২৪ ফেব্রুয়ারি সপ্তাহের তালিকা
২৪ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ৫৪ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেলের বার্তা পাঠ ২৬ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: আদিপুস্তক ৩২-৩৫ (১০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা (২০ মিনিট)
পরিচর্যা সভা:
৮ মিনিট: “স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র বিতরণের অভিযান ২২ মার্চ থেকে শুরু হবে।” পরিচর্যা অধ্যক্ষ বক্তৃতা দেবেন। প্রত্যেককে একটা করে আমন্ত্রণপত্র দিন ও এর বিষয়বস্তু আলোচনা করুন। প্রাচীনদেরকে পাঠানো নির্দেশনার চিঠি থেকে যে-বিষয়গুলো প্রযোজ্য, সেগুলো পুনরালোচনা করুন আর স্থানীয় এলাকা শেষ করার জন্য কীভাবে কাজ করা হবে, সেই সম্বন্ধে বলুন।
২২ মিনিট: “প্রচার করার আগে আপনাকে হয়তো অনুসন্ধান করতে হবে।” প্রশ্নোত্তর। বিষয়বস্তুটি কীভাবে স্থানীয় এলাকায় প্রয়োগ করা যেতে পারে, তা তুলে ধরুন। মণ্ডলী যদি কোনো ভাষার একটা দলকে সহযোগিতা করে অথবা সেই মণ্ডলীর ভাষায় যারা কথা বলে তাদেরকে অনুসন্ধান করে, তাহলে ৫ অনুচ্ছেদ আলোচনা করার সময়, নমুনা প্রদর্শন করে দেখান যে, অনুসন্ধানের কাজে কী বলা যেতে পারে।
গান ১০ এবং প্রার্থনা