১৬ মার্চ সপ্তাহের তালিকা
১৬ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
গান ৭ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ১৫ অনু. ১-১০ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ শমূয়েল ৫-৯ (৮ মিনিট)
নং ১: ১ শমূয়েল ৬:১০-২১ (৩ মিনিট বা এর চেয়ে কম)
নং ২: ঈশ্বরের প্রতি অনুগত বাধ্যতার বিষয়ে যিশুর উদাহরণ—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৪৫ অনু. ২০–পৃষ্ঠা ৪৬ অনু. ২২ (৫ মিনিট)
নং ৩: কীভাবে ঈশ্বরের নিকটবর্তী হওয়া আপনাকে উপকৃত করবে?—সুসমাচার পৃষ্ঠা ২৫ অনু. ৪ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: ‘সর্ব্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হও।’—তীত ৩:১.
১০ মিনিট: তারা নিজেদেরকে স্বেচ্ছায় বিলিয়ে দিয়েছিল—তাইওয়ানে। ২০১৪ সালের ১৫ অক্টোবর প্রহরীদুর্গ পত্রিকার ৩-৬ পৃষ্ঠার প্রবন্ধের উপর ভিত্তি করে আলোচনা। প্রবন্ধে উল্লেখিত প্রকাশকরা বিদেশে গিয়ে সেবা করার জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিল? তারা কোন কোন আশীর্বাদ লাভ করেছে?
২০ মিনিট: “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—পত্রিকা রুট তৈরি করা।” আলোচনা। প্রবন্ধ আলোচনা করার পর একটা সংক্ষিপ্ত নমুনা দেখান, যেখানে একজন প্রকাশক তার পত্রিকা রুটের একজন ব্যক্তিকে বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিচ্ছেন। এরপর, এমন একজন প্রকাশকের সাক্ষাৎকার নিন যার পত্রিকা রুট আছে। এভাবে তিনি কতজনকে পত্রিকা দিচ্ছেন? প্রত্যেকটা সাক্ষাতের জন্য তিনি কীভাবে প্রস্তুতি নেন? সেই প্রকাশককে কোনো উল্লেখযোগ্য অভিজ্ঞতা বলার জন্য আমন্ত্রণ জানান।
গান ১০ এবং প্রার্থনা