বিবাহবিচ্ছেদ করার বিষয়ে বাইবেল কী বলে?
বাইবেলের উত্তর
বাইবেল বিবাহবিচ্ছেদ করার অনুমতি দেয়। কিন্তু, যিশু বলেছেন, কেবল একটাই কারণে বিবাহবিচ্ছেদ করা যেতে পারে আর সেটা হল ব্যভিচার অর্থাৎ বিয়ের বাইরে যৌন সম্পর্ক করা। তাই, তিনি বলেছেন: “যে-কেউ যৌন অনৈতিকতার কারণ ছাড়া, তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করে অন্য নারীকে বিয়ে করে, সে ব্যভিচার করে।”—মথি ১৯:৯.
প্রতারণা অথবা বিশ্বাসঘাতকতা করার মাধ্যমে বিবাহবিচ্ছেদ করাকে ঈশ্বর ঘৃণা করেন। যারা ছোটোখাটো বিষয়ের জন্য নিজের সাথির সঙ্গে বিবাহবিচ্ছেদ করে, বিশেষ করে অন্য কাউকে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে, তাদের ঈশ্বর নিজে শাস্তি দেবেন।—মালাখি ২:১৩-১৬; মার্ক ১০:৯.