ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০০৯ সালের ২৮ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে।
১. কীভাবে দ্বিতীয় বিবরণ ১৪:১ পদে উল্লেখিত নীতিটি আজকে খ্রিস্টানরা প্রয়োগ করতে পারে? [w০৫ ১/১ পৃষ্ঠা ২৮; w০৪ ৯/১৫ পৃষ্ঠা ২৭ অনু. ৪]
২. কীভাবে দ্বিতীয় বিবরণ ২০:৫-৭ পদ আজকে খ্রিস্টীয় মণ্ডলীর নীতিতে প্রয়োগ করা যেতে পারে? [w০৪ ৯/১৫ পৃষ্ঠা ২৭ অনু. ৫]
৩. যুদ্ধবিগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়গুলোতে, কীভাবে ইস্রায়েল অন্য জাতিগুলোর থেকে আলাদা ছিল? (দ্বিতীয়. ২০:১০-১৫, ১৯, ২০; ২১:১০-১৩) [cl পৃষ্ঠা ১৩৪-১৩৫, অনু. ১৭]
৪. কী আমাদেরকে প্রফুল্লচিত্তে যিহোবাকে সেবা করতে সাহায্য করতে পারে? (দ্বিতীয়. ২৮:৪৭) [w৯৫ ১/১৫ পৃষ্ঠা ১৬ অনু. ৪-৫]
৫. দ্বিতীয় বিবরণ ৩২:৯, ১১, ১২ পদে দেওয়া উপমাটি, যেটি ইস্রায়েলের প্রতি যিহোবার প্রেমকে তুলে ধরে, সেটি থেকে বাবা-মায়েরা কীভাবে উপকার লাভ করতে পারে? [w০১ ১০/১ পৃষ্ঠা ৯-১০ অনু. ৭-৯]
৬. যিহোশূয়ের পুস্তক ১:২, ৫ পদে লিপিবদ্ধ যিহোবার কথাগুলো কীভাবে পরিপূর্ণ হয়েছিল? [w০৭ ১১/১ পৃষ্ঠা ২৩-২৪ অনু. ৮]
৭. যিহোশূয়ের পুস্তক ৩:১৫, ১৬ পদে লিপিবদ্ধ ইস্রায়েলীয়দের উদাহরণ আমাদের কী শিক্ষা দেয়? [w০৪ ১২/১ পৃষ্ঠা ৯ অনু. ৬]
৮. আখনের চুরিকে যিহোশূয় যেভাবে মীমাংসা করেছিলেন, তা থেকে আমরা কী শিখতে পারি? (যিহো. ৭:২০-২৫) [w০৪ ১২/১ পৃষ্ঠা ১১ অনু. ৪]
৯. কীভাবে যিহোশূয়ের পুস্তক ৯:২২, ২৩ পদ ঈশ্বরের বাক্যের নিশ্চিত পরিপূর্ণতার ওপর জোর দেয়? [w০৪ ১২/১ পৃষ্ঠা ১১ অনু. ৩; si-E পৃষ্ঠা ৪৪, অনু. ১৩]
১০. কালেবের উদাহরণ থেকে আমরা কোন উৎসাহ লাভ করতে পারি? (যিহো. ১৪:৮, ১০-১২) [w০৪ ১২/১ পৃষ্ঠা ১২ অনু. ২; w-E৯৩ ৫/১৫ পৃষ্ঠা ২৯ অনু. ১]