ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/১৫ পৃষ্ঠা ১
  • সুসমাচার উপস্থাপন করা—বিচক্ষণতার সঙ্গে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সুসমাচার উপস্থাপন করা—বিচক্ষণতার সঙ্গে
  • ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/১৫ পৃষ্ঠা ১

সুসমাচার উপস্থাপন করা—বিচক্ষণতার সঙ্গে

১ প্রেরিত পৌল বিভিন্ন বিশ্বাসের ও পটভূমির লোকেদের কাছে সুসমাচার উপস্থাপন করার সময় বিচক্ষণতা ব্যবহার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। আমাদের দিনে, কেউ কেউ নিজেদের ধার্মিকমনা বলে দাবি করে, আবার অন্যদের আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ নেই আর তারা আধ্যাত্মিক মূল্যবোধকে উপলব্ধি করে না। সুসমাচারের প্রকাশক হিসেবে আমাদেরকে পরিচর্যার সময় বিচক্ষণতা ব্যবহার করে রাজ্যের বার্তাকে “সর্ব্বজনের কাছে” আবেদনময় করে তুলতে হবে।—১ করি. ৯:১৯-২৩.

২ ক্ষেত্রের পরিচর্যায় বিচক্ষণতা ব্যবহার করার সঙ্গে গৃহকর্তার আগ্রহ অনুযায়ী আমাদের উপস্থাপনাকে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা জড়িত। এর জন্য উত্তম প্রস্তুতি প্রয়োজন। আমাদের কাছে রয়েছে এমন বই ও পত্রিকার মধ্যে আলোচিত বিভিন্ন ধরনের বিষয়ের সঙ্গে ভালোভাবে পরিচিত হওয়ার মাধ্যমে, আপনি সুসমাচার উপস্থাপন করার সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য প্রস্তুত থাকতে পারবেন। বয়স্ক ব্যক্তি, তরুণ-তরুণী, পরিবারের মস্তক, গৃহিণী, চাকরিজীবী মহিলা ও অন্যদের সঙ্গে কথা বলার সময়, আমাদের সেই ব্যক্তির ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করতে হবে এবং উপস্থাপনার বিষয়বস্তু বাছাই করার ক্ষেত্রে বিচক্ষণতা দেখাতে হবে।

৩ আপনি যখন গৃহকর্তার মুখোমুখি হন, তখন আশেপাশের পরিবেশ সম্বন্ধে সতর্ক থাকুন। আপনি হয়তো বুঝতে পারবেন যে, সেই গৃহকর্তার সন্তান রয়েছে, তিনি কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী, নিজের ঘর গুছিয়ে রাখার ব্যাপারে বেশ আগ্রহী অথবা এইরকম অন্য কিছু। এই তথ্য মনে রেখে, গৃহকর্তার পরিস্থিতি ও আগ্রহের বিষয়ের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য আপনি আপনার উপস্থাপনাকে রদবদল করতে পারেন। কৌশলে ও বিচক্ষণতার সঙ্গে প্রশ্ন করে এবং সেই ব্যক্তির মন্তব্য মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে আপনি হয়তো তার বিশ্বাস ও অনুভূতি সম্বন্ধে বুঝতে পারবেন আর তারপর আপনার উপস্থাপনা চালিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় নির্ধারণ করতে পারবেন।

৪ যিহোবার সেবার ক্ষেত্রে আমরা যখন ভালোভাবে প্রস্তুতি নেব এবং বিচক্ষণতা দেখাব, তখন আমরা প্রেরিত পৌলের মতো এই কথা বলতে পারব, “সর্ব্বদা কতকগুলি লোককে পরিত্রাণ করিবার জন্য আমি সর্ব্বজনের কাছে সর্ব্ববিধ হইলাম।”—১ করি. ৯:২২; হিতো. ১৯:৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার