পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—পত্রিকা রুট তৈরি করা
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: এমন অনেক ব্যক্তি রয়েছে, যারা আমাদের পত্রিকাগুলো পড়তে পছন্দ করে, কিন্তু আমাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে চায় না। তারা হয়তো তাদের ধর্ম নিয়ে খুশি অথবা তারা মনে করে, তাদের কাছে অধ্যয়ন করার মতো সময় নেই। কিন্তু, নিয়মিতভাবে আমাদের পত্রিকাগুলো পড়তে পড়তে তারা হয়তো ঈশ্বরের বাক্যের প্রতি লালসা বা আকাঙ্ক্ষা গড়ে তুলতে পারে। (১ পিতর ২:২) কোনো বিশেষ প্রবন্ধ হয়তো তাদের হৃদয় স্পর্শ করতে পারে অথবা তাদের পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। আমাদের নিয়মিত এবং সংক্ষিপ্ত সাক্ষাতের ফলে তারা আমাদের প্রতি স্বাচ্ছ্যন্দ বোধ করবে। এ ছাড়া, কোন বিষয়গুলো তাদের কাছে আগ্রহজনক ও কোন বিষয়গুলো নিয়ে তারা চিন্তিত, তা আমরা জানতে পারব। পরিশেষে একটা বাইবেল অধ্যয়ন শুরু করার পথ খুলে যেতে পারে।
এই মাসে এটা করার চেষ্টা করুন:
এমন ব্যক্তিদের একটা তালিকা তৈরি করুন, যাদেরকে আপনি পত্রিকা রুটে অন্তর্ভুক্ত করতে পারেন। তাদেরকে পত্রিকার সাম্প্রতিক সংখ্যাগুলো দিন এবং বলুন যে, আপনি পরবর্তী সংখ্যাগুলোও দিয়ে যাবেন।