ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে।
শয়তান হবাকে কোন বিষয়টার ওপর মন দিতে পরিচালিত করেছিল আর নিষিদ্ধ বৃক্ষ থেকে ফল খাওয়ার মাধ্যমে হবা কী প্রকাশ করেছিল? (আদি. ৩:৬) [জানু. ৬, প্রহরীদুর্গ ১১ ৫/১৫ পৃষ্ঠা ১৬-১৭ অনু. ৫]
হেবল হয়তো কীভাবে তার দৃঢ় বিশ্বাস গড়ে তুলেছিলেন আর এর ফল কী হয়েছিল? (আদি. ৪:৪, ৫; ইব্রীয় ১১:৪) [জানু. ৬, প্রহরীদুর্গ ১৩ জানুয়ারি-মার্চ পৃষ্ঠা ১২ অনু. ৩; পৃষ্ঠা ১৪ অনু. ৪-৫]
কোন বিষয়টাকে শুচি ও অশুচি পশুর মধ্যে পার্থক্য নির্ণয় করার ভিত্তি হিসেবে ব্যবহার করা হতো? (আদি. ৭:২) [জানু. ১৩, প্রহরীদুর্গ ০৪ ১/১ পৃষ্ঠা ২৯ অনু. ৭]
আদিপুস্তক ১৯:১৪-১৭, ২৬ পদে যেমন লিপিবদ্ধ রয়েছে, লোট ও তার স্ত্রীর উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি? [জানু. ২৭, প্রহরীদুর্গ ০৩ ১/১ পৃষ্ঠা ১৬-১৭ অনু. ২০]
কীভাবে অব্রাহাম পুনরুত্থান এবং সেইসঙ্গে ইস্হাকের মাধ্যমে এক বংশধর আসার বিষয়ে যিহোবার প্রতিজ্ঞার ওপর তার বিশ্বাস দেখিয়েছিলেন? (আদি. ২২:১-১৮) [ফেব্রু. ৩, প্রহরীদুর্গ ০৯ এপ্রিল-জুন পৃষ্ঠা ১৫ অনু. ৪]
আদিপুস্তক ২৫:২৩ পদে লিপিবদ্ধ ভবিষ্যদ্বাণী, যেটি বলে “জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে,” সেখান থেকে আমরা কোন গুরুত্বপূর্ণ সত্য শিখতে পারি? [ফেব্রু. ১০, প্রহরীদুর্গ ০৩ ১০/১৫ পৃষ্ঠা ২৯ অনু. ২]
যাকোবের “এক সিড়ি” সংক্রান্ত স্বপ্নের তাৎপর্য কী ছিল? (আদি. ২৮:১২, ১৩) [ফেব্রু. ১০, প্রহরীদুর্গ ০৪ ১/১৫ পৃষ্ঠা ২৮ অনু. ৫]
কেন রাহেল কিছু দূদাফলের বিনিময়ে গর্ভবতী হওয়ার এক সুযোগ ছেড়ে দিয়েছিলেন? (আদি. ৩০:১৪, ১৫) [ফেব্রু. ১৭, প্রহরীদুর্গ ০৪ ১/১৫ পৃষ্ঠা ২৮ অনু. ৬]
আশীর্বাদ পাওয়ার জন্য যাকোবের প্রচেষ্টাকে আমরা কীভাবে অনুকরণ করতে পারি? (আদি. ৩২:২৪-২৯) [ফেব্রু. ২৪, প্রহরীদুর্গ ০৪ ১/১৫ পৃষ্ঠা ২৮ অনু. ৮]
দীণার প্রতি যা ঘটেছিল, সেইরকম পরিণতি এড়ানোর একটা উপায় কী? (আদি. ৩৪:১, ২) [ফেব্রু. ২৪, প্রহরীদুর্গ ০১ ৮/১ পৃষ্ঠা ২০-২১]