৮ এপ্রিল সপ্তাহের তালিকা
৮ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৮ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২৪ অনু. ১১-২১ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: লূক ১০-১২ (১০ মিনিট)
নং. ১: লূক ১২:১-২১ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: শিওল এবং হেডিজ কী?—বাইবেল শিক্ষা দেয় পরি. পৃষ্ঠা ২১২-২১৩ (৫ মিনিট)
নং. ৩: যে-কারণে আমরা যিহোবাকে আমাদের পিতা হিসেবে দেখে থাকি—মথি ৬:৯ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১৫ মিনিট: আপনি আশ্বাস বা উৎসাহের উৎস হতে পারেন। (রোমীয় ১:১১, ১২) পরিচর্যা অধ্যক্ষের দ্বারা আলোচনা। মণ্ডলীতে কতজন নিয়মিত অগ্রগামীর কাজ করছে, তা উল্লেখ করুন। যে-উপায়গুলোর মাধ্যমে আমরা তাদের উৎসাহ দিতে পারি সেগুলো উল্লেখ করুন, যেমন প্রশংসা করা, পরিচর্যায় তাদের সঙ্গে কাজ করা, তাদেরকে যাতায়াতের খরচের ব্যাপারে সাহায্য করা এবং তাদেরকে খাবারের জন্য নিমন্ত্রণ করা। অগ্রগামীরা কীভাবে অন্যদের দ্বারা উৎসাহিত হয়েছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য তাদের আমন্ত্রণ জানান। মণ্ডলীতে যদি নিয়মিত অগ্রগামীরা না থাকে, তাহলে যারা সহায়ক অগ্রগামীর কাজ করে, তাদের নিয়ে আলোচনা করুন।
১৫ মিনিট: “ভাববাদীদের অনুকরণ করুন—যোনা।” প্রশ্নোত্তর।
গান ১৩ এবং প্রার্থনা