পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—একজন সাহায্যকারী সঙ্গী হয়ে
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: প্রচারের সময় একজন সঙ্গী থাকা কতটা গুরুত্বপূর্ণ, তা যিশু উপলব্ধি করেছিলেন। তাই, তাঁর শিষ্যদের মধ্যে ৭০ জনকে প্রচার কাজে পাঠানোর সময়, তিনি তাদেরকে দু-জন দু-জন করে পাঠিয়েছিলেন। (লূক ১০:১) একজন সঙ্গী সেই সময় প্রয়োজনীয় সাহায্য যোগাতে পারেন, যখন কোনো প্রকাশক সমস্যায় পড়েন অথবা গৃহকর্তার প্রশ্নের উত্তর তার ঠিকমতো জানা না থাকে। (উপ. ৪:৯, ১০) তিনি যার সঙ্গে কাজ করছেন, তাকে আরও দক্ষ প্রচারক হতে সাহায্য করার জন্য নিজের অভিজ্ঞতা জানাতে পারেন আর সেইসঙ্গে মাঝেমধ্যে কোনো পরামর্শ দিতে পারেন। (হিতো. ২৭:১৭) একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার সময় সেই সঙ্গী হয়তো তার গঠনমূলক মন্তব্যের দ্বারা সেই প্রকাশককে উৎসাহিত করতে পারেন।—ফিলি. ৪:৮.
এই মাসে এটা করার চেষ্টা করুন:
পরিচর্যায় কোনো প্রকাশকের সঙ্গে কাজ করার পর আপনি তাকে বলুন, তার কথা এবং কাজ কীভাবে তাকে একজন সাহায্যকারী সঙ্গী করেছে।