৯ ডিসেম্বর সপ্তাহের তালিকা
৯ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৬ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেলের বার্তা পাঠ ১৫ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ যোহন ১–যিহূদা (১০ মিনিট)
নং. ১: প্রথম যোহন ৫:১-২১ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: যিশু খ্রিস্টকে কীভাবে স্মরণে রাখা উচিত?—লূক ১:৩২, ৩৩; যোহন ১৭:৩ (৫ মিনিট)
নং. ৩: কীভাবে যিশু স্ত্রীদের জন্য এক উদাহরণ স্থাপন করেন?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১৩৭ অনু. ১০-পৃষ্ঠা ১৩৮ অনু. ১৩ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১৫ মিনিট: ২০১৪ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়। বিদ্যালয় অধ্যক্ষ বক্তৃতা দেবেন। ২০১৪ সালের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এর নির্দেশনা ব্যবহার করে এমন বিষয়গুলো আলোচনা করুন, যেগুলোর ওপর স্থানীয়ভাবে জোর দিতে হবে। সকলকে অধ্যবসায়ের সঙ্গে তাদের নির্দিষ্ট দায়িত্ব পূর্ণ করতে, বাইবেল পাঠের প্রধান প্রধান বিষয়ে অংশ নিতে এবং প্রতি সপ্তাহে আপনার কথা বলার ও শিক্ষাদানের ক্ষমতাকে যেভাবে উন্নত করা যায় নামক পুস্তিকা থেকে দেওয়া পরামর্শগুলো কাজে লাগাতে উৎসাহিত করুন।
১৫ মিনিট: “যেভাবে কার্যকারী ভূমিকাগুলোর জন্য প্রস্তুতি নেওয়া যায়।” প্রশ্নোত্তর। বাইবেল শিক্ষা দেয় বই অর্পণ করার জন্য দুই ধরনের ভূমিকা ব্যবহার করে একটা নমুনা দেখান। প্রথম ভূমিকার চেয়ে দ্বিতীয় ভূমিকা কীভাবে কার্যকারী, তা তুলে ধরুন।
গান ২৩ এবং প্রার্থনা