ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwbq প্রবন্ধ ৫৪
  • কেন মানুষ মারা যায়?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কেন মানুষ মারা যায়?
  • বাইবেলের প্রশ্নের উত্তর
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের উত্তর
  • যীশু পরিত্রাণ করেন—কীভাবে?
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিশু কেন মারা গিয়েছিলেন?
    বাইবেলের প্রশ্নের উত্তর
  • কেন যিশু কষ্টভোগ করেছিলেন ও মারা গিয়েছিলেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
  • যখন পাপ আর থাকবে না
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেলের প্রশ্নের উত্তর
ijwbq প্রবন্ধ ৫৪

কেন মানুষ মারা যায়?

বাইবেলের উত্তর

যখন আমাদের কোনো প্রিয়জন মারা যায়, বিশেষ করে সেই সময় আমাদের মনে এই প্রশ্ন আসে যে, কেন মানুষ মারা যায়। বাইবেল বলে: “মৃত্যুর হুল হল পাপ।”—১ করিন্থীয় ১৫:৫৬.

কেন সমস্ত মানুষ পাপ করে এবং মারা যায়?

প্রথম মানুষ আদম ও হবা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলেন আর এর ফলে, তারা নিজেদের জীবন হারিয়েছিলেন। (আদিপুস্তক ৩:১৭-১৯) ঈশ্বরের বিরুদ্ধে তাদের বিদ্রোহের একটাই পরিণতি ছিল আর তা হল মৃত্যু। কারণ ঈশ্বর হলেন “জীবনের উৎস।”—গীতসংহিতা ৩৬:৯; আদিপুস্তক ২:১৭.

আদমের কারণে পাপ উত্তরাধিকারসূত্রে তার সমস্ত বংশধরের মধ্যে ছড়িয়ে পড়েছে। বাইবেল বলে: “এক জন মানুষের মাধ্যমে পাপ এবং পাপের মাধ্যমে মৃত্যু জগতে প্রবেশ করেছে, তেমনই মৃত্যু সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, কারণ তারা সকলেই পাপ করেছে।” (রোমীয় ৫:১২) সমস্ত মানুষই পাপ করে আর এই কারণে তারা মারা যায়।—রোমীয় ৩:২৩.

কীভাবে মৃত্যুকে শেষ করে দেওয়া হবে?

ঈশ্বর এমন এক সময়ের প্রতিজ্ঞা করেছেন, যখন “তিনি মৃত্যুকে চিরকালের জন্য শেষ করে দেবেন।” (যিশাইয় ২৫:৮, পাদটীকা) এরজন্য তিনি মৃত্যুর মূল কারণ পাপকে দূর করে দেবেন। ঈশ্বর যিশু খ্রিস্টের মাধ্যমে এমনটা করবেন, যিনি “জগতের পাপ বয়ে নিয়ে যান।”—যোহন ১:২৯; ১ যোহন ১:৭.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার