ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যাত্রাপুস্তক ২৯–৩০
যিহোবার কাজের জন্য দান
৩০:১১-১৬
আবাস যখন নির্মাণ করা হচ্ছিল, তখন ধনী বা গরিব সকলের কাছে এটার জন্য দান দেওয়ার এক বিশেষ সুযোগ ছিল। বর্তমানে, কীভাবে আপনি যিহোবার উপাসনাকে সমর্থন করতে পারেন? একটা উপায় হল, যিহোবার উপাসনায় ব্যবহৃত কিংডম হল, সম্মেলন হল, শাখা থেকে দূরবর্তী অনুবাদ অফিস (আরটিও) এবং বেথেল কমপ্লেক্স আর সেইসঙ্গে অন্যান্য ভবন নির্মাণের জন্য দান দেওয়া।
সত্য উপাসনাকে সমর্থন করার ব্যাপারে আমরা নীচে দেওয়া শাস্ত্রপদ থেকে কী শিখতে পারি?