ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwyp প্রবন্ধ ৬৪
  • আমার কি আরও অনেকের সঙ্গে বন্ধুত্ব করা উচিত?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমার কি আরও অনেকের সঙ্গে বন্ধুত্ব করা উচিত?
  • যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • শুধুমাত্র কয়েক জন ঘনিষ্ঠ বন্ধু থাকলে যে সমস্যা হয়
  • তুমি যা করতে পার
  • ভেবে-চিন্তে বন্ধু বাছাই করুন
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • কীভাবে আমি ভালো বন্ধুত্ব গড়ে তুলতে পারি?
    যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে, খণ্ড ১
  • কীভাবে আমরা ভালো বন্ধুবান্ধব বেছে নিতে পারি?
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমি বন্ধুদের মাঝে থাকার জন্য যদি তাদের মতো হতে না পারি, তা হলে কী করব?
    যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
আরও দেখুন
যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
ijwyp প্রবন্ধ ৬৪
কিশোরী মেয়েরা সেলফি তুলছে

যুবক-যুবতীদের জিজ্ঞাস্য

আমার কি আরও অনেকের সঙ্গে বন্ধুত্ব করা উচিত?

“নিজের বন্ধুদের গ্রুপে থাকতে আমার খুব ভালো লাগে, এর বাইরে গিয়ে কারো সঙ্গে বন্ধুত্ব করা আমার জন্য খুব কঠিন।”—অ্যালান।

“আমার হাতে গোনা কয়েকটা বন্ধু আছে আর তাতেই আমি খুশি। এর থেকে বেরিয়ে, যাদের আমি চিনি না তাদের সঙ্গে বন্ধুত্ব করা আমার দ্বারা হবে না।”—সারা।

তোমারও কি অ্যালান ও সারার মত মনে হয় যে, শুধুমাত্র কয়েক জন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব থাকাই যথেষ্ট? আর, তার বাইরে গিয়ে নতুন বন্ধু খুঁজতে, তোমার কি ভালো লাগে না?

যদি তাই হয় এই প্রবন্ধটা তোমার জন্য লেখা হয়েছে!

  • শুধুমাত্র কয়েক জন বন্ধু থাকলে যে সমস্যা হয়

  • তুমি যা করতে পার

  • তোমার সঙ্গীসাথিরা যা বলে

শুধুমাত্র কয়েক জন ঘনিষ্ঠ বন্ধু থাকলে যে সমস্যা হয়

কয়েক জন ঘনিষ্ঠ বন্ধুর একটা গ্রুপ থাকা ভুল কিছু নয়। এইরকম একটা গ্রুপে থাকতে তোমার ভালো লাগে কারণ সবাই তোমাকে নিজের বলে মনে করে আর তোমার ভুল ত্রুটি জানার পরও তারা তা মেনে নেয়।

“যখন তুমি দেখো যে,গ্রুপের মধ্যে সবাই তোমাকে পছন্দ করছে তখন তোমার বেশ ভালো লাগে আর মনে হয় তুমিও তাদের নিজের কেউ। যেহেতু তোমার বয়স কম তাই তুমিও তাদের সঙ্গে মিলেমিশে এক সঙ্গে থাকতে চাও।”—১৯ বছরের ক্যারেন।

তুমি কি জানো? যিশুর ১২ জন শিষ্য ছাড়াও তার আরও অনেক বন্ধু ছিল। কিন্তু এই ১২ জনের মধ্যেও তিন জন তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল, যারা হলেন পিতর, যাকোব ও যোহন।—মার্ক ৯:২; লূক ৮:৫১.

তুমি যদি শুধু কয়েক জন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গেই মেলামেশা কর আর অন্যদের কাছেই ঘেঁষতে না দাও, তা হলে সেটা তোমার জন্য সমস্যা তৈরি করতে পারে। যেমন:

  • এটা অন্য অনেক ভালো ব্যক্তিদের সঙ্গেও বন্ধুত্ব করার দরজা বন্ধ করে দেয়।

    “তুমি যদি একই বন্ধুদের নিয়ে থাকো, তা হলে দারুণ সব নতুন বন্ধু আর চমৎকার সব বিষয় থেকে বঞ্চিত হবে।”—২১ বছরের ইভান।

  • এতে সবাই তোমাকে এক নাক-উঁচু লোক বলে মনে করবে।

    “তুমি যখন তোমার ঘনিষ্ঠ বন্ধুদের গ্রুপে থাক, তখন তোমাকে দেখে অন্যদের মনে হতে পারে, তুমি সেই গ্রুপ ছাড়া আর কারো সঙ্গে কথা বলতে চাও না।”—১৭ বছরের সারা।

  • এতে তুমি হয়তো অন্যদের উত্ত্যক্ত করা শুরু করতে পার।

    “একা একা সাধারণত কেউ কাউকে উত্ত্যক্ত করে না। কিন্তু তোমার গ্রুপের বন্ধুরা যদি তা করে, তা হলে তুমিও তাতে যোগ দিতে চাইবে আর বেশ মজাও পাবে।”—১৭ বছরের জেমস্‌।

  • এতে তুমি সমস্যায় পড়তে পার যখন, যাই ঘটুক-না কেন, এই গ্রুপের সঙ্গ তুমি ছাড়তে না চাও।

    “ঘনিষ্ঠ বন্ধুদের গ্রুপের কেউ এক জন যদি কোনো অন্যায় কাজ করে ফেলে, তা হলে পুরো গ্রুপটাই সেই কাজে জড়িয়ে পরতে পারে।”—১৭ বছরের মার্টিনা।

তুমি যা করতে পার

  • নিজের নৈতিক মানগুলো যাচাই করে দেখো।

    নিজেকে জিজ্ঞেস করো: ‘আমার জীবনে আমি কোন নীতিগুলো মেনে চলি? এই বন্ধুদের গ্রুপে থাকলে, সেগুলো মেনে চলা কি আমার জন্য সহজ হবে, না কি আরও কঠিন হয়ে উঠবে? যা-ই ঘটুক না কেন আমি কি এই গ্রুপ ছেড়ে যেতে চাই না?’

