ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwbq প্রবন্ধ ১৭২
  • মগ্দলীনী মরিয়ম কে ছিলেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মগ্দলীনী মরিয়ম কে ছিলেন?
  • বাইবেলের প্রশ্নের উত্তর
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের উত্তর
  • মগ্দলীনী মরিয়ম কি একজন বেশ্যা ছিলেন?
  • মগ্দলীনী মরিয়ম কি “প্রেরিতদের প্রেরিত” ছিলেন?
  • মগ্দলীনী মরিয়ম কি যিশু খ্রিস্টের স্ত্রী ছিলেন?
  • “আমি প্রভুকে দেখেছি!”
    সাহসী হোন এবং ঈশ্বরের সঙ্গে চলুন
  • “আমি প্রভুকে দেখেছি!”
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “দেখুন, আমি যিহোবার দাসী”
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
আরও দেখুন
বাইবেলের প্রশ্নের উত্তর
ijwbq প্রবন্ধ ১৭২
মগ্দলীনী মরিয়ম একটা ফাঁকা কবরের সামনে দাঁড়িয়ে পুনরুত্থিত যিশুর সঙ্গে কথা বলেছেন।

মগ্দলীনী মরিয়ম কে ছিলেন?

বাইবেলের উত্তর

মগ্দলীনী মরিয়ম যিশু খ্রিস্টের একজন বিশ্বস্ত অনুসারী ছিলেন। সম্ভবত গালীল সাগরের কাছে অবস্থিত মগ্দলা (সম্ভবত মগদন) নগরের নামে তার নাম দেওয়া হয়েছিল। মরিয়ম হয়তো একসময় সেখানে থাকতেন।

মগ্দলীনী মরিয়ম সেই মহিলাদের মধ্যে একজন ছিলেন, যারা যিশু এবং তাঁর শিষ্যদের সঙ্গে যাত্রা করেছিল আর তাদের বস্তুগত দিক দিয়ে সাহায্য করেছিল। (লূক ৮:১-৩) তিনি নিজের চোখে যিশুকে মারা যেতে দেখেছিলেন আর যিশু পুনরুত্থিত হওয়ার পর তিনিই সবার প্রথমে তাঁকে দেখেছিলেন।—মার্ক ১৫:৪০; যোহন ২০:১১-১৮.

  • মগ্দলীনী মরিয়ম কি একজন বেশ্যা ছিলেন?

  • মগ্দলীনী মরিয়ম কি “প্রেরিতদের প্রেরিত” ছিলেন?

  • মগ্দলীনী মরিয়ম কি যিশু খ্রিস্টের স্ত্রী ছিলেন?

  • বাইবেলে কত জন মরিয়মের কথা উল্লেখ করা আছে?

মগ্দলীনী মরিয়ম কি একজন বেশ্যা ছিলেন?

বাইবেলে এটা লেখা নেই যে, মগ্দলীনী মরিয়ম একজন বেশ্যা ছিলেন। কিন্তু, বাইবেল থেকে আমরা এটা জানতে পারি, যিশু মরিয়মের মধ্য থেকে সাতটা মন্দ স্বর্গদূতকে বের করে দিয়েছিলেন।—লূক ৮:২.

তবে, কেন অনেকে মনে করে, মগ্দলীনী মরিয়ম যিশুর শিষ্য হওয়ার আগে একজন বেশ্যা ছিলেন? বাইবেলে এমন একজন মহিলার বিষয়ে বলা আছে, যিনি নিজের চোখের জল দিয়ে যিশুর পা ভিজিয়ে দিয়েছিলেন আর এরপর নিজের মাথার চুল দিয়ে তাঁর পা মুছে দিয়েছিলেন। এমনটা মনে করা হয়, সেই মহিলা একজন বেশ্যা ছিলেন। শত শত বছর পর মগ্দলীনী মরিয়ম যখন মারা গিয়েছিল, তখন কিছু লোক দাবি করে বলেছিল যে, সেই মহিলাই ছিলেন মগ্দলীনী মরিয়ম। (লূক ৭:৩৬-৩৮) তবে, এই ঘটনাটা বিশ্বাস করার মতো দৃঢ় প্রমাণ বাইবেলে পাওয়া যায় না।

মগ্দলীনী মরিয়ম কি “প্রেরিতদের প্রেরিত” ছিলেন?

না। ক্যাথলিক চার্চে মরিয়মকে “সেন্ট মগ্দলীনী মরিয়ম” এবং ‘প্রেরিতদের প্রেরিতও’ বলা হয়ে থাকে। কেন? কারণ তিনি সেই ব্যক্তিদের মধ্যে প্রথম ছিলেন, যারা প্রেরিতদের জানিয়েছিল যে, যিশু পুনরুত্থিত হয়েছেন। (যোহন ২০:১৮) শুধুমাত্র এই কারণে তাকে প্রেরিত বলা ভুল হবে। এ ছাড়া, বাইবেলে কোথাও তাকে প্রেরিত বলে উল্লেখ করা হয়নি।—লূক ৬:১২-১৬.

প্রথম শতাব্দীর শেষের দিকে সম্পূর্ণ বাইবেল লেখা শেষ হয়েছিল। এর শত শত বছর পর চার্চের লোকেরা সিদ্ধান্ত নেয়, তারা মগ্দলীনী মরিয়মকে একটা উচ্চপদ দেবে। দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীর কিছু লেখাতে বলা আছে, যিশুর কিছু শিষ্য মগ্দলীনী মরিয়মকে হিংসা করত। কিন্তু, এই গল্পগুলোর বাইবেলভিত্তিক কোনো প্রমাণ নেই।

মগ্দলীনী মরিয়ম কি যিশু খ্রিস্টের স্ত্রী ছিলেন?

না। বাইবেল স্পষ্টভাবে জানায়, যিশু অবিবাহিত ছিলেন।a

a “Was Jesus Married? Did Jesus Have Siblings?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।

বাইবেলে কত জন মরিয়মের কথা উল্লেখ করা আছে?

বাইবেলে মরিয়ম নামে মোট আট জন মহিলার বিষয় উল্লেখ আছে।

  1. ১. মোশি ও হারোণের বোন।—১ বংশাবলি ৬:৩.

  2. ২. যিহূদার একজন বংশধর।—১ বংশাবলি ৪:১৭.

  3. ৩. যিশুর মা।—মথি ১:১৮.

  4. ৪. মার্থা ও লাসারের বোন।—যোহন ১১:১, ২.

  5. ৫. মগ্দলীনী মরিয়ম।—লূক ৮:২.

  6. ৬. যাকোব ও যোষির মা।—মথি ২৭:৫৬.

  7. ৭. যোহনের (যাকে মার্ক বলেও ডাকা হয়) মা।—প্রেরিত ১২:১২.

  8. ৮. রোমে বসবাসকারী একজন খ্রিস্টান, যিনি মণ্ডলীর ভাই-বোনদের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন।—রোমীয় ১৬:৬.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার