শিক্ষা—তা যিহোবাকে প্রশংসা করতে ব্যবহার করুন
“যে আপনা হইতে বলে, সে আপনারই গৌরব চেষ্টা করে; কিন্তু যিনি আপন প্রেরণকর্ত্তার গৌরব চেষ্টা করেন, তিনি সত্যবাদী।”—যোহন ৭:১৮.
১. কখন এবং কিভাবে শিক্ষার ধারা শুরু হয়?
শিক্ষা বহু বহু বছর আগে শুরু হয়। যিহোবা ঈশ্বর যিনি হলেন মহান শিক্ষক এবং নির্দেশদাতা তাঁর প্রথমজাত পুত্রকে সৃষ্টি করার ঠিক পরেই শিক্ষাদানের প্রবর্তন ঘটে। (যিশাইয় ৩০:২০; কলসীয় ১:১৫) এখানে এমন ব্যক্তি ছিলেন যিনি মহান শিক্ষকের কাছ থেকে শিক্ষা লাভ করতে পারতেন! অগণিত হাজার হাজার বছর ধরে পিতার সঙ্গে নিবিড় সম্পর্কের ফলে পুত্র—যাঁকে যীশু খ্রীষ্ট বলে পরে জানা যায়—যিহোবা ঈশ্বরের গুণগুলি, কার্যগুলি এবং উদ্দেশ্যগুলি সম্বন্ধে মহামূল্যবান শিক্ষালাভ করেছিলেন। পরে, পৃথিবীতে মানুষ হিসাবে থাকার সময় যীশু বলতে পেরেছিলেন: “আমি আপনা হইতে কিছুই করি না, কিন্তু পিতা আমাকে যেমন শিক্ষা দিয়াছেন, তদনুসারে এই সকল কথা কহি।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।)—যোহন ৮:২৮.
২-৪. (ক) যোহন ৭ অধ্যায় অনুযায়ী সা.শ. ৩২ সালে কুটীর পর্বের সময়ে যীশুর উপস্থিত থাকার পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন ছিল? (খ) যিহূদীরা যীশুর শিক্ষাগত ক্ষমতা দেখে কেন হতবুদ্ধি হয়েছিল?
২ যীশু যে শিক্ষা পেয়েছিলেন তিনি তা কিভাবে ব্যবহার করেছিলেন? তার সমগ্র সাড়ে তিন বছরের পার্থিব পরিচর্যার সময়ে তিনি যা শিখেছিলেন তা ক্লান্তিহীনভাবে অন্যদের কাছে প্রদান করেছিলেন। কিন্তু, তা করা হয়েছিল এক মুখ্য বিষয়কে মনে রেখে। আর সেটি কী ছিল? যীশুর বাক্য যা যোহন ৭ অধ্যায়ে লেখা রয়েছে যেখানে তিনি তাঁর শিক্ষার উৎস এবং এর উদ্দেশ্যকে ব্যাখ্যা করেছিলেন আসুন আমরা তা পরীক্ষা করি।
৩ পরিস্থিতিটি বিবেচনা করুন। সেটি ছিল যীশুর বাপ্তিস্মের তিন বৎসর পর সা.শ. ৩২ সালের শরৎকাল। যিহূদীরা যিরূশালেমে কুটীর পর্ব পালন করার জন্য একত্রিত হয়েছিল। সেই পর্বের প্রথম কয়েকটি দিন যীশুর সম্বন্ধে অনেক কথা বলা হয়েছিল। যখন সেই পর্ব অর্ধেক পর্যায়ে পৌঁছায় তখন যীশু মন্দিরে যান এবং শিক্ষা দিতে শুরু করেন। (যোহন ৭:২, ১০-১৪) আগের মত, তিনি আবার প্রমাণ করেন যে তিনি এক মহান শিক্ষক ছিলেন।—মথি ১৩:৫৪; লূক ৪:২২.
৪ যোহন ৭ অধ্যায়ের ১৫ পদ জানায়: “তাহাতে যিহূদীরা আশ্চর্য্য জ্ঞান করিয়া কহিল, এ ব্যক্তি শিক্ষা না করিয়া কি প্রকারে শাস্ত্রজ্ঞ হইয়া উঠিল।” আপনি কী বুঝতে পারছেন কেন তারা বিভ্রান্ত হয়েছিল? যীশু রব্বিদের স্কুলে যোগদান করেননি তাই তাদের কাছে তিনি অশিক্ষিত ছিলেন—আপাতদৃষ্টিতে যা তারা মনে করেছিল! তবুও, যীশু সহজভাবে পবিত্র লেখাগুলি খুলতে এবং পড়তে পারতেন। (লূক ৪:১৬-২১) এমনকি এই গালীলিয় সূত্রধর তাদের মোশির নিয়ম সম্বন্ধে শিক্ষা পর্যন্ত দিতে পারতেন! (যোহন ৭:১৯-২৩) কিভাবে তা সম্ভব হয়েছিল?
