ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/১৪ পৃষ্ঠা ৩
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/১৪ পৃষ্ঠা ৩

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের প্রশ্নগুলো ২০১৪ সালের ২৫ আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে।

  1. কীভাবে লেবীয় পুস্তক ১৮:৩ পদ ভালো ও মন্দ সম্বন্ধে বিকৃত ধারণা গড়ে তোলার বিষয়টা এড়িয়ে চলতে আমাদের সাহায্য করতে পারে? (ইফি. ৪:১৭-১৯) [জুলাই ৭, প্রহরীদুর্গ ০২ ২/১ পৃষ্ঠা ২৯ অনু. ৪]

  2. লেবীয় পুস্তক ১৯:২ পদের আদেশটা আমাদের কোন শিক্ষা প্রদান করে এবং কেন আমাদের এটার বাধ্য হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত? [জুলাই ৭, প্রহরীদুর্গ ১০ ১/১ পৃষ্ঠা ৩০ অনু. ৫]

  3. পতিত শস্য কুড়ানোর বিষয়ে প্রাচীনকালের আইনের পিছনে যে-নীতিটা ছিল, তা বর্তমানে আমাদের কোন শিক্ষা প্রদান করে? (লেবীয়. ১৯:৯, ১০) [জুলাই ৭, প্রহরীদুর্গ ০৬ ৬/১৫ পৃষ্ঠা ২২-২৩ অনু. ১৩]

  4. কেন এটা বলা যেতে পারে যে, “চক্ষুর পরিশোধে চক্ষু” সম্বন্ধীয় আইনটা ব্যক্তিগতভাবে প্রতিশোধ নিতে উৎসাহিত করেনি? (লেবীয়. ২৪:১৯, ২০) [জুলাই ১৪, প্রহরীদুর্গ ১০ ১/১ পৃষ্ঠা ১২ অনু. ৩-৪]

  5. কোন পরিস্থিতিতে ইস্রায়েলীয়দের জন্য সুদ নেওয়া অন্যায় হতো কিন্তু আবার কোন ক্ষেত্রে সুদ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল? (লেবীয়. ২৫:৩৫-৩৭) [জুলাই ২১, প্রহরীদুর্গ ০৪ ৫/১৫ পৃষ্ঠা ২৪ অনু. ৪]

  6. ‘চিহ্নের সহিত পতাকা’ কী ছিল, যেগুলোর চারপাশে তিন ভাগে বিভক্ত গোষ্ঠীর প্রান্তরে শিবির স্থাপন করতে হতো? (গণনা. ২:১, ২) [জুলাই ২৮, প্রহরীদুর্গ ০৪ ৮/১ পৃষ্ঠা ২৪ অনু. ৫]

  7. গণনাপুস্তক ৮:২৫, ২৬ পদে লিপিবদ্ধ লেবীয়দের বাধ্যতামূলক কাজ সম্বন্ধীয় বিবরণ থেকে আমরা বয়স্ক ব্যক্তিদের বিবেচনা দেখানোর বিষয়ে কোন শিক্ষা লাভ করতে পারি? [আগস্ট ১১, প্রহরীদুর্গ ০৪ ৮/১ পৃষ্ঠা ২৫ অনু. ১]

  8. মিশর থেকে অলৌকিকভাবে যাত্রা করার পর কেন ইস্রায়েলীয়দের মধ্যে অভিযোগের মনোভাব গড়ে উঠেছিল এবং এই বিবরণ থেকে আমরা কোন গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি? (গণনা. ১১:৪-৬) [আগস্ট ১৮, প্রহরীদুর্গ ৯৫ ৩/১ পৃষ্ঠা ১৬ অনু. ১০]

  9. ইল্‌দদ ও মেদদ যখন ভবিষ্যদ্‌বক্তা হিসাবে কাজ শুরু করেছিল, তখন মোশি যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, তার থেকে আমরা কী শিখতে পারি? (গণনা. ১১:২৭-২৯) [আগস্ট ১৮, প্রহরীদুর্গ ০৪ ৮/১ পৃষ্ঠা ২৬ অনু. ৪]

  10. ‘আপন আপন বস্ত্রের কোণে থোপ দেওয়ার’ বিষয়ে ইস্রায়েলীয়দের যে-আদেশ দেওয়া হয়েছিল, সেটার থেকে আমরা কোন মূল্যবান নীতিটা শিখতে পারি? (গণনা. ১৫:৩৭-৩৯) [আগস্ট ২৫, প্রহরীদুর্গ ০৪ ৮/১ পৃষ্ঠা ২৬ অনু. ৭]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার