২৭ জুলাই সপ্তাহের তালিকা
২৭ জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
গান ৬ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ২ অনু. ১২-২১, ২৭ পৃষ্ঠায় দেওয়া বাক্স (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ রাজাবলি ১৫-১৭ (৮ মিনিট)
নং ১: ১ রাজাবলি ১৫:১৬-২৪ (৩ মিনিট বা এর চেয়ে কম)
নং ২: কেন মানুষ দুঃখকষ্ট ভোগ করে?—উপ. ৯:১১; রোমীয় ৫:১২; ১যোহন ৫:১৯ (৫ মিনিট)
নং ৩: স্বর্গীয় পুনরুত্থান—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৭৩ অনু. ২১-পৃষ্ঠা ৭৪ অনু. ২৫ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: ‘তোমরা গিয়া শিষ্য কর।’—মথি ২৮: ১৯, ২০.
১০ মিনিট: আপনি কি পরিচর্যায় আপনার দক্ষতাকে বৃদ্ধি করছেন? আলোচনা। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র প্রথম অনুচ্ছেদ পুনরালোচনা করুন, যেটা “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো,” শিরোনামের ধারাবাহিক প্রবন্ধের উদ্দেশ্য ব্যাখ্যা করে। পূর্বে প্রকাশিত এই ধারাবাহিক প্রবন্ধগুলো থেকে কিছু প্রবন্ধ নিয়ে সংক্ষেপে পুনরালোচনা করুন। এই ধারাবাহিক প্রবন্ধগুলো থেকে শ্রোতারা যে-সমস্ত উপকার লাভ করেছে, সেগুলো নির্দিষ্টভাবে বলার জন্য তাদেরকে আমন্ত্রণ জানান। প্রত্যেক মাসে এই প্রবন্ধে প্রকাশিত “এই মাসে এটা করার চেষ্টা করুন” নামক উপশিরোনামের অন্তর্ভুক্ত পরামর্শ কাজে লাগিয়ে দক্ষতা অর্জন করার উপর বিশেষ মনোযোগ দেওয়ার জন্য প্রকাশকদের উৎসাহিত করুন।
১০ মিনিট: “ঈশ্বরের বাক্যের সঙ্গে পরিচিত হোন” পুস্তিকা ব্যবহার করুন—আপনার বাইবেল ছাত্রকে সাহায্য করার জন্য। আলোচনা। কীভাবে আমরা নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে আমাদের বাইবেল ছাত্রকে ভালোভাবে বাইবেল ব্যবহার করার জন্য সাহায্য করতে পারি, তা বিবেচনা করুন: (১) “যেভাবে বাইবেলের পদগুলো খুঁজে বের করতে হয়।” (২) প্রশ্ন ১৯: “বাইবেলের বিভিন্ন বইয়ে কী রয়েছে?” (৩) প্রশ্ন ২০: “আপনার বাইবেল পাঠ থেকে কীভাবে আপনি আরও বেশি উপকার লাভ করতে পারেন?” সংক্ষেপে একটা নমুনা দেখান, যেখানে একজন প্রকাশক বাইবেল অধ্যয়নের শেষে তার ছাত্রের সঙ্গে উপরে দেওয়া বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছেন।
১০ মিনিট: “আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্স।” প্রশ্নোত্তর।
গান ৪৩ এবং প্রার্থনা