৫, ৬. (ক) তাঁর শিক্ষার উৎস সম্বন্ধে যীশু কী ব্যাখ্যা করেছিলেন? (খ) কোন্ উপায়ে যীশু তাঁর শিক্ষাকে ব্যবহার করেছিলেন?
৫ যীশু ব্যাখ্যা করেছিলেন, যা আমরা ১৬ এবং ১৭ পদে পড়ি: “আমার উপদেশ আমার নহে, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন, তাঁহার। যদি কেহ তাঁহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয়ে জানিতে পারিবে, ইহা ঈশ্বর হইতে হইয়াছে, না আমি আপনা হইতে বলি।” তারা জানতে চেয়েছিল কার দ্বারা যীশু শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন এবং তিনি তাদের পরিষ্কারভাবে বলেছিলেন যে তাঁর শিক্ষা ঈশ্বর থেকে ছিল!—যোহন ১২:৪৯; ১৪:১০.
৬ যীশু কিভাবে তাঁর শিক্ষাকে ব্যবহার করেছিলেন? যেমন যোহন ৭:১৮ পদে লেখা আছে, যীশু বলেন: “যে আপনা হইতে বলে, সে আপনারই গৌরব চেষ্টা করে; কিন্তু যিনি আপন প্রেরণকর্ত্তার গৌরব চেষ্টা করেন, তিনি সত্যবাদী, আর তাঁহাতে কোন অধর্ম্ম নাই।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) কতই না সামঞ্জস্যপূর্ণ যে যীশু শিক্ষাকে যিহোবা যিনি হলেন ‘পরম জ্ঞানী’ তাঁর প্রশংসায় ব্যবহার করেছিলেন।—ইয়োব ৩৭:১৬.
৭, ৮. (ক) কিভাবে শিক্ষাকে ব্যবহার করা উচিত? (খ) ভারসাম্যপূর্ণ শিক্ষার চারটি মৌলিক উদ্দেশ্যগুলি কী?
৭ অতএব আমরা যীশুর কাছ থেকে এক মূল্যবান শিক্ষা পেতে পারি—শিক্ষাকে যিহোবার প্রশংসায় ব্যবহার করতে হবে, নিজেকে গৌরাবান্বিত করার জন্য নয়। এর থেকে ভাল উপায়ে শিক্ষাকে ব্যবহার করার আর কোন পথ নেই। তাহলে কিভাবে আপনি শিক্ষাকে যিহোবার প্রশংসা করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন?
৮ শিক্ষা দেওয়ার অর্থ হল “রীতিগত শিক্ষা এবং তত্ত্বাবধান দ্বারা প্রশিক্ষণ বিশেষকরে কোন নিপুণতা, পেশা এবং বৃত্তির ক্ষেত্রে।” আসুন আমরা ভারসাম্যপূর্ণ শিক্ষার চারটি মৌলিক উদ্দেশ্য এবং কিভাবে প্রত্যকটি যিহোবার প্রশংসায় ব্যবহৃত করা যেতে পারে তা বিবেচনা করি। এক ভারসাম্যপূর্ণ শিক্ষার আমাদের (১) ভালভাবে পড়তে, (২) পরিষ্কারভাবে লিখতে, (৩) মানসিক এবং নৈতিক দিক দিয়ে গড়ে উঠতে (৪) দৈনন্দিন জীবনের জন্য বাস্তবধর্মী প্রশিক্ষণ পেতে সাহায্য করা উচিত।
ভালভাবে পড়তে শেখা
৯. উত্তম পাঠক হওয়া কেন গুরুত্বপূর্ণ?
