১৬ ফেব্রুয়ারি সপ্তাহের তালিকা
১৬ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৩ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ১৩ অনু. ১০-১৯ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: বিচারকর্ত্তৃগণের বিবরণ ১৫-১৮ (৮ মিনিট)
নং. ১: বিচারকর্ত্তৃগণের বিবরণ ১৬:১৩-২৪ (৩ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: কীভাবে আমাদের প্রার্থনা করা উচিত?—সুসমাচার পৃষ্ঠা ২৪ অনু. ২-৩ (৫ মিনিট)
নং. ৩: যিশু কোথা থেকে এসেছিলেন?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৪১ অনু. ১০-পৃষ্ঠা ৪২ অনু. ১৪ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: “সৎক্রিয়াতে উদ্যোগী” হোন!—তীত ২:১৪.
১৫ মিনিট: উদ্যোগের সঙ্গে সুসমাচার ঘোষণা করার জন্য প্রস্তুত হোন। আলোচনা। পরিচর্যার জন্য প্রস্তুতি নেওয়ার সময় যিহোবার কাছে প্রার্থনা করা কেন প্রথম পদক্ষেপ হওয়া উচিত? (গীত. ১৪৩:১০; প্রেরিত ৪:৩১) প্রার্থনা ছাড়াও আর কী প্রয়োজন? (ইষ্রা ৭:১০) আধ্যাত্মিকভাবে নিজেদের প্রস্তুত করার পর আমাদের সাহিত্যাদি ও প্রচারের ব্যাগ গোছানোর জন্য আমাদের কোন কোন ব্যাবহারিক পদক্ষেপ নিতে হবে? প্রস্তুতি নেওয়া আমাদের উপর কোন ইতিবাচক প্রভাব ফেলে? (২০০৮ সালের ১৫ জুলাই প্রহরীদুর্গ পত্রিকার ১০ পৃষ্ঠার ৯ অনুচ্ছেদ দেখুন।) আপনি পরিচর্যার জন্য কীভাবে প্রস্তুতি নেন? একজন প্রকাশক পরিচর্যায় যে-ট্র্যাক্ট, পত্রিকা অথবা ব্রোশার ব্যবহার করবেন, সেগুলোর বিষয়বস্তু বিবেচনা করার মাধ্যমে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, তা তুলে ধরে একটা নমুনা দেখান। এরপর তিনি পরিচর্যার ব্যাগ গোছান এবং তার ইলেকট্রনিক উপকরণ দেখে নেন, সেটা ঠিক আছে কি না। এই বিষয়ের উপর জোর দিন যে, পরিচর্যায় যাওয়ার আগে সকলের ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত। (২ তীম. ৩:১৭)
১৫ মিনিট: “এই স্মরণার্থ মরসুমে আপনি কি যিহোবা এবং যিশুর উদ্যোগ অনুকরণ করবেন?” প্রশ্নোত্তর। প্রত্যেককে একটা করে স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র দিন ও এর বিষয়বস্তু আলোচনা করুন। ৪ পৃষ্ঠায় নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা ব্যবহার করে একটা সংক্ষিপ্ত নমুনা দেখান।
গান ৩০ এবং প্রার্থনা