৬ জানুয়ারি সপ্তাহের তালিকা
৬ জানুয়ারি, ২০১৪ থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৪ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেলের বার্তা পাঠ ১৯ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: আদিপুস্তক ১–৫ (১০ মিনিট)
নং. ১: আদিপুস্তক ৪:১-১৬ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: ঈশ্বরের কাছ থেকে সুসমাচারটা আসলে কী?—সুসমাচার পৃষ্ঠা ৩ অনু. ১-২ (৫ মিনিট)
নং. ৩: কীভাবে আমরা এখনই সুখী পারিবারিক জীবন উপভোগ করতে পারি?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১৪৩ অনু. ২০-২১ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: জানুয়ারি মাসে পত্রিকা অর্পণ করার বিভিন্ন উপায়। আলোচনা। জানুয়ারি থেকে মার্চ প্রহরীদুর্গ পত্রিকাটা কেন আপনার এলাকার লোকেদের কাছে আগ্রহজনক হবে, সেই বিষয়ে ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে বর্ণনা করুন। তারপর, পত্রিকার প্রচ্ছদের বিষয়টা ব্যবহার করে, আগ্রহ জাগিয়ে তোলার মতো কোন প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে, সেই বিষয়ে বলার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। আর এরপর কোন শাস্ত্রপদ পড়া যেতে পারে, সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য বলুন। কীভাবে পত্রিকা অর্পণ করা যেতে পারে, সেটার নমুনা দেখান।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: আমরা কী শিখতে পারি? আলোচনা। ১ করিন্থীয় ৯:১৯-২৩ পদ পড়তে বলুন। কীভাবে এই পদগুলো আমাদের পরিচর্যায় আমাদেরকে সাহায্য করতে পারে, তা বিবেচনা করুন।
গান ৭ এবং প্রার্থনা