৯ তালিকার প্রথমে হল ভালভাবে পড়তে শেখা। কেন উত্তম পাঠক হওয়া গুরুত্বপূর্ণ? দ্যা ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়া ব্যাখ্যা করে: “পড়া . . . হল শিক্ষার মূল যা আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ দক্ষতার মধ্যে একটি। . . . দক্ষ পাঠকেরা একটি সমৃদ্ধশালী এবং লাভজনক সমাজ গড়ে তুলতে সাহায্য করে। সাথে সাথে, তারা নিজেরাও পূর্ণ এবং সন্তুষ্টিজনক জীবন যাপন করে থাকে।”
১০. কিভাবে ঈশ্বরের বাক্যকে পড়া আরও পূর্ণ, আরও সন্তুষ্টিজনক জীবন যাপন করতে আমাদের সাহায্য করে?
১০ যদি সাধারণ পড়া আমাদের ‘পূর্ণ এবং আরও সন্তুষ্টিজনক জীবন’ উপভোগ করতে সাহায্য করতে পারে তাহলে ঈশ্বরের বাক্য পড়া এর থেকে আরও কত উৎকৃষ্টই না হবে! এইধরনের পড়া যিহোবার চিন্তা এবং উদ্দেশ্যগুলির প্রতি আমাদের মন এবং হৃদয়কে খুলে দেয় এবং এগুলি সম্বন্ধে আরও পরিষ্কার বোধগম্যতা আমাদের জীবনে আরও অর্থ নিসে আসে। এছাড়াও, ইব্রীয় ৪:১২ পদ বলে “ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য্যসাধক।” যখন আমরা ঈশ্বরের বাক্য পড়ি এবং তার উপর ধ্যান করি, আমরা এর লেখকের প্রতি আকৃষ্ট হই ও আমাদের জীবন পরিবর্তন করতে প্রণোদিত হই, যাতে করে তার অনুগ্রহ পেতে পারি। (গালাতীয় ৫:২২, ২৩; ইফিষীয় ৪:২২-২৪) যে মহৎ সত্যগুলি আমরা শিখি তা অন্যদের কাছে বিতরণ করতেও প্ররোচিত হই। এই সবকিছুই আমাদের মহান শিক্ষক, যিহোবার প্রশংসা নিয়ে আসে। আমাদের পড়ার ক্ষমতাকে এর থেকে উৎকৃষ্টভাবে ব্যবহারের উপায় আর নেই!
১১. ব্যক্তিগত অধ্যয়নের ভারসাম্যপূর্ণ কার্যসূচীর মধ্যে কী অন্তর্ভুক্ত থাকা উচিত?
১১ আপনি যুবক অথবা বৃদ্ধ যাই হোন না কেন আমাদের ভালভাবে পড়তে শিখতে উৎসাহ দেওয়া হচ্ছে, কারণ পড়া খ্রীষ্টীয় জীবনের এক মুখ্য অংশ গ্রহণ করে। নিয়মিত ঈশ্বরের বাক্য পড়া ছাড়াও এক একটি ভারসাম্যপূর্ণ ব্যক্তিগত অধ্যয়ন কার্যক্রমের অন্তর্ভুক্ত থাকা উচিত প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা থেকে বাইবেলের পদ বিবেচনা করা, প্রহরীদুর্গ এবং সচেতন থাক! ব্যবহার করা এবং খ্রীষ্টীয় সভাগুলির জন্য প্রস্তুতি করা। খ্রীষ্টীয় পরিচর্যা সম্বন্ধেই বা কী বলা যেতে পারে? স্পষ্টত, জনসাধারণ্যে প্রচার, আগ্রহী ব্যক্তিদের কাছে পুনর্সাক্ষাৎ করা এবং গৃহ থেকে গৃহে বাইবেল অধ্যয়ন পরিচালনা করার জন্য ভাল করে পড়তে পারার যে ক্ষমতা তার প্রয়োজন আছে।
পরিষ্কারভাবে লিখতে শেখা
১২. (ক) পরিষ্কারভাবে লেখা কেন গুরুত্বপূর্ণ? (খ) সবচেয়ে উৎকৃষ্ট লেখা কোন্টি ছিল?