    বাইবেলের নীতি: “খারাপ লোকদের সঙ্গে মেলামেশা করা উত্তম নৈতিক মানগুলোকে কলুষিত করে দেয়।”—১ করিন্থীয় ১৫:৩৩, ফুটনোট.

    “তুমি যদি এমন গ্রুপে থাক, যারা তোমার নৈতিক মানগুলোকে কোনো গুরুত্বই দেয় না, তা হলে তুমি এমন কিছু করে ফেলতে পারো, যেটা হয়তো এই গ্রুপের সঙ্গে না থাকলে তুমি করতে না।”—১৪ বছরের এলেন।

  • নিজের নীতিনিষ্ঠা না কি বন্ধুদের গ্রুপ—কোনটা তুমি আগে রাখবে, তা যাচাই করে দেখো।

    নিজেকে জিজ্ঞেস করো: ‘আমার গ্রুপের বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য, আমি কি আমার নীতিনিষ্ঠার সঙ্গে আপোশ করব? আমার কোনো বন্ধু যদি অন্যায় কিছু করে, তখন আমি কী করব?’

    বাইবেলের নীতি: “আমি যাদের ভালোবাসি, তাদের সকলকে আমি তিরস্কার [দোষ দেখিয়ে দেওয়া] ও শাসন করি।”—প্রকাশিত বাক্য ৩:১৯.

    “তোমার গ্রুপে কেউ যদি কোনো অন্যায় কাজ করে ফেলে, তা হলে তোমার মনে হবে এই বিষয়ে কাউকে কিছু বলা যাবে না, আর মুখ খুললেই তুমি সবার কাছে বিশ্বাসঘাতক হয়ে উঠবে।”—২২ বছরের মেলানে।

  • অন্যদের সঙ্গেও বন্ধুত্ব করতে শুরু করো।

    নিজেকে জিজ্ঞেস করো: ‘আমি কি তাদের সঙ্গেও বন্ধুত্ব বাড়াতে চাই, যাদের আমি ভালো করে জানি না আর তা করলে আমি কোন উপকার পাব?’

    বাইবেলের নীতি: “কেবল নিজেদের বিষয়ে চিন্তা কোরো না, কিন্তু অন্যের প্রতিও চিন্তা দেখাও।”—ফিলিপীয় ২:৪.

    “কিছু ছেলে-মেয়ের ঘরোয়া পরিস্থিতি ভালো না থাকার কারণে তাদেরকে খুব সাধারণ হিসেবে দেখা হয় আর অন্যেরা তাদের সঙ্গে খুব-একটা মিশতে চায় না। তাদের সঙ্গে তুমি একবার মেলামেশা করলে বুঝতে পারবে, তারা সবাই দুর্দান্ত আর প্রত্যেকের দারুণ সব প্রতিভা আছে।”—১৯ বছরের ব্রায়ান।

মূল বিষয়টা হল: ঘনিষ্ঠ বন্ধুদের একটা গ্রুপ থাকা দোষের কিছু নয়। তবে, এর বাইরেও তুমি বন্ধু বাড়াতে পারো আর এতে তোমার উপকারই হবে। বাইবেল বলে: “যে অন্যকে সতেজ করে, সে নিজেও সতেজ হবে।”—হিতোপদেশ ১১:২৫.

তোমার সঙ্গীসাথিরা যা বলে

মারিয়াম

“স্কুলে আমি একটা গ্রুপের সঙ্গে মিশতে শুরু করেছিলাম, কিন্তু আমি খেয়াল করি যে, ওদের মধ্যে কোনো কোনো মেয়ে অন্যদের উত্ত্যক্ত করছিল, তাই আমি গ্রুপটা ছেড়ে দিই। এটা ঠিক যে, কিছু সময়ের জন্য আমার তেমন কোনো বন্ধুবান্ধব ছিল না, তবে আমার খুব ভালো লাগছিল যে, আমি আমার নৈতিক মান ধরে রাখার জন্য কিছু করেছিলাম।”—মারিয়াম।

অ্যালেক্স

“স্কুলে থাকার সময়, শুধুমাত্র আরও বেশি জনপ্রিয় হওয়ার জন্য,আমি একটা নির্দিষ্ট গ্রুপে ঢোকার চেষ্টা করছিলাম। কিন্তু পরে বুঝতে পারি যে, যেমন-তেমন বন্ধুবান্ধবদের সঙ্গে থাকলে অন্য লোকদের সম্বন্ধে আমার নেতিবাচক চিন্তাভাবনা আসতে পারে, এমনকী আমিও ওদের মতোই আচরণ করা শুরু করতে পারি, যা ওদের সঙ্গে না থাকলে কখনোই করতাম না।”—অ্যালেক্স।

বেথানী

“মাধ্যমিক স্কুলে পড়ার সময়, আমি একটা গ্রুপে ঢোকার জন্য অনেক চেষ্টা করি কিন্তু তারা আমাকে নিতে চাইত না। যখন আমার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে আমি বুঝতে পারি, তখন আমি আমার পুরোনো বন্ধুদের প্রশংসা করতে শিখি।”—বেথানী।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার