ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ২ করিন্থীয় ৭-১০
আমাদের ত্রাণ সেবা
খ্রিস্টানদের পরিচর্যার দুটো দিক রয়েছে—“সম্মিলনের পরিচর্য্যা-পদ” বা আমাদের প্রচার ও শিক্ষা দেওয়ার কাজ এবং সহবিশ্বাসীদের জন্য আমাদের ‘পরিচর্য্যা [‘ত্রাণ সেবা,’ NW]।’ (২করি ৫:১৮-২০; ৮:৪) তাই, অভাবী খ্রিস্টানদের সাহায্য করা হল আমাদের পবিত্র সেবার অংশ। এই সেবায় অংশ নিয়ে আমরা
আমাদের ভাই ও বোনদের অভাব পূরণ করি।—২ করি ৯:১২ক
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাদের আধ্যাত্মিক তালিকায় ফিরে যেতে সাহায্য করি, যার মধ্যে রয়েছে যিহোবার প্রতি তাদের ধন্যবাদ প্রকাশের এক অভিব্যক্তি হিসেবে উদ্যমের সঙ্গে প্রচার কাজে অংশ নিতে সাহায্য করা।—২করি ৯:১২খ
যিহোবার গৌরব করি। (২করি ৯:১৩) ত্রাণ কাজ সবার কাছে সাক্ষ্যদান করে আর তাদের মধ্যে সেই ব্যক্তিরাও রয়েছে, যারা যিহোবার সাক্ষিদের সম্বন্ধে নেতিবাচক ধারণা পোষণ করে