১২ ভারসাম্যপূর্ণ শিক্ষার দ্বিতীয় লক্ষ্যটি হল তা আমাদের পরিষ্কারভাবে লিখতে শিখতে সাহায্য করা উচিত। লেখা শুধুমাত্র আমাদের কথা এবং ধারনাকেই ব্যক্ত করে না, কিন্তু তা সংরক্ষণ করে। বহু শতাব্দী আগে ৪০ জন যিহূদী দ্বারা প্যাপিরাস অথবা পার্চমেন্টের উপর তাদের লেখা বাক্যগুলি পরে অনুপ্রাণিত শাস্ত্রে পরিণত হয়। (২ তীমথিয় ৩:১৬) অবশ্যই এটি ছিল সবচেয়ে উৎকৃষ্ট লেখা! এই পবিত্র বাক্যগুলি নকল এবং পুনর্বার নকল করা যিহোবা নিঃসন্দেহে শতাব্দী ধরে পরিচালনা করে এসেছেন যাতে করে তা আমাদের কাছে নির্ভরযোগ্যরূপে এসে পৌঁচেছে। শুধুমাত্র কথিত বাক্যের উপর নির্ভর না করে যিহোবা তাঁর বাক্যকে লিখতে বলেন, এর জন্য কি আমরা কৃতজ্ঞ নই?—তুলনা করুন যাত্রাপুস্তক ৩৪:২৭, ২৮.
১৩. কী দেখায় যে ইস্রায়েলীয়রা লিখতে জানত?
১৩ প্রাচীনকালে, শুধু বিশেষ কিছু সুযোগপ্রাপ্ত দল যেমন মেসোপটেমিয়া এবং মিশরের অধ্যাপকেরা পড়তে ও লিখতে পারত। ঠিক জাতিগণের বিপরীতে ইস্রায়েলজাতির সবাইকে পড়তে এবং লিখতে উৎসাহ দেওয়া হয়েছিল। দ্বিতীয় বিবরণ ৬:৮, ৯ পদে ইস্রায়েলদের যে আদেশ দেওয়া হয়েছিল রূপকভাবে দ্বারে লিখতে সেটিই প্রমাণ করে যে তারা লিখতে জানত। অল্প বয়সে ছেলেমেয়েদের লিখতে শিখানো হত। গেজের ক্যালেনডর যা ইব্রীয় লেখার কয়েকটি পুরাতন উদাহরণের মধ্যে একটি তা কিছু পণ্ডিতেরা স্কুল ছাত্রদের স্মারক লিপি হিসাবে মনে করেন।
১৪, ১৫. আমাদের লেখার ক্ষমতার কিছু ইতিবাচক এবং মনোরম ব্যবহারের দিকগুলি কী?
১৪ কিভাবে আমরা উপকারীরূপে এবং সঠিকভাবে লেখার ক্ষমতাকে ব্যবহার করতে পারি? খ্রীষ্টীয় সভাগুলি, অধিবেশনগুলি এবং সম্মেলনগুলিতে নোট নেওয়ার মাধ্যমে। একটি চিঠি, যদিও ‘সংক্ষেপে’ লেখা হোক না কেন তা এক অসুস্থ ব্যক্তিকে উৎসাহ দান করতে পারে অথবা এমন এক ভাই এবং বোনেদের ধন্যবাদে দিতে পারে যারা আমাদের প্রতি সদাশয়তা অথবা আতিথেয়তা দেখিয়েছে। (১ পিতর ৫:১২) মণ্ডলীতে কেউ যদি প্রিয়জনকে মৃত্যুতে হারিয়ে থাকে, তাহলে একটি ছোট চিঠি অথবা কার্ড সেই ব্যক্তিটিকে আমাদের হয়ে “সান্ত্বনা” প্রদান করে। (১ থিষলনীকীয় ৫:১৪) এক খ্রীষ্টীয় বোন যিনি তার মাকে ক্যানসারে হারিয়েছিলেন ব্যাখ্যা করেন: “এক বন্ধু আমাকে একটি সুন্দর চিঠি দেয়। তা প্রকৃতপক্ষে আমাকে সাহায্য করে কারণ সেটি আমি বারে বারে পড়তে পারতাম।”
১৫ যিহোবার প্রশংসায় আমাদের লিখবার ক্ষমতাকে ব্যবহার করার উৎকৃষ্ট উপায় হল চিঠির মাধ্যমে রাজ্যের বিষয়ে সাক্ষ্য দেওয়া। এক একবার এটি হয়ত প্রয়োজন হতে পারে সেই সব নতুন আগ্রহান্বিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা যারা বিচ্ছিন্ন এলাকায় বাস করছে। অসুস্থতা হয়ত সাময়িকভাবে আপনার জন্য গৃহ থেকে গৃহে যাওয়া কষ্টকর করে তুলতে পারে। চিঠির মাধ্যমে আপনি হয়ত তা বলতে পারেন যা আপনি মুখে বলতেন।
১৬, ১৭. (ক) কোন্ অভিজ্ঞতাটি রাজ্যের বিষয়ে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে চিঠি লেখার গুরুত্ব দেখায়? (খ) আপনি কি একই ধরনের কোন অভিজ্ঞতা বলতে পারেন?
১৬ একটি অভিজ্ঞতার কথা বিবেচনা করুন। অনেক বছর আগে একজন সাক্ষী রাজ্যের বিষয়ে সাক্ষ্য দিয়ে এক বিধবাকে চিঠি লেখেন যার স্বামীর মৃত্যু স্থানীয় সংবাদপত্রে ঘোষণা করা হয়েছিল। তার কোন প্রত্যুত্তর আসেনি। তারপর নভেম্বর ১৯৯৪ সালে, ২১ বছর বাদে সেই সাক্ষীটি সেই ভদ্রমহিলার মেয়ের কাছ থেকে একটি চিঠি পান। মেয়েটি লেখে:
১৭ “এপ্রিল ১৯৭৩ সালে, আপনি আমার বাবার মৃত্যুর পরে মায়ের কাছে সান্ত্বনা দেওয়ার জন্য চিঠি লিখেছিলেন। তখন আমার বয়স ৯ বছর ছিল। আমার মা বাইবেল অধ্যয়ন করেন, কিন্তু এখনও পর্যন্ত তিনি যিহোবার সেবক হননি। কিন্তু তার অধ্যয়ন পরিশেষে আমাকে সত্যের সাথে যোগ দিতে প্রণোদিত করে। ১৯৮৮ সালে, আমি বাইবেল অধ্যয়ন শুরু করি—আপনার চিঠি পাওয়ার ১৫ বছর পর। ১৯৯০ সালের ৯ই মার্চ আমি বাপ্তিস্ম গ্রহণ করি। আপনি বহু বছর আগে যে চিঠিটি লিখেছিলেন তার জন্য কৃতজ্ঞ এবং এটি জানাতে আমি খুব খুশি যে, যে সত্যের বীজ আপনি বপন করেছিলেন তা যিহোবার সাহায্যে বৃদ্ধি পেয়েছে। আমার মা আমাকে আপনার চিঠি দিয়েছে রাখার জন্য এবং আমি জানতে চাই যে আপনি কে। আমি আশা করছি যে এই চিঠি আপনার কাছে পৌঁছাবে।” সেই মেয়েটির চিঠিতে ছিল তার ঠিকানা এবং ফোন নাম্বার এবং তা সেই সাক্ষীটির কাছে পৌঁছায় যিনি বহু বছর আগে চিঠিটি লিখেছিলেন। সেই যুবতীর বিস্ময়ের কথা চিন্তা করুন যখন তিনি সেই সাক্ষীটির কাছ থেকে ফোন পান—যিনি এখনও রাজ্যের আশা অন্যদের কাছে চিঠির মাধ্যমে দান করেন।
মানসিক, নৈতিক এবং আধ্যাত্মিক দিক দিয়ে গড়ে ওঠা
১৮. বাইবেলের সময়ে কিভাবে পিতামাতারা তাদের ছেলেমেয়েদের মানসিক এবং নৈতিক শিক্ষার বিষয়ে যত্ন নিত?
১৮ ভারসাম্যপূর্ণ শিক্ষার তৃতীয় লক্ষ্য হল যে এটি আমাদের মানসিক এবং নৈতিক দিক দিয়ে গড়ে তোলে। বাইবেলের সময়ে ছেলেমেয়েদের মানসিক এবং নৈতিক শিক্ষা দেওয়া পিতামাতাদের এক মুখ্য দায়িত্ব ছিল। শুধুমাত্র ছেলেমেয়েদের পড়তে এবং লিখতে শেখানো হত না, কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল যে তাদের ঈশ্বরের নিয়ম সম্বন্ধে শিক্ষা দান করা হত, যেটি তাদের জীবনের সর্ব ক্ষেত্রের সাথে জড়িত ছিল। তাই, শিক্ষার অন্তর্ভুক্ত ছিল তাদের ধর্মীয় দায়িত্বগুলি এবং বিবাহ, পারিবারিক সম্পর্ক এবং যৌন নৈতিকতা পরিচালনা বিষয়ক নীতি সম্বন্ধে নির্দেশ সাথে সাথে সহমানবদের প্রতি তাদের দায়িত্বগুলিও অন্তর্ভুক্ত ছিল। এইধরনের শিক্ষা তাদের শুধুমাত্র মানসিক এবং নৈতিক দিক দিয়ে গড়ে উঠতে সাহায্য করেনি কিন্তু আধ্যাত্মিক দিক দিয়েও সাহায্য করেছিল।—দ্বিতীয় বিবরণ ৬:৪-৯, ২০, ২১; ১১:১৮-২১.
১৯. জীবন যাপন করার ক্ষেত্রে উত্তম নৈতিক মূল্যবোধ এবং যা আমাদের আধ্যাত্মিক দিক দিয়ে গড়ে তুলতে সাহায্য করে সেই ধরনের শিক্ষা আমরা কোথায় পাই?
১৯ আমাদের দিন সম্পর্কে কী বলা যেতে পারে? উত্তম জাগতিক শিক্ষা গুরুত্বপূর্ণ। এটি আমাদের মানসিক দিক দিয়ে গড়ে উঠতে সাহায্য করে। কিন্তু কোথায় আমরা সেই শিক্ষার জন্য যেতে পারি যা আমাদের উত্তম নৈতিক মান সহ জীবন যাপন করতে এবং আধ্যাত্মিক দিক দিয়ে গড়ে উঠতে সাহায্য করতে পারে? খ্রীষ্টীয় মণ্ডলীর মধ্যে আমাদের কাছে ঈশ্বতান্ত্রিক শিক্ষার ব্যবস্থা রয়েছে যা পৃথিবীতে অন্য কোথাও নেই। আমাদের ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন এবং বাইবেল-ভিত্তিক প্রকাশনাগুলি ও মণ্ডলীর সভাগুলি, অধিবেশন এবং সম্মেলনের মাধ্যমে আমরা মহামূল্যবান শিক্ষা লাভ করে থাকি—ঐশিক শিক্ষা—বিনামূল্যে পেয়ে থাকি! এটি আমাদের কী শিখায়?
২০. ঐশিক শিক্ষা আমাদের কী শেখায় এবং তা থেকে কোন্ ফল আসে?
২০ যখন আমরা বাইবেল পড়া আরম্ভ করি তখন আমরা মৌলিক শাস্ত্রীয় শিক্ষাগুলি যা হল “আদিম কথা” তা শিখি। (ইব্রীয় ৬:১) তা করার ফলে কালক্রমে আমরা “কঠিন খাদ্য”—যা হল নিগূঢ় সত্যগুলি তা গ্রহণ করি। (ইব্রীয় ৫:১৪) এর থেকেও আরও গুরুত্বপূর্ণ হল যে আমরা ঈশ্বরীয় নীতিগুলি শিখি যা আমাদের ঈশ্বর যেমন চান সেই অনুযায়ী জীবন যাপন করতে শিক্ষা দেয়। উদাহরণস্বরূপ, আমরা সেইসব অভ্যাস এবং কাজগুলি যা ‘মাংসের মালিন্য’ আনে তা এড়াতে শিখি এবং কর্তৃত্বের ও ব্যক্তির প্রতি এবং অন্যান্যদের সম্পত্তির প্রতি সম্মান রাখতে শিক্ষালাভ করি। (২ করিন্থীয় ৭:১; তীত ৩:১, ২; ইব্রীয় ১৩:৪) এছাড়াও আমরা সৎ হওয়ার গুরুত্ব ও আমাদের কাজে কঠোর পরিশ্রম এবং যৌন নৈতিকতা সম্বন্ধে বাইবেলের আদেশ উপলব্ধি করি। (১ করিন্থীয় ৬:৯, ১০; ইফিষীয় ৪:২৮) এই নীতিগুলি আমাদের জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে উন্নতি করে আমরা আধ্যাত্মিক দিক দিয়ে গড়ে উঠি এবং ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক আরও নিবিড় হয়ে ওঠে। এছাড়াও, যেখানেই আমরা থাকি না কেন ঈশ্বরীয় আচরণ আমাদের উত্তম নাগরিক করে তোলে। আর এটি হয়ত অন্যদের ঐশিক শিক্ষার উৎস—যিহোবা ঈশ্বরকে—গৌরাবান্বিত করতে প্রণোদিত করতে পারে।—১ পিতর ২:১২.
দৈনন্দিন জীবনের জন্য বাস্তবধর্মী প্রশিক্ষণ
২১. বাইবেলের সময়ে ছেলেমেয়েরা কোন্ বাস্তবধর্মী প্রশিক্ষণ পেত?
২১ ভারসাম্যপূর্ণ শিক্ষার চতুর্থ লক্ষ্য হল “এক ব্যক্তিকে দৈনন্দিন জীবনের জন্য বাস্তবধর্মী প্রশিক্ষণ দান করা। বাইবেলের সময়ে পিতামাতাদের কাছ থেকে পাওয়া শিক্ষার অন্তর্ভুক্ত ছিল প্রশিক্ষণ। মেয়েদের গৃহস্থলীর কাজকর্ম শেখানো হত। হিতোপদেশের শেষ অধ্যায় দেখায় যে তা অনেক এবং বিভিন্ন ধরনের ছিল। ফলত মেয়েরা সুতো কাটতে, সেলাই করতে, রান্না করতে এবং গৃহের সাধারণ তত্ত্বাবধান করা, কেনা বেচা করা এবং স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করতে জানত। ছেলেদের সাধারণত তাদের পিতার পেশা যেমন কৃষিকর্ম অথবা কোন ব্যবসা শেখানো হত। যীশু সূত্রধরের কাজ তার পালক পিতা, যোষেফের কাছ থেকে শিখেছিলেন, তাই তাকে শুধুমাত্র “সূত্রধরের পুত্ত্র” বলা হয়নি, কিন্তু “সূত্রধর” বলা হয়েছিল।—মথি ১৩:৫৫; মার্ক ৬:৩.
২২, ২৩. (ক) শিক্ষার, ছেলেমেয়েদের কী করতে প্রস্তুত করা উচিত? (খ) যখন অতিরিক্ত শিক্ষা প্রয়োজন তা বাছাই করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত?
২২ আজকে, ঠিক একইভাবে ভারসাম্যপূর্ণ শিক্ষার অন্তর্ভুক্ত হল কোন এক দিনের জন্য পরিবারের প্রয়োজনের প্রতি যত্ন নিতে প্রস্তুত হওয়া। প্রেরিত পৌলের কথাগুলি যা ১ তীমথিয় ৫:৮ পদে পাওয়া যায় ইঙ্গিত করে যে এক ব্যক্তির পরিবারের ভরণপোষণ করা হল এক পবিত্র দায়িত্ব। তিনি লিখেছিলেন: “কিন্তু কেহ যদি আপনার সম্পর্কীয় লোকদের বিশেষতঃ নিজ পরিজনগণের জন্য চিন্তা না করে, তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে, এবং অবিশ্বাসী অপেক্ষা অধম হইয়াছে।” শিক্ষা তাহলে ছেলেমেয়েদের প্রস্তুত করবে সেই দায়িত্বগুলি নিতে যা হয়ত তারা পরবর্তী জীবনে নেবে এবং সাথে সাথে সমাজের কঠোর পরিশ্রমী সদস্য হতেও সজ্জীভূত করবে।
২৩ কতখানি আমাদের জাগতিক শিক্ষা নেওয়া উচিত? এটি হয়ত দেশ থেকে দেশে ভিন্ন হতে পারে। আইন যে শিক্ষা অবশ্য প্রয়োজনীয় করে তার অতিরিক্ত যদি কর্মক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন হয় তাহলে পিতামাতাদের তাদের ছেলেমেয়েদের অতিরিক্ত শিক্ষা অথবা প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পরিচালনা করবে এটি মনে রেখে সেই অতিরিক্ত পড়াশুনা থেকে যে সম্ভাব্য উপকার আসবে এবং যে বাধাও আসতে পারে। অতিরিক্ত শিক্ষা বাছাই করা যখন প্রয়োজন হয় তখন তার পিছনে কী উদ্দেশ্য থাকা উচিত? অবশ্যই ধনী, আত্ম-গৌরব অথবা প্রশংসার জন্য হওয়া উচিত নয়। (হিতোপদেশ ১৫:২৫; ১ তীমথিয় ৬:১৭) যীশুর উদাহরণ থেকে যে শিক্ষা আমরা পেয়েছি তা মনে রাখবেন—যিহোবার প্রশংসা করতে শিক্ষাকে ব্যবহার করতে হবে। যদি আমরা অতিরিক্ত শিক্ষা বাছাই করি, তাহলে আমাদের অভিপ্রায় হওয়া উচিত নিজেকে ভালভাবে সমর্থন করার ইচ্ছা যাতে করে খ্রীষ্টীয় পরিচর্যায় আমরা যিহোবাকে পূর্ণরূপে সেবা করতে পারি।—কলসীয় ৩:২৩, ২৪.
২৪. যীশুর কাছ থেকে পাওয়া কোন্ শিক্ষা আমাদের কখনও ভুলে যাওয়া উচিত নয়?
