৫ আগস্ট সপ্তাহের তালিকা
৫ আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৮ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ৩০ অনু. ১০-১৬ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: রোমীয় ১-৪ (১০ মিনিট)
নং. ১: রোমীয় ৩:২১–৪:৮ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: যে-কারণে সত্য খ্রিস্টানরা নিজেদেরকে এই জগতের “বিদেশী ও প্রবাসী” বলে বিবেচনা করে থাকে —১ পিতর ২:১১; ১ যোহন ২:১৫-১৭ (৫ মিনিট)
নং. ৩: দুষ্ট আত্মাদের যেভাবে প্রতিরোধ করা যায়—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১০৩ অনু. ১৪-পৃষ্ঠা ১০৫ অনু. ১৯ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: আগস্ট মাসে পত্রিকাটি অর্পণ করার বিভিন্ন উপায়। আলোচনা। জুলাই থেকে সেপ্টেম্বর সচেতন থাক! পত্রিকাটি কেন আপনার এলাকার লোকেদের কাছে আগ্রহজনক হবে, সেই বিষয়ে ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে বর্ণনা করুন। তারপর, সচেতন থাক! পত্রিকার প্রচ্ছদের বিষয়টা ব্যবহার করে, আগ্রহ জাগিয়ে তোলার মতো কোন প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে, সেই বিষয়ে বলার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান আর এরপর কোন শাস্ত্রপদ পড়া যেতে পারে, সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য বলুন। কীভাবে পত্রিকাটি অর্পণ করা যেতে পারে, সেটার নমুনা দেখান।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: আমরা কী শিখতে পারি? আলোচনা। লূক ৫:২৭-৩২ পদ পড়ার জন্য বলুন। কীভাবে এই বিবরণগুলো আমাদের পরিচর্যায় আমাদেরকে সাহায্য করতে পারে, তা বিবেচনা করুন।
গান ২০ এবং প্রার্থনা