২ ডিসেম্বর সপ্তাহের তালিকা
২ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩১ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেলের বার্তা পাঠ ১৪ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ পিতর ১–২ পিতর ৩ (১০ মিনিট)
নং. ১: প্রথম পিতর ২:১৮–৩:৭ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: কীভাবে যিশু স্বামীদের জন্য এক উদাহরণ স্থাপন করেন?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১৩৫ অনু. ৫-পৃষ্ঠা ১৩৭ অনু. ৯ (৫ মিনিট)
নং. ৩: যে-কারণে আমরা নিশ্চিত যে, যিশু হলেন মশীহ —লূক ২৪:৪৪; গালা. ৪:৪ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১৫ মিনিট: আপনি কি এটা করার চেষ্টা করেছেন? আলোচনা। একটা বক্তৃতার মাধ্যমে, আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সাম্প্রতিক প্রবন্ধগুলো থেকে তথ্য পুনরালোচনা করুন: “আমাদের অফিশিয়াল ওয়েবসাইট—আমাদের ও অন্যদের উপকারের জন্য প্রস্তুত করা হয়েছে” (রাজ্যের পরিচর্যা ১২/১২), “শিক্ষা দেওয়ার সময় ভিডিওগুলো ব্যবহার করুন” এবং “কে এই বিষয়ে আগ্রহী হবে?” (রাজ্যের পরিচর্যা ৫/১৩)। এই প্রবন্ধগুলো ব্যবহার করে শ্রোতারা কীভাবে উপকৃত হয়েছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানান।
১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।
গান ১২ এবং প্রার্থনা