ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb20 সেপ্টেম্বর পৃষ্ঠা ৭
  • আপনি কি আপনার সময় ও শক্তি দান করতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি আপনার সময় ও শক্তি দান করতে পারেন?
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরের উপাসনার সঙ্গে সম্পর্কযুক্ত নির্মাণ প্রকল্পে সাহায্য করুন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২২
  • কিংডম হল নির্মাণ কাজ—পবিত্র সেবার এক গুরুত্বপূর্ণ দিক
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • কিংডম হল নির্মাণের প্রয়োজনীয়তার সাথে সমতালে চলা
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • তারা এক আন্তর্জাতিক পর্যায়ে খ্রিস্টীয় ভ্রাতৃসমাজের সেবা করে
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
mwb20 সেপ্টেম্বর পৃষ্ঠা ৭

খ্রিস্টীয় জীবনযাপন

আপনি কি আপনার সময় ও শক্তি দান করতে পারেন?

একজন ভাই আনন্দের সঙ্গে একটা নির্মাণ প্রকল্পে অংশ নিচ্ছেন। আর তিনি পাইপ কাটছেন।

আজ যিহোবার সংগঠনের পার্থিব অংশে আগের চেয়ে আরও বেশি বৃদ্ধি দেখা যাচ্ছে, ঠিক যেমনটা যিশাইয় ভবিষ্যদ্‌বাণী করেছিলেন। (যিশা ৫৪:২) আর এই কারণেই নতুন কিংডম হল, সম্মেলন হল ও শাখা অফিস নির্মাণ করার প্রয়োজন রয়েছে। নির্মাণের পর সেগুলো মাঝেমধ্যে রক্ষণাবেক্ষণ এবং পুনর্সংস্কারও করতে হয়। কীভাবে আপনি এই কাজে নিজের সময় ও শক্তি দান করতে পারেন?

  • যখন আপনার ক্ষেত্রের পরিচর্যা দলের কিংডম হল পরিষ্কারের পালা থাকে, তখন সেটাতে অংশ নিতে পারেন

  • প্রাচীনদের বলতে পারেন, আপনি কিংডম হল রক্ষণাবেক্ষণ করার প্রশিক্ষণ নিতে চান

  • আপনি স্থানীয় নকশা/নির্মাণ স্বেচ্ছাসেবকের জন্য আবেদনপত্র (DC-50) পূরণ করতে পারেন আর তা করার মাধ্যমে আপনি মাঝেমধ্যে আপনার এলাকার নির্মাণকাজে সময় ও শক্তি দান করতে পারবেন

  • আপনি স্বেচ্ছাসেবক কার্যক্রমের জন্য আবেদনপত্র (A-19) পূরণ করতে পারেন আর তা করার মাধ্যমে আপনি এক সপ্তাহ বা এর চেয়েও বেশি সময় ধরে শাখা অফিসে কাজ করতে পারবেন

একটা নতুন নির্মাণ প্রকল্পের পরিকল্পনা—অংশ-বিশেষ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • ২০১৪ সাল থেকে সংগঠন কোন ধরনের ভিডিও বেশি ব্যবহার করছে?

  • বর্তমানে, সংগঠন আগের চেয়ে আরও বেশি ভিডিও তৈরি করছে। এই বিষয়টা মাথায় রেখে কোন প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে এবং এটার নির্মাণ কত দিনে সম্পন্ন হবে?

  • স্বেচ্ছাসেবকরা কীভাবে এই প্রকল্পে সাহায্য করতে পারে?

  • আপনি যদি যুক্তরাষ্ট্রের শাখার এলাকায় থাকেন আর রামাপো প্রকল্পে সাহায্য করতে চান, তা হলে কেন আপনার একটা আবেদনপত্র (DC-50) পূরণ করা উচিত আর কেন আপনার এলাকার কোনো নির্মাণ প্রকল্পে সাহায্য করা উচিত?

  • কোন বিষয়টা প্রমাণ দেয় যে, যিহোবা এই প্রকল্পের জন্য নির্দেশনা জোগাচ্ছেন?

  • আপনি যদি এই প্রকল্পে অংশ নিতে না পারেন, তবুও এতে কীভাবে সাহায্য করতে পারেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার