ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwyp প্রবন্ধ ৫৮
  • আমার বাবা-মা হঠাৎ অসুস্থ হয়ে গেলে কী করব?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমার বাবা-মা হঠাৎ অসুস্থ হয়ে গেলে কী করব?
  • যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • এমালিনের ঘটনা
  • এমিলির ঘটনা
  • বাবামা আমাদের ঈশ্বরকে ভালবাসতে শিখিয়েছিলেন
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমাদের মূল্যবান আধ্যাত্মিক উত্তরাধিকার
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কয়েক জন অল্পবয়সির শোকের অভিজ্ঞতা
    ২০১৭ সজাগ হোন!
  • আমি ঈশ্বরের সঙ্গে ও আমার মায়ের সঙ্গে শান্তিস্থাপন করতে পেরেছি
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
ijwyp প্রবন্ধ ৫৮
একজন কিশোরবয়সি ছেলে ও মেয়ে তাদের অসুস্থ বাবার দিকে তাকিয়ে রয়েছে

যুবক-যুবতীদের জিজ্ঞাস্য

আমার বাবা-মা হঠাৎ অসুস্থ হয়ে গেলে কী করব?

বেশিরভাগ অল্পবয়সি অন্যদের দেখাশোনা করার বিষয়ে খুব একটা চিন্তা করে না। তারা মনে করে, তাদের বাবা-মা এখনও পর্যন্ত তো অসুস্থ হয়নি আর হয়তো আগামী কয়েক বছরও এমনটা হবে না।

কিন্তু, তোমার বাবা-মায়ের যদি হঠাৎ কোনো রোগ ধরা পড়ে, তা হলে তুমি কী করবে? দু-জন অল্পবয়সির উদাহরণের উপর মনোযোগ দাও, যারা এই সমস্যার সঙ্গে মোকাবিলা করেছে।

  • এমালিনের ঘটনা

  • এমিলির ঘটনা

এমালিনের ঘটনা

এমালিন

আমার মা অনেক বছর ধরে অসুস্থ। তার এহলার্স-ড্যানলস সিনড্রোম (EDS) রয়েছে। এটা খুবই যন্ত্রণাদায়ক একটা রোগ, যেটা শরীরের ত্বক, জয়েন্ট এবং রক্তনালীকে দুর্বল করে দেয়।

এই রোগের কোনো চিকিৎসা নেই। বিগত দশ বছর ধরে আমার মায়ের শারীরিক অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। কখনো কখনো তার শরীরে রক্ত এতটাই কমে গিয়েছিল যে, তার জীবন ঝুঁকির মুখে পড়েছিল। এমনকী আমার মায়ের ব্যথা এতটাই বেড়ে গিয়েছিল যে, তার বাঁচার ইচ্ছাই চলে গিয়েছিল।

আমার পুরো পরিবার যিহোবার সাক্ষি। এই কঠিন সময়ে মণ্ডলীর ভাই-বোনেরা আমাদের অনেক সান্ত্বনা দিয়েছে! উদাহরণ স্বরূপ, আমার চেয়ে কম বয়সি একটি মেয়ে আমাদের একটা কার্ড পাঠিয়েছে এবং তাতে লিখেছিল যে, সে আমাদের খুব ভালোবাসে আর আমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তা হলে আমরা তার কাছে নির্দ্বিধায় সাহায্য চাইতে পারি। এমন বন্ধুরা সত্যিই আমাদের জন্য এক আশীর্বাদ!

বাইবেল পড়ার মাধ্যমে আমি অনেক সাহায্য পেয়েছি। যেমন, গীতসংহিতা ৩৪:১৮ পদ আমার প্রিয় শাস্ত্রপদগুলোর মধ্যে একটা, যেখানে লেখা আছে: “যিহোবা সেই ব্যক্তিদের কাছে থাকেন, যাদের মন ভেঙে গিয়েছে।” আমার ইব্রীয় ১৩:৬ পদটাও খুব ভালো লাগে, যেখানে লেখা আছে: “যিহোবা আমার সাহায্যকারী; আমি ভয় করব না।”

ইব্রীয় বইয়ের এই পদ থেকে আমি অনেক উৎসাহিত হয়েছি। আমি সবচেয়ে বেশি এটা চিন্তা করে ভয় পাই যে, আমি আমার মাকে মৃত্যুতে হারিয়ে ফেলব না তো! আমি তাকে খুবই ভালোবাসি এবং তার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে খুবই মূল্যবান। এই শাস্ত্রপদ থেকে আমি ভবিষ্যতে আসা যেকোনো সমস্যার সঙ্গে মোকাবিলা করার শক্তি পাই।

এমালিন এবং তার মা রান্নাঘরে একসঙ্গে কাজ করছে

কিন্তু, আমার আরেকটা ভয় রয়েছে। এটা এমন একটা রোগ, যেটা সন্তানেরা বাবা-মায়ের কাছ থেকে পায়। আমার মা এই রোগটা দিদার কাছ থেকে পেয়েছে আর আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। হ্যাঁ! আসলে আমারও এই রোগটা রয়েছে। কিন্তু, ইব্রীয় ১৩:৬ পদ থেকে আমি নিশ্চিত হয়েছি যে, এইরকম পরিস্থিতিতেও যিহোবা “আমার সাহায্যকারী” হবেন।

