২৮ ডিসেম্বর সপ্তাহের তালিকা
২৮ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৭ (১৮৭)
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যিহোশূয়ের পুস্তক ১২-১৫
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
❑ পরিচর্যা সভা:
গান ২৩ (২০০)
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: যেভাবে উত্তর দেওয়া যায়। আপনার এলাকায় সাধারণত যে-বিষয়গুলো সম্বন্ধে আপত্তি জানানো হয়, সেগুলো নিয়ে শ্রোতাদের সঙ্গে আলোচনা। এই সাধারণ আপত্তিগুলোর একটা ব্যবহার করে এক সংক্ষিপ্ত নমুনা অন্তর্ভুক্ত করুন।
১০ মিনিট: বাইবেল অধ্যয়ন শুরু করা। পুনর্সাক্ষাৎগুলোতে বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার সময় স্থানীয়ভাবে কী সম্পাদিত হয়েছে? যে-উপস্থাপনাটা স্থানীয় এলাকায় কার্যকারী বলে প্রমাণিত হয়েছে, সেটা বলার কিংবা সেটার নমুনা দেখানোর জন্য একজন অগ্রগামী অথবা প্রকাশককে আমন্ত্রণ জানান। সংবেদনশীল এলাকাগুলোতে, একজন ব্যক্তি যে প্রকৃতপক্ষে আগ্রহী, হতে পারে একবার বা দু-বার পুনর্সাক্ষাৎ করে, সেই বিষয়ে আমরা নিশ্চিত হওয়ার পরই, একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়া বিচক্ষণতার কাজ হতে পারে।
১০ মিনিট: জানুয়ারি মাসের জন্য অর্পণ। সংক্ষেপে অর্পণের আগ্রহজনক প্রবন্ধগুলো পুনরালোচনা করুন। শুধুমাত্র তখনই বাইবেল শিক্ষা দেয় বইটি অর্পণ করুন, যখন একজন ব্যক্তি সত্যিকারের আগ্রহ দেখান। কোনো রীতিবহির্ভূত পরিবেশে উক্ত মাসের অর্পণ ব্যবহার করে একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য যে-বিচক্ষণতা প্রয়োজন, তা নিয়ে একজন প্রকাশকের সঙ্গে আলোচনা করুন। সবাইকে এই মাসে একটা বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য স্থাপন করতে এবং বিভিন্ন বিতর্কিত বিষয়ের ওপর, যেমন বাইবেল শিক্ষা দেয় বইয়ের ১৬ অধ্যায়ে আলোচিত মূর্তির ব্যবহার সম্বন্ধে মন্তব্য করার সময় বিচক্ষণ হতে উৎসাহিত করুন।
গান ৮ (৫৩)