ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০১৩ সালের ৩০ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে। প্রতিটা বিষয় যে-তারিখে আলোচনা করার জন্য তালিকাভুক্ত রয়েছে, সেই তারিখটা অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে প্রতি সপ্তাহে বিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার সময় গবেষণা করা যেতে পারে।
১. যারা কর্তৃত্বে রয়েছে, তাদের প্রতি মৃদুতা দেখাতে কোন বিষয়টা খ্রিস্টানদের সাহায্য করবে? (তীত ৩:২) [নভে. ৪, প্রহরীদুর্গ ০৩ ৪/১ পৃষ্ঠা ২৫ অনু. ১৮-১৯]
২. ফিলীমন ৪, ৫ ও ৭ পদে যেমন লিপিবদ্ধ রয়েছে, পৌল ফিলীমনকে যা বলেছিলেন, সেখান থেকে আমরা কী শিখতে পারি? [নভে. ৪, প্রহরীদুর্গ ০৮ ১০/১৫ পৃষ্ঠা ৩১ অনু. ১, ২]
৩. বর্তমানে কীভাবে আমরা ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করতে পারি? (ইব্রীয় ৪:৯-১১) [নভে. ১১, প্রহরীদুর্গ ১১ ৭/১৫ পৃষ্ঠা ২৮ অনু. ১৬, ১৭]
৪. শমূয়েল, বিশ্বস্ত বিচারক ও ভাববাদীরা যারা ‘ধার্ম্মিকতার অনুষ্ঠান করিয়াছিলেন,’ তাদের কাছ থেকে আমরা কী শিখতে পারি? (ইব্রীয় ১১:৩২, ৩৩) [নভে. ১৮, প্রহরীদুর্গ ১১ জুলাই-সেপ্টেম্বর পৃষ্ঠা ১৭ অনু. ৫, ৬]
৫. কেন যাকোব লিখেছিলেন, “যে জ্ঞান উপর হইতে আইসে, তাহা প্রথমে শুচি, পরে শান্তিপ্রিয়”? (যাকোব ৩:১৭) [নভে. ২৫, প্রহরীদুর্গ ১১ ৮/১৫ পৃষ্ঠা ৩০-৩১ অনু. ১৫]
৬. সেই “মৃতগণ” কারা ছিল, যাদের কাছে “সুসমাচার প্রচারিত হইয়াছিল”? (১ পিতর ৪:৬) [ডিসে. ২, প্রহরীদুর্গ ০৮ ১১/১৫ পৃষ্ঠা ২১ অনু. ৮]
৭. প্রথম যোহন ২:৭, ৮ পদ অনুসারে, যোহন কোন আজ্ঞাকে “পুরাতন” ও সেইসঙ্গে “নূতন” বলে বলছেন? [ডিসে. ৯, প্রহরীদুর্গ ০৮ ১২/১৫ পৃষ্ঠা ২৭ অনু. ৬]
৮. “আলফা এবং ওমিগা” আর “প্রথম ও শেষ” উপাধিগুলো কাকে নির্দেশ করে? (প্রকা. ১:৮, ১৭) [ডিসে. ১৬, প্রহরীদুর্গ ০৯ ১/১৫ পৃষ্ঠা ৩০ অনু. ৬]
৯. কোন দুটো উপায়ে অভিষিক্ত খ্রিস্টানদের “মুদ্রাঙ্কিত” করা হয়? (প্রকা. ৭:৩) [ডিসে. ২৩, প্রহরীদুর্গ ০৭ ১/১ পৃষ্ঠা ৩১ অনু. ২]
১০. “‘জীবন-জলের নদী’” কী চিত্রিত করে? (প্রকা. ২২:১) [ডিসে. ৩০, প্রহরীদুর্গ ০৯ ২/১৫ পৃষ্ঠা ৫ অনু. ৭]