২৪ আসুন, তাহলে আমরা যেন ভারসাম্যপূর্ণ জাগতিক শিক্ষা অর্জন করার ক্ষেত্রে পরিশ্রমী হই। যিহোবার সংগঠনে ঐশিক শিক্ষার যে ব্যবস্থা চলছে তার পূর্ণ সুযোগ যেন আমরা নিই। আর যীশু খ্রীষ্টের কাছ থেকে পাওয়া সেই মহামূল্যবান শিক্ষা যেন আমরা ভুলে না যাই যিনি ছিলেন পৃথিবীতে সবচেয়ে উচ্চ-শিক্ষিত ব্যক্তি—শিক্ষাকে ব্যবহার করতে হবে নিজেকে গৌরবান্বিত করার জন্য নয়,,, কিন্তু মহান শিক্ষক, যিহোবার প্রশংসা করার জন্য ব্যবহার করতে হবে!
আপনার উত্তর কী?
◻ যীশু কিভাবে তাঁর শিক্ষাকে ব্যবহার করেছিলেন?
◻ ভালভাবে পড়তে শেখা কেন গুরুত্বপূর্ণ?
◻ কিভাবে যিহোবার প্রশংসা আনতে আমরা লেখার ক্ষমতা ব্যবহার করতে পারি?
◻ কিভাবে নৈতিক এবং আধ্যাত্মিক উভয় দিক দিয়ে ঐশিক শিক্ষা আমাদের সাহায্য করে?
◻ ভারসাম্যপূর্ণ শিক্ষার মধ্যে কোন্ বাস্তবধর্মী প্রশিক্ষণ অন্তর্ভুক্ত?
[১৩ পৃষ্ঠার বাক্স]
শিক্ষকদের জন্য বাস্তবধর্মী সাহায্য
“আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলনে যা ১৯৯৫/৯৬ সালে অনুষ্ঠিত হয়, ওয়াচ টাওয়ার সোসাইটি একটি নতুন ব্রোশার প্রকাশ করে যার নাম হল যিহোবার সাক্ষীবৃন্দেরা এবং শিক্ষা। এই ৩২ পৃষ্ঠার সম্পূর্ণ রঙিন ব্রোশারটি শিক্ষকদের জন্য বিশেষকরে প্রকাশন করা হয়েছে। এতক্ষণ পর্যন্ত তা ৫৮টি ভাষায় অনুবাদ করা হয়েছে।
কেন শিক্ষকদের জন্য ব্রোশার? যাতে করে তা যিহোবার সাক্ষী ছাত্রদের বিশ্বাস ভাল করে বুঝতে তাদের সাহায্য করে। এই ব্রোশারের মধ্যে কী রয়েছে? সঠিক এবং ইতিবাচকভাবে লিখিত এই ব্রোশারটি অতিরিক্ত শিক্ষা, জন্মদিন ও বড়দিন এবং পতাকা অভিবাদন এই বিষয়গুলি সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গিকে ব্যাখ্যা করে। ব্রোশার শিক্ষকদের নিশ্চয়তা দেয় যে আমরা আমাদের ছেলেমেয়েদের তাদের স্কুল থেকে উপকার লাভ করাতে চাই এবং আমাদের ছেলেমেয়েদের শিক্ষায় সক্রিয় আগ্রহ নেওয়ার দ্বারা আমরা শিক্ষকদের সাথে সহযোগিতা করতে বদ্ধপরিকর।
কিভাবে শিক্ষা নামক ব্রোশারটি ব্যবহার করা যেতে পারে? যেহেতু এটি শিক্ষকদের জন্য প্রস্তুত করা হয়েছে, আসুন আমরা এটি শিক্ষক-শিক্ষিকা, প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের অন্যান্য আধিকারিকদের কাছে তা বিতরণ করি। আমাদের কামনা যে এই নতুন ব্রোশারটি আমাদের দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস এবং কেন আমরা কয়েক সময় ভিন্ন হওয়ার দাবি করে থাকি, শিক্ষকদের তা যেন বুঝতে সাহায্য করে। পিতামাতাদের তাদের ছেলেমেয়েদের শিক্ষকদের সাথে ব্যক্তিগত আলোচনার ভিত্তি হিসাবে ব্যবহার করতে উৎসাহ দেওয়া হচ্ছে।
[১০ পৃষ্ঠার চিত্র]
প্রাচীন ইস্রায়েলে শিক্ষাকে উচ্চ স্থান দেওয়া হত