৩ আগস্ট সপ্তাহের তালিকা
৩ আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৮ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ৩ অনু. ১-৭, ৩৩ পৃষ্ঠায় দেওয়া বাক্স (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ রাজাবলি ১৮-২০ (৮ মিনিট)
নং ১: ১ রাজাবলি ১৮:৩০-৪০ (৩ মিনিট বা এর চেয়ে কম)
নং ২: ঈশ্বরের রাজ্য কী?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৭৬ অনু. ১-পৃষ্ঠা ৭৭ অনু. ৭ (৫ মিনিট)
নং ৩: ভবিষ্যতের বিষয়ে বাইবেল কী প্রতিজ্ঞা করে?—গীত. ৩৭:২৯; উপ. ১:৪; যিশা. ২৫:৮ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: ‘তোমরা গিয়া শিষ্য কর।’—মথি ২৮: ১৯, ২০.
১০ মিনিট: আগস্ট মাসে পত্রিকা অর্পণ করুন। আলোচনা। নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা ব্যবহার করে শুরুতেই জুলাই থেকে সেপ্টেম্বর মাসের সচেতন থাক! পত্রিকাটা কীভাবে অর্পণ করা যেতে পারে, সেটার একটা নমুনা তুলে ধরুন। এরপর, নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করুন।
১০ মিনিট: প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা থেকে উপকৃত হোন। আলোচনা। শুরুতে ২০১৫ সালের বার্ষিক শাস্ত্রপদের উপর ভিত্তি করে পাঁচ মিনিটের একটা বক্তৃতা দিন। এরপর, প্রতিদিন কখন ভাই-বোনেরা শাস্ত্রপদ পড়েন, সেই বিষয়ে মন্তব্য করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানান। শেষে সকলকে প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকা ভালোভাবে ব্যবহার করার জন্য উৎসাহিত করুন।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
গান ২৬ এবং প্রার্থনা