১২ অক্টোবর সপ্তাহের তালিকা
১২ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৪ (১৮৫)
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
my-BE গল্প ১০৩
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ৪-৬
নং. ১: দ্বিতীয় বিবরণ ৪:১৫-২৮
নং. ২: (my-BE গল্প ৩৭)
নং. ৩: কেন বলা যেতে পারে যে, অল্পও ভালো? (হিতো. ১৫:১৬)
❑ পরিচর্যা সভা:
গান ১ (১৩)
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করা। ২০০৭ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ৫ পৃষ্ঠায় দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে বক্তৃতা। কাউকে সত্য শেখানোর মাধ্যমে তারা যে-আনন্দ লাভ করেছে, সেই বিষয়ে সংক্ষেপে মন্তব্য করার জন্য প্রকাশকদের আমন্ত্রণ জানান।
১০ মিনিট: অক্টোবর মাসের জন্য অর্পণ। দুটো নমুনা প্রদর্শন করুন। একটা নমুনায় এমন একটা প্রশ্ন উত্থাপন করা উচিত, যেটার উত্তর পুনর্সাক্ষাৎ করার সময় দেওয়া যেতে পারে। আরেকটা নমুনায় দেখানো উচিত যে, কীভাবে প্রথম সাক্ষাতেই একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়া যায়। প্রত্যেকটা নমুনার পর, যা শেখা গিয়েছে সেটার ওপর জোর দিয়ে সংক্ষেপে শ্রোতাদের সঙ্গে আলোচনা করা যেতে পারে।
১০ মিনিট: “আপনি কি রীতিবর্হিভূতভাবে সাক্ষ্যদান করার জন্য প্রস্তুত?” প্রশ্নোত্তর আলোচনা।
গান ২২ (১৩০)