ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/১৩ পৃষ্ঠা ৩
  • দেরি না করে ফিরে যান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • দেরি না করে ফিরে যান
  • ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/১৩ পৃষ্ঠা ৩

দেরি না করে ফিরে যান

১ “যে-কাজ আজকে করতে পারবেন, তা কখনো আগামীকালের জন্য ফেলে রাখবেন না।” সুপরিচিত এই নীতিবাক্য আমাদেরকে প্রয়োজনীয় বিষয় সঙ্গেসঙ্গে করার জন্য উৎসাহিত করে। নীচের অভিজ্ঞতা দেখায়, এই নীতি আমাদের পরিচর্যার ক্ষেত্রেও প্রযোজ্য।

২ একজন বোন এক ব্যক্তির কাছে একটা বই অর্পণ করেছিলেন এবং আবারও তার কাছে ফিরে যাওয়ার কথা দিয়েছিলেন। এক ঘন্টা পর, আরেকজন বোন ভুলবশত সেই একই ঘরে গিয়েছিলেন। সেই লোক বই হাতে দরজায় এসে বলেন: “আপনারা যখন বলে গেছেন আবার আসবেন, তখন আমি বুঝতেই পারিনি এত তাড়াতাড়ি ফিরে আসবেন। ভিতরে আসুন, আমি অধ্যয়ন করতে চাই।” যদিও সচরাচর এ-রকম পুনর্সাক্ষাৎ হয় না, তবে এই অভিজ্ঞতা দেখায় যে, পরিচর্যায় আগ্রহী ব্যক্তিদের কাছে অনর্থক দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যাওয়ার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

৩ লোকেদের আরও সাহায্যের প্রয়োজন: লোকেদেরকে আমাদের প্রকাশনার তথ্য ও সেইসঙ্গে এই তথ্য যে তাদের জীবন এবং ভবিষ্যতের সঙ্গে যুক্ত, তা বুঝতে সাহায্য করার জন্য আমাদের পুনর্সাক্ষাৎ করার ব্যবস্থা করতে হবে। আর প্রথম সাক্ষাতের অল্প কয়েক দিনের মধ্যেই তা করতে পারলে ভালো হবে। কীভাবে সেই ব্যবস্থা করা যায়? আপনি যে আবারও ফিরে আসবেন, তা সেই ব্যক্তিকে জানান আর এরপর তার মনোভাব দেখে আপনি হয়তো বুঝতে পারবেন, তার কতখানি আগ্রহ রয়েছে।

৪ পুনর্সাক্ষাতের পথ খোলা রেখে আসুন: বর্তমান জগতে নির্দিষ্ট সময় দিয়ে সেই কথা রাখা সবসময় সহজ নয় আর গৃহকর্তারও হয়তো নির্ধারিত সময়ে সাক্ষাৎ করার ব্যবস্থার কথা মনে না-ও থাকতে পারে। তবে, আপনি যদি সতর্কতার সঙ্গে পুনর্সাক্ষাৎ করার বিষয়ে নোট রাখেন এবং তা করেন—সম্ভব হলে অল্প কয়েক দিনের মধ্যেই—তাহলে সাক্ষাৎ করার যে-দায়িত্ব আপনার রয়েছে, সেটা ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। গৃহকর্তাকে যদি ঘরে না-ও পাওয়া যায়, তার পরও তার সঙ্গে পরবর্তী সময়ে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যান। তাকে ঘরে পাওয়ার জন্য আপনি যে আন্তরিক প্রচেষ্টা করছেন, তা দেখে গৃহকর্তা হয়তো এই বিষয়টা গুরুত্বের সঙ্গে নিতে উৎসাহিত হবেন।

৫ যেহেতু আমরা প্রথম সাক্ষাতেই কখনো পুরোপুরিভাবে একজন ব্যক্তির আগ্রহ বুঝতে পারি না, তাই ফিরে যাওয়ার বিষয়ে নোট রাখুন, এমনকী আগ্রহ যদি খুব সামান্য বলেও মনে হয়। এমন পরিস্থিতিতে দেরি না করে ফিরে যাওয়া ভালো হবে। আপনি হয়তো ইতিমধ্যেই গৃহকর্তার মনে আগ্রহ সৃষ্টি করেছেন আর ফিরে গিয়ে আপনি সেই ব্যক্তির কাছ থেকে যেভাবে সাড়া পাবেন, সেটা দেখে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। তাই দেরি না করে ফিরে যান!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার