প্রশ্নবাক্স
◼ একজন অবাপ্তাইজিত প্রকাশককে বাপ্তিস্মের জন্য অনুমোদন করার আগে, মণ্ডলীর সভাগুলোতে তার কতবার উপস্থিত থাকা ও পরিচর্যায় কতখানি অংশ নেওয়া উচিত?
বাপ্তিস্ম নেওয়া হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত, যা একজন ব্যক্তিকে নিতে হবে। তাই, একজন ব্যক্তিকে বাপ্তিস্মের জন্য অনুমোদন করার আগে, সেই ব্যক্তির কাছ থেকে ঈশ্বর কী চান, সেই সম্বন্ধে তার যুক্তিযুক্ত বোধগম্যতা থাকা দরকার। এ ছাড়া, তার ইতিমধ্যেই ঈশ্বরের চাহিদাগুলো অনুসারে জীবনযাপন করার দ্বারা তার সংকল্পের বিষয়টা প্রদর্শন করা উচিত।
খ্রিস্টানদেরকে সভাস্থ হওয়া পরিত্যাগ না করার আদেশ দেওয়া হয়েছে, তাই একজন অবাপ্তাইজিত প্রকাশককে মণ্ডলীর সভাগুলোতে যোগদান করার ব্যাপারে ইতিমধ্যেই অধ্যবসায়ী হওয়ার বিষয়টা দেখানো উচিত। (ইব্রীয় ১০:২৪, ২৫) এ ছাড়া, মন্তব্য করার দ্বারা তিনি সাধারণত অংশগ্রহণও করবেন। খুব সম্ভবত, তিনি ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ নাম লেখাবেন, যদিও এটা কোনো চাহিদা নয়।
এ ছাড়া, যেহেতু খ্রিস্টানদেরকে সুসমাচার প্রচার ও শিষ্য তৈরি করার কার্যভার দেওয়া হয়েছে, তাই একজন অবাপ্তাইজিত প্রকাশকেরও বাপ্তিস্ম নেওয়ার আগে নিয়মিতভাবে পরিচর্যায় অংশগ্রহণ করা উচিত। (মথি ২৪:১৪; ২৮:১৯, ২০) বাপ্তিস্ম নেওয়ার আগে কত মাস ধরে তার প্রচার করা উচিত? যুক্তিযুক্তভাবে, এটা দেখানোর জন্য তাকে যথেষ্ট সময় দেওয়া উচিত যে, তিনি মাসের পর মাস ধরে পরিচর্যায় নিয়মিতভাবে ও উদ্যোগের সঙ্গে অংশগ্রহণ করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ। (গীত. ৭৮:৩৭) তবে, বাপ্তিস্মের যোগ্য হওয়ার জন্য যখন থেকে তিনি প্রচার শুরু করেছেন, তখন থেকে অনেক দীর্ঘ সময় হতে হবে এমন নয়, হয়তো কিছু মাস লাগতে পারে। ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট হিসেবে তার কতটা সময় দেওয়া উচিত? এই বিষয়ে কোনো বাঁধা ধরা নিয়ম নেই। প্রাচীনদের প্রত্যেক প্রকাশকের আলাদা আলাদা পরিস্থিতির বিষয়টা বিবেচনা করা এবং যুক্তিযুক্ত ও ভারসাম্যপূর্ণ হওয়া উচিত।—লূক ২১:১-৪.
যে-প্রাচীনেরা (অথবা যে-মণ্ডলীগুলোতে খুবই কম প্রাচীন রয়েছে, সেখানে যে-পরিচারক দাসেরা) একজন বাপ্তিস্ম প্রার্থীর সঙ্গে মিলিত হয়, তাদের মনে রাখা উচিত যে, প্রত্যেক ব্যক্তি স্বাতন্ত্র্য আর তাই সেই ব্যক্তি বাপ্তিস্মের জন্য যোগ্য কি না, তা নির্ধারণ করার সময় তাদের উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করা উচিত। তারা সেই ব্যক্তির কাছ থেকে আশা করবে যে, যিহোবার সাক্ষি হওয়ার ব্যাপারে তার সত্যিকারের ইচ্ছা রয়েছে এবং তিনি দেখাবেন যে, যিহোবার সংগঠনের সঙ্গে মেলামেশা করার ও পরিচর্যায় অংশগ্রহণ করার বিষয়ে তার বিশেষ সুযোগকে উপলব্ধি করেন। প্রাচীনরা এটা বুঝতে পারে যে, তিনি এখনও আধ্যাত্মিকভাবে পরিপক্ব হয়ে ওঠেননি অথবা অভিজ্ঞ বাপ্তাইজিত সুসমাচার প্রচারকদের দক্ষতা অর্জন করেননি। প্রাচীনরা যদি মনে করে যে, সেই প্রার্থী বাপ্তিস্মের জন্য যোগ্য নন, তাহলে তাদের সদয়ভাবে তাকে তাদের সিদ্ধান্ত সম্বন্ধে শাস্ত্রীয় কারণগুলো জানানো উচিত আর তাকে আধ্যাত্মিকভাবে সহযোগিতা লাভ করতে সাহায্য করা উচিত।