উদাহরণ স্বরূপ। একটি সহজ বোধগম্য দৃষ্টান্ত ব্যবহার করে যীশু দেখান যে তার বাক্য শোনা বিজ্ঞের কাজ হবে। তিনি এই বলে শেষ করেন: “অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে গৃহ নির্ম্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল, এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। আর যে আমার বাক্য সকল শুনিয়া পালন না করে তাহাকে এমন এক জন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার উপরে আপন গৃহ নির্ম্মান করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল, এবং সেই গৃহে আঘাত করিল, তাহাতে তাহা পড়িয়া গেল, ও তাহার পতন ঘোরতর হইল।” (মথি ৭:২৪-২৭) কি সুন্দরভাবে না ইহা দেখায় যে ঈশ্বরের পরিচারকদের গৃহকর্ত্তাদের পরিচালিত করা প্রয়োজন!

২১. আমাদের আলোচনা কি দেখায়, কিন্তু কি আমাদের মেনে নিতে হবে?

২১ আলোচিত বিষয় কি সুন্দরভাবেই না দেখায় যে ঐশিক বিদ্যালয় অনেক ব্যক্তিকে যোগ্য রাজ্যের পরিচালকে পরিচালিত করেছে। অবশ্য এই যোগ্যতা অর্জন করা আসে প্রধাণত ঈশ্বরের কাছ থেকে। (২ করিন্থীয় ৩:৪-৬) একজন পরিচারকের যতই যোগ্যতা থাকুক না কেন, সে লোককে বিশ্বাসী হতে প্রবর্তনা দিতে পারে না যদি তাদের ঈশ্বর খ্রীষ্টের মাধ্যমে তাঁর কাছে না আকর্ষণ করেন। (যোহন ১৪:৬) তবুও, ঈশ্বরের লোকদের যিহোবার দ্বারা যে প্রবন্ধগুলি করা হয়েছে সেই আত্মিক সুযোগ সব নেওয়া দরকার যখন তারা চেষ্টা করে চলেছে তাদের সকলকে সাহায্য করতে যারা অনন্ত জীবনের জন্য যথার্থ ব্যক্তি। (w91 1/15)

আপনার উত্তরগুলি কি?

◻ “হৃদয়ে বিশুদ্ধ,” কারা, কি করে তারা “ঈশ্বরকে দেখে”?

◻ কি দিকগুলি আমাদের বিবেচনা করা দরকার যখন আমরা ঘরে-ঘরে প্রচার কাজে রাজ্যের সংবাদ উপস্থাপনা করি?

◻ কি করে পরিচর্য্যায় ঈশ্বরের বাক্য সঠিকভাবে ব্যবহার করা যায়?

◻ কি আমাদের সাহায্য করবে প্রচার কার্য্যে, যুক্তিসম্মত ও সন্দেহনাশক উপস্থাপনা খাড়া করতে?

◻ যে দৃষ্টান্ত সকল আমরা পরিচর্য্যায় ব্যবহার করি সেই সম্বন্ধে আমাদের কি মনে রাখা উচিত?

◻ সাক্ষ্যদানের কাজে যে উপসংহার ব্যবহার করা হয় তা কি সম্পাদন করা উচিত?

[Pictures on page 11]

যীশু বলেন যে “হৃদয়ে যারা বিশুদ্ধ” তারাই “ঈশ্বরকে দেখিবে।” এর অর্থ কি?

[Pictures on page 13]

শাস্ত্রপদ সঠিকভাবে উপস্থাপনা করতে হবে, সঠিক জায়গাগুলিতে জোর দিয়ে পড়া, ও ব্যবহার করা স্পষ্ট ও যথার্থরূপে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার