১৯ অক্টোবর সপ্তাহের তালিকা
১৯ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১১ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
‘ঈশ্বরের প্রেম’ পরিশিষ্ট পৃষ্ঠা ২৪৩-২৪৬ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ বংশাবলি ৮-১১ (৮ মিনিট)
নং ১: ১ বংশাবলি ১১:১৫-২৫ (৩ মিনিট বা এর চেয়ে কম)
নং ২: যে-আত্মিক প্রাণীরা আমাদের শত্রু—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৯৮ অনু. ৭-পৃষ্ঠা ১০০ অনু. ৯ (৫ মিনিট)
নং ৩: ঈশ্বরের বাক্য পালন করার মাধ্যমে উদ্বিগ্নতা কম করুন—মথি ৬:৩৪; ফিলি. ১:১০; ৪:৬, ৭ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: ‘খ্রীষ্টে বদ্ধমূল ও বিশ্বাসে দৃঢ়ীভূত’ হোন।—কল. ২:৬, ৭.
২০ মিনিট: “শিক্ষা দেওয়ার সময় যেভাবে শ্রোতাদের হৃদয় স্পর্শ করা যায়।” প্রশ্নোত্তর। দুটো বৈসাদৃশ্যমূলক নমুনা তুলে ধরুন। একজন গৃহকর্তা বলেন যে, তার সন্তান মারা গিয়েছে এবং এখন স্বর্গে রয়েছে। প্রথম নমুনায় প্রকাশক উপদেশক ৯:৫ পদ পড়েন, যেখানে মৃতদের অবস্থা সম্বন্ধে বলা আছে। সেই শাস্ত্রপদ থেকে সান্ত্বনা লাভ করার পরিবর্তে গৃহকর্তা নেতিবাচক প্রতিক্রিয়া দেখান। দ্বিতীয় নমুনায় প্রকাশক যোহন ৫:২৮, ২৯ পদ পড়ার মাধ্যমে কৌশলতার সঙ্গে পুনরুত্থানের আশার প্রতি গৃহকর্তার মনোযোগ আকর্ষণ করান এবং গৃহকর্তা ভালো প্রতিক্রিয়া দেখান।
১০ মিনিট: আপনার উন্নতি প্রকাশ করুন। (১ তীম. ৪:১১-১৬) ২০০৯ সালের ১৫ ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ১২-১৫ পৃষ্ঠার ৮-১৭ অনুচ্ছেদের উপর ভিত্তি করে আলোচনা। শ্রোতারা যে-বিষয়গুলো শিখেছে, সেগুলোর উপর মন্তব্য করার জন্য তাদের আমন্ত্রণ জানান।
গান ৪ এবং প্রার্থনা