২১ এপ্রিল সপ্তাহের তালিকা
২১ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৫ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার ইচ্ছা পাঠ ১৭-১৯ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ১৫-১৮ (১০ মিনিট)
নং. ১: যাত্রাপুস্তক ১৫:২০–১৬:৫ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: কেন আমাদের মুক্তির মূল্যের প্রয়োজন?—সুসমাচার পৃষ্ঠা ৮ অনু. ৩-পৃষ্ঠা ৯ অনু. ১ (৫ মিনিট)
নং. ৩: সত্য উপাসনা করে চলুন—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১৬১ অনু. ১৮-পৃষ্ঠা ১৬২ অনু. ১৯ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
১৫ মিনিট: যারা পরিশ্রম করে। (১ থিষল. ৫:১২, ১৩) দু-জন প্রাচীনের সাক্ষাৎকার নিন। মণ্ডলীতে এবং অন্যান্য কোন ঐশিক দায়িত্ব তাদের রয়েছে? কীভাবে তারা অন্যান্য দায়িত্বের সঙ্গে এই দায়িত্বগুলোও পালন করে? কীভাবে তারা পরিচর্যাকে প্রথম স্থানে রেখেছে? কীভাবে পরিবারের সদস্যরা তাদের সাহায্য করে?
১৫ মিনিট: যেভাবে স্কুলের পরবর্তী বছরের জন্য প্রস্তুত হওয়া যায়। শ্রোতাদের সঙ্গে আলোচনা। অল্পবয়সি খ্রিস্টানদের স্কুলে যে-সমস্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে, সেগুলোর কয়েকটা বলার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। সন্তানরা যাতে বিভিন্ন প্রলোভনের প্রতিরোধ করতে এবং তাদের বিশ্বাস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে, সেইজন্য বাবা-মায়েরা পারিবারিক উপাসনার সময় কীভাবে গবেষণা নির্দেশিকা এবং অন্যান্য ঐশিক হাতিয়ার ব্যবহার করে তাদের প্রস্তুত করতে পারে, সেই সম্বন্ধে ব্যাখ্যা করুন। (১ পিতর ৩:১৫) একটা অথবা দুটো বিষয় বেছে নিন এবং আমাদের প্রকাশনায় পাওয়া যায় এমন সাহায্যকারী কিছু তথ্য তুলে ধরুন। কীভাবে তারা স্কুলে সাক্ষ্যদান করতে পেরেছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।
গান ৫১ এবং প্রার্থনা