১ সেপ্টেম্বর সপ্তাহের তালিকা
১ সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ৫ অনু. ৯-১৩, পরিশিষ্ট পৃষ্ঠা ২০৪-২০৬ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: গণনাপুস্তক ১৭-২১ (১০ মিনিট)
নং. ১: গণনাপুস্তক ১৭:১-১৩ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: যিশু যখন শাসন করতে শুরু করেন, তখন কী হয়?—সুসমাচার পৃষ্ঠা ১৫ অনু. ২ (৫ মিনিট)
নং. ৩: যিহোবার আরও নিকটবর্তী হোন—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১৮৮ অনু. ১০-পৃষ্ঠা ১৮৯ অনু. ১৪ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
১০ মিনিট: সেপ্টেম্বর মাসে পত্রিকা অর্পণ করুন। আলোচনা। এই পৃষ্ঠায় নমুনা হিসাবে দেওয়া উপস্থাপনাটা ব্যবহার করে যেভাবে সচেতন থাক! পত্রিকাটা অর্পণ করা যায়, শুরুতেই একটা নমুনার মাধ্যমে তা তুলে ধরুন। তারপর নমুনা হিসাবে দেওয়া উপস্থাপনাটা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করুন।
১০ মিনিট: আমাদের কী অভিজ্ঞতা হয়েছে? আলোচনা। “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—আস্থার সঙ্গে রাজ্যের বিষয়ে বলে” নামক অংশ থেকে প্রকাশকরা যেভাবে উপকৃত হয়েছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য তাদের আমন্ত্রণ জানান। রাজ্যের বিষয়ে বলতে গিয়ে শ্রোতারা যে-প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছে, সেই বিষয়ে তাদের অভিজ্ঞতা জিজ্ঞেস করুন। তাদেরকে বলতে বলুন যে, কীভাবে তারা এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা কাটিয়ে উঠেছে?
১০ মিনিট: আমাদের বিশেষ অভিযানের রিপোর্ট। পরিচর্যা অধ্যক্ষ এই বক্তৃতা দেবেন। রাজ্যের ঘোষণা করে চলার প্রয়োজনীয়তার বিষয়ে আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সংখ্যার মূল বিষয়গুলোর সারাংশ করুন। এই নির্দেশনার প্রতি মণ্ডলী কীভাবে সাড়া দিয়েছে? এই অভিযান চলাকালীন কোন কোন উল্লেখযোগ্য কাজ সম্পাদন করা হয়েছে?
গান ৪৫ এবং প্রার্থনা