২২ জুন সপ্তাহের তালিকা
২২ জুন থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩৪ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ১৯ অনু. ৮-১৬ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ রাজাবলি ১-২ (৮ মিনিট)
নং ১: ১ রাজাবলি ১:১৫-২৭ (৩ মিনিট বা এর চেয়ে কম)
নং ২: মশীহ সম্বন্ধে যে-ভবিষ্যদ্বাণীগুলো যিশু পরিপূর্ণ করেছিলেন—গীত. ৩৪:২০; যিশা. ৫৩:৫; সখ. ১১:১২, ১৩ (৫ মিনিট)
নং ৩: পুনরুত্থানের বিবরণগুলো থেকে আমরা কী শিখতে পারি?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৭০ অনু. ১১-পৃষ্ঠা ৭১ অনু. ১৫ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: “পুরানো দিনগুলোর কথা মনে কর।”—দ্বিতীয়. ৩২: ৭, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।.
১৫ মিনিট: আমরা কী সম্পাদন করেছি? সচিবের দ্বারা আলোচনা। স্মরণার্থ মরসুমে যা সম্পাদন করা হয়েছিল, তা তুলে ধরুন এবং মণ্ডলীর কাজের জন্য প্রশংসা করুন। স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র বিতরণ করার সময় শ্রোতারা যে-উত্তম অভিজ্ঞতা লাভ করেছে, তা তাদের বলতে বলুন।
১৫ মিনিট: কীভাবে তিনি আপনার হাত ধরেছিলেন? (যিশা. ৪১:১৩) মণ্ডলীর একজন অথবা দু-জন দীর্ঘসময়ের বিশ্বস্ত দাসের সাক্ষাৎকার নিন। যিহোবাকে সেবা করার সময় কঠিন সমস্যাগুলো কাটিয়ে উঠতে কীভাবে যিহোবা তাদের সাহায্য করেছেন, তা তাদের জিজ্ঞেস করুন।
গান ১৬ এবং প্রার্থনা