সমলিঙ্গের ব্যক্তিদের মধ্যে বিয়ে করার বিষয়ে বাইবেল কী বলে?
বাইবেলের উত্তর
সরকারি আইনকানুন শুরু হওয়ার অনেক আগেই আমাদের সৃষ্টিকর্তা বিয়ের বিষয়ে নিয়ম তৈরি করেছিলেন। বাইবেলের প্রথম বই আমাদের জানায়, “এই কারণ মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, এবং তাহারা একাঙ্গ হইবে।” (আদিপুস্তক ২:২৪) ভাইন্স এক্সপোজিটরি ডিকশনারি অফ বিবলিক্যাল ওয়ার্ডস অনুযায়ী ইব্রীয় শব্দ “স্ত্রী” প্রায়ই “মহিলাদের” ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। যিশু এই বিষয়টা নিশ্চিত করেছেন যে, শুধুমাত্র একজন “পুরুষ ও নারী” বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারে।—মথি ১৯:৪.
প্রথম থেকেই বিয়ের ব্যবস্থা করার পিছনে ঈশ্বরের উদ্দেশ্য ছিল যেন একজন পুরুষ ও নারী চিরকাল ধরে এক ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ থাকে। একজন পুরুষ ও নারীকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে, যাতে তারা একে অপরের আবেগগত এবং যৌন চাহিদা পূরণ করতে পারে আর সন্তানের জন্ম দিতে পারে।