বাইবেল চরিত্র
মনহেম—ঈশ্বরের সেবাকে জীবনে প্রথম স্থান দিয়েছিলেন
প্রথম শতাব্দীতে আন্তিয়খিয়ার মণ্ডলীতে যে-ভাইয়েরা নেতৃত্ব নিচ্ছিল, তাদের মধ্যে একজন ছিলেন মনহেম। তিনি “জেলাশাসক হেরোদের সঙ্গে শিক্ষা লাভ করেছিলেন।” (প্রেরিত ১৩:১) এখান থেকে বোঝা যায়, মনহেম একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন আর খুব সম্ভবত এক ধনী পরিবারে বড়ো হয়ে উঠেছিলেন।
তা সত্ত্বেও, মনহেম একজন খ্রিস্টান হয়েছিলেন এবং মণ্ডলীতে কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি তার শিক্ষাগত যোগ্যতার কারণে বা সমাজে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরিচয় থাকার কারণে নিজেকে জাহির করার চেষ্টা করেননি। এর পরিবর্তে, তিনি ভাইদের সেবা করেছিলেন।
মনহেমের উদাহরণ দেখায়, জগতে সুনাম অর্জন করার চেয়ে যিহোবার সেবা করা আরও বেশি গুরুত্বপূর্ণ। এই বিধিব্যবস্থায় ধনী হওয়ার পরিবর্তে মনহেমের মতো আমাদেরও যিহোবার সেবাকে জীবনে প্রথম স্থানে রাখা উচিত। (মথি ৬:৩৩) যদিও আমরা জাগতিক শিক্ষাকে মূল্য দিই, তবে আমাদের “বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ণয় করতে” হবে এবং খেয়াল রাখতে হবে যেন কোনো কিছুই যিহোবার সেবা করার ক্ষেত্রে আমাদের বিক্ষিপ্ত না করে।—ফিলি. ১:৯, ১০.