খ্রিস্টীয় জীবনযাপন
আমাদের ত্রাণ সেবা যেভাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের খ্রিস্টানদের উপকার করেছে
প্রথম শতাব্দীর মতো বর্তমানেও আমাদের সেই সহখ্রিস্টানদের প্রতি প্রেম দেখানোর বিশেষ সুযোগ রয়েছে, যারা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। (যোহন ১৩:৩৪, ৩৫) খ্রিস্টানরা যেভাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে থাকা তাদের ভাই ও বোনদের সাহায্য করেছে, তা দেখার জন্য প্রেম কার্যরত—দ্বীপপুঞ্জে ত্রাণ কাজ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
হারিকেন ইরমা ও হারিকেন মারিয়ার আঘাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আমাদের ভাই-বোনেরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল?
কীভাবে যিহোবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আমাদের ভাই-বোনদের তাদের সহখ্রিস্টানদের মাধ্যমে সাহায্য করেছেন?
হারিকেনের শিকার ব্যক্তিদের উপর তাদের ভাই-বোনদের প্রেম ও উদারতা কেমন প্রভাব ফেলেছে?
কত জন ভাই ও বোন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুর্যোগ ত্রাণ কাজে অংশ নিয়েছে?
কীভাবে আমরা সবাই ত্রাণ কাজে অংশ নিতে পারি?
এই ভিডিও দেখার পর এইরকম এক প্রেমময় সংগঠনের অংশ হতে পেরে আপনার কেমন লাগে?