তাই, আমি সেই বিষয়গুলো নিয়ে খুশি থাকার চেষ্টা করি যেগুলো আজ আমার কাছে রয়েছে। আমি অতীত নিয়ে এবং ভবিষ্যতে কী হবে, সেটা নিয়ে বার বার চিন্তা করে উদ্‌বিগ্ন হয়ে পড়ি না। আমি যদি শুধুমাত্র এটা চিন্তা করি যে, আমার মা আগের মতো বেশি করতে পারে না, তা হলে আমি সহজেই হতাশ হয়ে পড়তে পারি। বাইবেল বলে, এখন আমরা যে-সমস্যাগুলোর মধ্য দিয়ে যাচ্ছি, সেগুলো “ক্ষণস্থায়ী ও সামান্য।” কিন্তু, আমাদের ভবিষ্যৎ খুবই সুন্দর হবে, যেখানে কোনো অসুস্থতা থাকবে না এবং আমরা সবাই চিরকাল জীবন উপভোগ করতে পারব!—২ করিন্থীয় ৪:১৭; প্রকাশিত বাক্য ২১:১-৪.

চিন্তা করার মতো বিষয়: কী এমালিনকে সঠিক মনোভাব বজায় রাখতে সাহায্য করে? সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করার সময় তুমি কীভাবে সঠিক মনোভাব বজায় রাখতে পার?

এমিলির ঘটনা

এমিলি

আমি হাইস্কুলে পড়াশোনা করতাম। সেই সময় থেকে আমার বাবা ডিপ্রেশনে ভুগতে শুরু করে। আমার মনে হয়েছিল, আমার বাবা কোথাও যেন হারিয়ে গিয়েছে এবং তার জায়গায় আমি একজন নতুন ব্যক্তিকে দেখছি। সেই সময়ের পর থেকে আমার বাবা হতাশায় ডুবে যায়, অকারণে ভয় পায় এবং দুশ্চিন্তা তাকে ঘিরে ধরে। এমনটা প্রায় গত ১৫ বছর ধরে হয়ে আসছে। বাবা জানে যে, দুঃখিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু তা সত্ত্বেও নিজেকে অতিরিক্ত দুঃখিত হতে দেখে তার নিশ্চয়ই খুব খারাপ লাগত!

আমরা যিহোবার সাক্ষি। আমরা যে-মণ্ডলীতে যাই, সেখানকার ভাই-বোনেরা আমাদের অনেক সাহায্য করেছে। তারা আমাদের প্রতি প্রেম দেখায় এবং জানে, আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তারা কখনো আমার বাবাকে এইরকম অনুভব করায়নি যে, সে মণ্ডলীতে কোনো কাজের নয়। আমি যখন দেখি যে, আমার বাবা কীভাবে এই পরীক্ষার সঙ্গে লড়াই করছে, তখন তার প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যায়।

আমার বাবা আগে কখনো এমন ছিল না! সে কখনো এতটা উদ্‌বিগ্ন হয়ে পড়ত না, পরিস্থিতি যেমনই হোক না কেন, সে সবসময় আনন্দে থাকত। কিন্তু, এখন প্রতিদিন তাকে এমন এক শত্রুর সঙ্গে লড়াই করতে হয়, যাকে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে সে তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। বাবাকে এই অবস্থায় দেখে আমার খুবই কষ্ট লাগে।

কিন্তু, তারপরও বাবা এক সঠিক মনোভাব বজায় রাখার জন্য অনেক চেষ্টা করে। সম্প্রতি আমার বাবা যখন প্রচণ্ড হতাশায় ডুবে গিয়েছিল, তখন সে কোনো-না-কোনোভাবে নিজের মধ্যে এই উদ্যোগ এনেছিল যে, সে প্রতিদিন বাইবেল পড়বে, তা সেটা মাত্র কয়েকটা পদ হলেও। যদিও এটা সামান্য বিষয় বলে মনে হতে পারে, কিন্তু এটা তার জন্য ওষুধের মতো কাজ করেছিল। আমি আমার বাবাকে নিয়ে খুবই গর্বিত কারণ হতাশার এই কঠিন সময়ে সে নিজেকে এত ভালোভাবে সামলেছে!

এমিলি এবং তার বাবা একসঙ্গে খাবার খাচ্ছে

আমার নহিমিয় ৮:১০ পদ খুবই ভালো লাগে, যেটা বলে: “যিহোবা তোমাদের যে-আনন্দ দেন, সেটাই তোমাদের শক্তিশালী করে।” এই কথাটা কতই-না সত্য! আমি যখন মণ্ডলীতে থাকি এবং সেখানকার কাজে নিজেকে ব্যস্ত রাখি, তখন আমার দুঃখ আনন্দে পরিণত হয়ে যায়। আর এই আনন্দ আমি সারাদিন ধরে অনুভব করি। আমার বাবা এই কথাটার জলজ্যান্ত প্রমাণ যে, জীবনে যেকোনো সমস্যাই আসুক না কেন, যিহোবা কখনো আমাদের একা ছেড়ে দেবেন না।

চিন্তা করার মতো বিষয়: এমিলি এই রোগের সঙ্গে লড়াই করার জন্য কীভাবে তার বাবাকে সাহায্য করেছিল? কেউ যদি হতাশা বা ডিপ্রেশনের সঙ্গে লড়াই করে, তা হলে তুমি কীভাবে তাকে সাহায্য করতে পার?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার