ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwbq প্রবন্ধ ১০২
  • জুয়াখেলা কি পাপ?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • জুয়াখেলা কি পাপ?
  • বাইবেলের প্রশ্নের উত্তর
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের উত্তর
  • জুয়াখেলার নবপ্রবিষ্টেরা—যুবকবৃন্দ!
    ১৯৯৫ সচেতন থাক!
  • বাইবেল কি জুয়াখেলাকে নিন্দা করে?
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • জুয়াখেলা
    ২০১৫ সচেতন থাক!
  • পাঠকদের থেকে প্রশ্নসকল
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেলের প্রশ্নের উত্তর
ijwbq প্রবন্ধ ১০২
টিভিতে লটারির ফলাফল জানানো হচ্ছে আর একজন জুয়াড়ি নিজের লটারির টিকিট মিলিয়ে দেখছেন

জুয়াখেলা কি পাপ?

বাইবেলের উত্তর

জুয়াখেলা সঠিক না ভুল, এই বিষয়ে বাইবেলে বিস্তারিত কিছু বলা নেই। কিন্তু, বাইবেলে দেওয়া নীতি থেকে আমরা বুঝতে পারি, জুয়াখেলা ঈশ্বরের দৃষ্টিতে পাপ।—ইফিষীয় ৫:১৭.a

  • লোকেরা সাধারণত লোভের কারণে জুয়া খেলে থাকে আর ঈশ্বর লোভকে ঘৃণা করেন। (১ করিন্থীয় ৬:৯, ১০; ইফিষীয় ৫:৩, ৫) যারা জুয়া খেলে, তারা অন্যদের হারিয়ে টাকাপয়সা অর্জন করে। কিন্তু, বাইবেল বলে, অন্যের জিনিসের প্রতি লোভ করা অন্যায়।—যাত্রাপুস্তক ২০:১৭; রোমীয় ৭:৭; ১৩:৯, ১০.

  • এমনকী অল্প টাকাপয়সার জন্য জুয়াখেলাও আমাদের মধ্যে টাকাপয়সার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে আর এটা অনেক বিপদজনক।—১ তীমথিয় ৬:৯, ১০.

  • যারা জুয়া খেলে, তারা প্রায়ই কুসংস্কার ও ভাগ্যের উপর নির্ভর করে। কিন্তু, ঈশ্বর এগুলোকে মূর্তিপূজা হিসেবে দেখে থাকেন, যা তাঁর উপাসনার বিরুদ্ধে।—যিশাইয় ৬৫:১১.

  • কাজ না করে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করার পরিবর্তে, বাইবেল আমাদের উৎসাহিত করে যেন আমরা কঠোর পরিশ্রম করি। (উপদেশক ২:২৪; ইফিষীয় ৪:২৮) যারা বাইবেলে দেওয়া পরামর্শ মেনে চলে, তারা “নিজেদের খাবার নিজেরা জোগাড় করে।”—২ থিষলনীকীয় ৩:১০, ১২.

  • জুয়াখেলা আমাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব জাগিয়ে তুলতে পারে, যা খুবই বিপদজনক। আর বাইবেলের মান অনুযায়ী এইরকম মনোভাব সঠিক নয়।—গালাতীয় ৫:২৬.

a বাইবেলে কেবল একটা জায়গায়ই জুয়াখেলার বিষয়ে উল্লেখ করা হয়েছে। আর সেটা হল, রোমীয় সৈন্যেরা যখন স্বার্থপর মনোভাব সহকারে যিশুর কাপড় নিয়ে ‘ঘুঁটি চেলেছিল।’—মথি ২৭:৩৫; যোহন ১৯:২৩, ২৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার